Connect with us

রাজনীতি

যে ১৭৯টি আসনে থেকে লড়বে জামায়াত

Published

on

লভ্যাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ১৭৯টি আসনে নির্বাচন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর আসনসংখ্যা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াতে ইসলামীর চূড়ান্ত ১৭৯টি আসনের মধ্যে রয়েছে —পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ উপজেলা), ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর উপজেলা), ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রানীশংকৈল উপজেলার আংশিক), ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকৈল উপজেলার আংশিক), দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল উপজেলা), দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল উপজেলা), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর উপজেলা), দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর উপজেলা), দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা), নীলফামারী-১ (ডোমার ও ডিমলা উপজেলা), নীলফামারী-২ (নীলফামারী সদর উপজেলা), নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা), লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা), লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা), লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর উপজেলা), রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের আংশিক), রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা), রংপুর-৩ (রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের প্রধান অংশ), রংপুর-৫ (মিঠাপুকুর উপজেলা), রংপুর-৬ (পীরগঞ্জ উপজেলা), কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা)।

এ ছাড়া কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলা), গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা), গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর উপজেলা), গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা), জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা), জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা), বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা), বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা), বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা), বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), বগুড়া-৫ (শেরপুর ও ধুনট উপজেলা), বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা), নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা), নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট উপজেলা), নওগাঁ-৪ (মান্দা উপজেলা), নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা), নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর উপজেলা), রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর উপজেলা), রাজশাহী-২ (রাজশাহী সদর (সিটি কর্পোরেশন এলাকা), রাজশাহী-৩ (পরা ও মোহনপুর উপজেলা), রাজশাহী-৪ (বাগমারা উপজেলা), রাজশাহী-৫ (পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা), রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট উপজেলা), নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া উপজেলা), নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা), নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা), সিরাজগঞ্জ-১ (কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের আংশিক), সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর (আংশিক) ও কামারখন্দ উপজেলা), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া উপজেলা), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী উপজেলা)।

পাবনা-১ (সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-৩ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা), পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা), পাবনা-৫ (পাবনা সদর উপজেলা), মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা), মেহেরপুর-২ (গাংনী উপজেলা), কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা), কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর উপজেলা), কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর উপজেলা), চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর উপজেলা) (এ+), ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) (সি), ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা), ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা), ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের আংশিক), যশোর-১ (শার্শা উপজেলা), যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা), যশোর-৪ (বাঘেরপাড়া ও অভয়নগর উপজেলা), যশোর-৫ (মণিরামপুর উপজেলা), যশোর-৬ (কেশবপুর উপজেলা), মাগুরা-১ (মাগুরা সদর (আংশিক) ও শ্রীপুর উপজেলা), নড়াইল-১ (কালিয়া উপজেলা ও নড়াইল সদরের আংশিক), নড়াইল-২ (নড়াইল সদর (আংশিক) ও লোহাগড়া উপজেলা), বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা), বাগেরহাট ৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা), খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা), খুলনা-২ (খুলনা সিটি কর্পোরেশন), খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা উপজেলা ও ক্যান্টনমেন্ট), খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা উপজেলা) (এ+), সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা উপজেলা), সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা), সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা), সাতক্ষীরা-৪ (শ্যামনগর উপজেলা), বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা), পটুয়াখালী-২ (বাউফল উপজেলা), বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা), ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা), পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা), পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা), টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী উপজেলা), টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভুঞাপুর উপজেলা), টাঙ্গাইল-৪ (কালিহাতী উপজেলা), টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর উপজেলা), টাঙ্গাইল-৭ (মির্জাপুর উপজেলা), টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর উপজেলা), জামালপুর-২ (ইসলামপুর উপজেলা), জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা), জামালপুর-৫ (জামালপুর সদর উপজেলা), শেরপুর-১ (শেরপুর সদর উপজেলা), শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা), ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা উপজেলা), ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া উপজেলা), নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া উপজেলা), নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা), নেত্রকোণা-৫ (পূর্বধলা উপজেলা), কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা), কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা), কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী উপজেলা), মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা), ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা), ঢাকা-২ (কেরানীগঞ্জ (আংশিক), সাভার (আংশিক) ও কামরাঙ্গীরচর), ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার আংশিক), ঢাকা-৬ (সূত্রাপুর, কোতোয়ালী (আংশিক) ও গেন্ডারিয়া থানা), ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর ও কোতোয়ালী থানার আংশিক), ঢাকা-১০ (ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট থানা), ঢাকা-১২ (তেজগাঁও, শিল্পাঞ্চল ও রমনা থানার আংশিক), ঢাকা-১৪ (মিরপুর, শাহআলী ও দারুস সালাম থানা), ঢাকা-১৫ (কাফরুল ও মিরপুর থানার আংশিক), ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর থানা), ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা), গাজীপুর-৪ (কাপাসিয়া উপজেলা), নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাবো উপজেলা), নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ উপজেলা), নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার উপজেলা)।

রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা), রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা), ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা), ফরিদপুর-৩ (ফরিদপুর সদর উপজেলা), মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার উপজেলা), গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার আংশিক), শরীয়তপুর-২ (নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার আংশিক), সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা উপজেলা), সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা), সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা), সিলেট-১ (সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন), সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা), সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা), সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা), মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা), মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা), হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া উপজেলা), কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা উপজেলা), কুমিল্লা-৩ মুরাদনগর উপজেলা), কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা), কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, দক্ষিণ উপজেলা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট এলাকা), কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা), কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা), কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা), কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম উপজেলা), চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা), ফেনী-৩ (দাগনভুঞা ও সোনাগাজী উপজেলা), ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ উপজেলা), নোয়াখালী-৪ (নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা), নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা), লক্ষ্মীপুর-২ (রায়পুর উপজেলা ও সদর উপজেলার আংশিক), লক্ষ্মীপুর-৩ (লক্ষক্ষ্মীপুর সদর উপজেলার আংশিক), চট্টগ্রাম-১ (মীরসরাই উপজেলা), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আংশিক), চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) (ডি), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া (আংশিক) ও লোহাগাড়া উপজেলা), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর থানা (সিটি কর্পোরেশন এলাকা) (বি), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা), কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া উপজেলা), কক্সবাজার-২ (কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা), কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, ঈদগাওঁ ও রামু উপজেলা) ও কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ উপজেলা)।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

জুলাই সনদ পাশ কাটানোর সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার

Published

on

লভ্যাংশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং তা হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা যদি সেই আত্মত্যাগের সঙ্গে বেইমানি করেন, তাহলে জাতি তাদের ক্ষমা করবে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত হজযাত্রীদের গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এটিএম আজহারুল ইসলাম বলেন, অস্ত্র ও পেশিশক্তি দিয়ে মানুষকে দমিয়ে রাখা যায় না। ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হলে গণভোটের রায় মেনে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর মতো ত্যাগ অন্য কোনো দল স্বীকার করেনি। দলের শীর্ষ ১১ জন নেতাকে ‘বিচারিক হত্যা’ করা হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অসংখ্য নেতাকর্মী রাজপথে জীবন দিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিজে ফাঁসির মঞ্চ থেকে আজ জনতার মঞ্চে এসেছেন উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, শাহাদাতের তামান্না লালন করেই তিনি সামনের সারিতে থেকে জনগণের দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন। এ সময় তিনি হজ যাত্রীদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আল্লাহর পবিত্র ঘরে গিয়ে দোয়া করবেন, যাতে বাংলাদেশে দ্বীন কায়েমের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয়।’ তার মতে, ইসলামী শাসনব্যবস্থা ব্যতীত অন্য যত তন্ত্রমন্ত্র আছে, সবই স্বৈরতন্ত্র।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। একইভাবে জমিনে দ্বীন কায়েম করাও ফরজ। ঈমান আনার সঙ্গে সঙ্গে নামাজ, রোজা, জাকাত ও হজের মতো অন্য সব বিধানকেও সমান গুরুত্ব দিয়ে পালন করতে হবে।

তিনি আরও বলেন, এমপি বা মন্ত্রী হওয়া বড় কোনো সফলতা নয়। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করাই প্রকৃত সফলতা। আর সেই লক্ষ্য অর্জনে আল্লাহর বিধান পালনে জান ও মাল কোরবানি করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামিক স্কলার মুফতি আলী হাসান ওসামা এবং পল্টন বটতলা মসজিদের খতিব মাওলানা জাকারিয়া নুর।

