পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বেড়েছে এক হাজার ২৬০ কোটি টাকা
চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সব মূল্য সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা।
সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ বা ১ হাজার ২৬০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৯.৫৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক কমেছে ২.২২ পয়েন্ট বা ০.১২ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১৪.৮৭ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ।
ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪৭২ কোটি ১২ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯৪ কোটি ৪২ লাখ টাকা বা ১৯.৯০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৩টি কোম্পানির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৫১ শতাংশ ও ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯২১.৭৬ পয়েন্টে ও ৮৬২২.০৯ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ০.৪৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১০৭৭.০৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ০.০৮ শতাংশ ও সিএসআই সূচক ০.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৭৭.৯৬ পয়েন্টে ও ৮৫২.৩১ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৭২ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৩৯ কোটি ৯৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।
এমকে
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) কোম্পানিগুলোর মোট ৭৩ লক্ষ ৪৫ হাজার ২৩১ টি শেয়ার ৭৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ১৭ লাখ ০৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার (১৫ মার্চ) আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার দর দশমিক ২ পয়সা বা৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৫১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.৪১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৪.৩৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.২৬ শতাংশ, বিডি থাই ফুডের ৪.০৯ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.০৫ শতাংশ এবং সালভো কেমিক্যালের ৩.৭৪ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলস পিএলসির দর বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগণ সোয়েটারের ৪.৭১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৩.৪৫ শতাংশ, ইনটেকের ৩.৩৬ শতাংশ, এলআর গ্লোবাল ফান্ড ওয়ানের ৩.৩৩ শতাংশ, গ্রীন ডেল্টা ফান্ডের ৩.২৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.১৯ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ৩.১৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সামিট অ্যালায়েন্স , ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইনটেক, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও একমি পেস্টিসাইড লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ২৪৬ কোম্পানির
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ১০৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট কমে ২০৪৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫২৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির, বিপরীতে ২৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