এ সময় হজযাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাওলানা এমদাদুল্লাহ, আমির হামজা ও শাহ মুহাম্মদ ফয়সাল। অনুষ্ঠানে হজ গাইডলাইন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মঈনুল হক তানভীর।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

Published

on

লভ্যাংশ

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই শোভাযাত্রাটি করা হয়। এটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নারী, শিশুসহ বিভিন্ন বয়সের ও পেশার মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। দেশীয় সংস্কৃতির নানা উপাদান যেমন, মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার উপস্থিতি ছিল এতে। বাঙালিয়ানার সাজ-পোশাকে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল শিশুদের। দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শোভাযাত্রার আগে একটি সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। পাশাপাশি বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার কথাও বলেন তারা। তবে সমাবেশে এমন সংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়, যা ইমান ও আকিদার ক্ষতি করে বা ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায়।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

মান্ডায় জামায়াতের উদ্যোগে ১৮ শিশুর বিনামূল্যে সুন্নাতে খতনা সম্পন্ন

Published

on

লভ্যাংশ

রাজধানীর মুগদায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৮ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খতনা সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ৭২ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় মুগদা পূর্ব থানা জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হযরত ইব্রাহিম (আ.)-এর সুন্নাহ অনুসরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা পূর্ব থানা আমির ও কাশবন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মাওলানা ইসহাক। তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসহাক বলেন, সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলতে ইসলামের সৌন্দর্য ও নবীদের সুন্নাহর কোনো বিকল্প নেই। মানুষের কল্যাণের লক্ষ্যেই জামায়াতে ইসলামী যাবতীয় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

থানা সেক্রেটারি প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ওসামা মুন্সি সুরুজ, শহীদুল ইসলাম শহীদ ও মুজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খতনা শেষে শিশুদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির

Published

on

লভ্যাংশ

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে এক জাতীয় সেমিনারে কিনোট পেপার উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে শিশির মনির বলেন, জগতে কোথাও কি শুনেছেন গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয়? সংবিধান মেনে তো অভ্যুত্থান হয় না, এটি হয় সংবিধানের বাইরে থেকে। এখন এই রাজনৈতিক বিষয়টিকে আদালতের সাবজেক্ট ম্যাটারে পরিণত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আগামী ১৯ তারিখ আদালত খুলবে। আমরা আশা করছি আদালত খোলার পর সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্নটি উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তবে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া।

সংবিধান সংস্কারের প্রক্রিয়া ব্যাখ্যা করে এই আইনজীবী বলেন, গণভোটের রেজাল্ট মেনে নিয়ে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। এরপর উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—এই দুই ভাগে পার্লামেন্ট বিভক্ত হয়ে যাওয়ার কথা। উচ্চকক্ষ গঠিত হওয়ার কথা ১০০ জনকে নিয়ে, যেখানে ভোটের সংখ্যানুপাতে দলগুলো আসন পাবে। এই কর্মকাণ্ড যদি আপনারা প্রদর্শন না করেন, তবে তা হবে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি বলেন, আমি সুইজারল্যান্ড থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ২৬টি দেশের নজির সংগ্রহ করেছি। দুনিয়ার ইতিহাসে এমন একটা উদাহরণ নেই, যেখানে মানুষ গণভোটের রায় দিয়েছে আর সরকার তা মানেনি।

আদালত ও রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমরা রাজনৈতিকভাবে প্রবর্তন করেছিলাম। সেটাকে কোর্টে নিয়ে গিয়ে ‘অসাংবিধানিক’ বলা হলো। ফলে ১৭ বছর দেশে আগুন জ্বলল। এখন আবার কোর্ট বলছেন, সেটা সাংবিধানিক। রাজনৈতিক প্রশ্নের সমাধান যখন কোর্টে খোঁজা হয়, তখন সংকট আরও বাড়ে।

‘থুতু নিজের গায়েই পড়বে’— এমন মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে শিশির মনির বলেন, মিসাইল ছুড়লে তার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয়। তা না হলে সেই মিসাইল কার বাড়িতে গিয়ে পড়বে, কোনো শিশু বা নারীকে হত্যা করবে, তার ঠিক থাকে না। আপনারা ওপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, অপেক্ষা করেন, কয়দিন পর এই থুতু ঘুরে আপনাদের নিজেদের গায়েই পড়বে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জাতীয়তাবাদী পুলিশ বাহিনী গঠনের চেষ্টা করছে বিএনপি

Published

on

লভ্যাংশ

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময়ে পুলিশ ধীরে ধীরে ‘পুলিশ লীগে’ পরিণত হয়েছিল। এখন বিএনপি সেই বাহিনীকে ‘জাতীয়তাবাদী পুলিশ বাহিনী’ বানানোর চেষ্টা করছে। তা না হলে তারা কেন পুলিশ সংস্কার কমিশন গঠন করছে না? পুলিশ অধ্যাদেশ বাস্তবায়ন করছে না কেন?

রোববার (১২ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিএনপি নানা ভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলেছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বৈষম্য দূর করতে হবে। আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে হবে। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি-লুটপাটের বিচার নিশ্চিত করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর দেশ পিছিয়ে যাচ্ছে এবং পুরোনো ধারায় ফিরে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে সরকার তাদের বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো একাত্তরের চেতনা, আবার কখনো জুলাই আন্দোলনের নাম ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তবে তারা এসব আদর্শ ধারণ করে না।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি দাবি করছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু বাস্তবে তারা সেটিকে কলুষিত করেছে। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ যেভাবে দলীয়করণ হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বলে তিনি মন্তব্য করেন। বিচারপতিদের নিরপেক্ষ নিয়োগের যে অধ্যাদেশ ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, যেসব প্রতিষ্ঠানের দলীয়করণের মাধ্যমে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলোই আবার বহাল রাখা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, সংস্কারের কথা বলা হলেও তা বাস্তবে ধারণ করা হচ্ছে না।

তিনি বলেন, প্রকৃত সংস্কার ও গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্যে আবারও আন্দোলনে নামতে হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

নগদ ২২% লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যার নামে মোট ৪৬...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির বৈঠক

মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ঊর্ধ্বতনের...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৬ কোটি...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

দর বৃদ্ধি শীর্ষে লিগাসি ফুটওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার22 hours ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
লভ্যাংশ
জাতীয়5 minutes ago

মধ্যরাতে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লভ্যাংশ
রাজনীতি7 minutes ago

জুলাই সনদ পাশ কাটানোর সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার

লভ্যাংশ
আন্তর্জাতিক39 minutes ago

স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

নগদ ২২% লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

লভ্যাংশ
প্রবাস17 hours ago

অস্ট্রেলিয়ায় আশ্রয়ে কড়াকড়ি, ঝুঁকিতে বাংলাদেশও

লভ্যাংশ
আইন-আদালত18 hours ago

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

লভ্যাংশ
আইন-আদালত18 hours ago

কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

লভ্যাংশ
জাতীয়18 hours ago

পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীর পিএস

লভ্যাংশ
আন্তর্জাতিক18 hours ago

জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান নৌবাহিনী

লভ্যাংশ
জাতীয়5 minutes ago

মধ্যরাতে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লভ্যাংশ
রাজনীতি7 minutes ago

জুলাই সনদ পাশ কাটানোর সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার

লভ্যাংশ
আন্তর্জাতিক39 minutes ago

স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

নগদ ২২% লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

লভ্যাংশ
প্রবাস17 hours ago

অস্ট্রেলিয়ায় আশ্রয়ে কড়াকড়ি, ঝুঁকিতে বাংলাদেশও

লভ্যাংশ
আইন-আদালত18 hours ago

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

লভ্যাংশ
আইন-আদালত18 hours ago

কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

লভ্যাংশ
জাতীয়18 hours ago

পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীর পিএস

লভ্যাংশ
আন্তর্জাতিক18 hours ago

জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান নৌবাহিনী

লভ্যাংশ
জাতীয়5 minutes ago

মধ্যরাতে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লভ্যাংশ
রাজনীতি7 minutes ago

জুলাই সনদ পাশ কাটানোর সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার

লভ্যাংশ
আন্তর্জাতিক39 minutes ago

স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

নগদ ২২% লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

লভ্যাংশ
পুঁজিবাজার17 hours ago

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

লভ্যাংশ
প্রবাস17 hours ago

অস্ট্রেলিয়ায় আশ্রয়ে কড়াকড়ি, ঝুঁকিতে বাংলাদেশও

লভ্যাংশ
আইন-আদালত18 hours ago

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

লভ্যাংশ
আইন-আদালত18 hours ago

কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

লভ্যাংশ
জাতীয়18 hours ago

পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীর পিএস

লভ্যাংশ
আন্তর্জাতিক18 hours ago

জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান নৌবাহিনী