Connect with us

খেলাধুলা

পরিচালক নাজমুলকে শোকজ করেছে বিসিবি

Published

on

পুঁজিবাজারে

একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। প্রথমে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার পর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী বেতন দেওয়া উচিত- এমন মন্তব্য করে আবারও দিয়েছেন সমালোচনার জন্ম। বিসিবির এই পরিচালকের এমন মন্তব্যে তার পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেটি না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

এরমধ্যে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এমন মন্তব্যের কারণে শোকজ করা হয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে। ৪৮ ঘণ্টার মধ্যে চাওয়া হয়েছে লিখিত জবাবও।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বোর্ডের এক সদস্যের করা আপত্তিকর মন্তব্যে গভীর অনুতাপ প্রকাশ করছে। এই মন্তব্য ঘিরে তৈরি হওয়া উদ্বেগকে স্বীকার করে পেশাদারত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান ও ক্রিকেট খেলার মান ও মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে তার অটুট প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করতে চায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এম নাজমুলের ইসলামকে শোকজ করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে এই সংবাদ বিজ্ঞপ্তিতে। ৪৮ ঘণ্টার মধ্যে এই শোকজের লিখিত জবাব দিতে হবে সেই পরিচালককে, ‘একটি সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি তাদের নিজস্ব নিয়ম ও নীতিমালা অনুযায়ী বিষয়টি দেখছে। এই দায়িত্বের অংশ হিসেবে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়েছে। ওই সদস্যকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে। প্রক্রিয়ার ফল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকি দিয়ে রেখেছে কোয়াব। আজ (১৫ জানুয়ারি) মাঠে ফিরছে বিপিএল। সেটিকে আমলে নিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়েছে, ‘বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের আওতায় সকল ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ। বোর্ড আন্তরিকভাবে আশা করছে যে, ক্রিকেটাররা তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রদর্শন চালিয়ে যাবেন, টুর্নামেন্টের সফল সমাপ্তি নিশ্চিত করবেন এবং বিপিএলের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখবেন।’

এমকে

শেয়ার করুন:-

খেলাধুলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

Published

on

পুঁজিবাজারে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের পাতায় নাম লিখলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের বিরল এক ডাবলের কীর্তি গড়লেন তিনি।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন রাজা। এদিন এই ম্যাচে ১৫ রান করতেই ৩ হাজার রানের মাইলফলক ছোঁন রাজা। তাতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন ২৫৭ রানের তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন রাজা। ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দুটি চার ও দুটি ছয়ে ২১ বলে ৩১ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাজার আগে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী ক্রিকেটার ১১১ টি-টোয়েন্টি খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। ১৩২ ম্যাচ খেলে রাজার নামের পাশে ১০৪ উইকেট ও ৩০১৬ রান। তিনি জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে তিন হাজারের বেশি রান করেছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ হলো

Published

on

পুঁজিবাজারে

দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের আগস্টে অনুষ্ঠেয় এই দুই ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

উত্তর অস্ট্রেলিয়ার ট্রপিক্যাল কন্ডিশনকে কাজে লাগিয়ে শীতকালীন এই সফরের আয়োজন করছে তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনের মারানা স্টেডিয়ামে। ২০০৪ সালের পর এই ভেন্যুতে আর কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সর্বশেষ ২০০৩ সালে বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়া সফর করেছিল, তখনও তারা এই ডারউইনেই ম্যাচ খেলেছিল।

দীর্ঘ বিরতির পর ডারউইনের ক্রিকেট ভক্তরা আবারও সাদা পোশাকের ক্ল্যাসিক লড়াই দেখার সুযোগ পাচ্ছেন।

সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২২ আগস্ট, কুইন্সল্যান্ডের ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এই ম্যাচটির মাধ্যমে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকের।

সাম্প্রতিক সময়ে এই মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ দল ও নারী দলের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হলেও টেস্ট ক্রিকেটের আভিজাত্য এবারই প্রথম স্পর্শ করতে যাচ্ছে এই ভেন্যু।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানান, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ফেরানো একটি বড় অর্জন।

তিনি বলেন, ‘আগস্ট মাসে এই অঞ্চলের চমৎকার আবহাওয়া ও বিশ্বমানের সুযোগ-সুবিধা টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ। আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

এক নজরে সিরিজের সূচি:

১ম টেস্ট: ১৩–১৭ আগস্ট ২০২৬, সকাল ১০টা, মারানা স্টেডিয়াম, ডারউইন

২য় টেস্ট: ২২–২৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০০৩ সালের সেই সফরের পর বর্তমানের আত্মবিশ্বাসী বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কন্ডিশনে কেমন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেটিই এখন দেখার বিষয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

২০২৮ সালের অলিম্পিকে খেলা নিয়ে শঙ্কা অস্ট্রেলিয়ার

Published

on

পুঁজিবাজারে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর সমালোচনার ঝড় বইছে অস্ট্রেলিয়ার শিবিরে। এরই মধ্যে সামনে এসেছে আরও বড় প্রশ্ন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি দেখা যাবে স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডদের?

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেস গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে, বাকি পাঁচটি স্থান মহাদেশভিত্তিক বাছাই বা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হতে পারে। যদিও চূড়ান্ত যোগ্যতা অর্জনের নিয়ম এখনও ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যদি আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বা সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সকে মানদণ্ড ধরা হয়, তাহলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় তাদের র‍্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার আশঙ্কা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে পারলে অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে কিউইদের। সে ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে গেলে বাছাইপর্ব খেলতে হতে পারে অজিদের।

তাহলে দ্বিতীয় সারির দলগুলোর বিরুদ্ধে লড়াই করে মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হবে স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডদের।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বিসিবির যেসব শর্ত মেনে নিল আইসিসি

Published

on

পুঁজিবাজারে

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়া নিয়ে যে বিতর্ক ও নাটকীয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উত্থাপিত সব শর্ত মেনে নেয়ার পাশাপাশি সংস্থাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক বা প্রশাসনিক শাস্তি দেয়া হবে না।

নির্ধারিত ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ দল বিশ্বকাপে অংশগ্রহণে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বিসিবি। তবে আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এর ফলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ যা বিশ্ব ক্রিকেটে বড় আলোচনার জন্ম দেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশের প্রতি এই আচরণকে শুরু থেকেই ‘অবিচার’ হিসেবে আখ্যা দিয়ে সরব ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে নিজেদের নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এতে করে আইসিসির সামনে তৈরি হয় বড় ধরনের আর্থিক শঙ্কা। ধারণা করা হচ্ছিল, বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে আইসিসির ক্ষতির অঙ্ক ছাড়িয়ে যেতে পারে ৬ হাজার কোটি টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই সম্ভাব্য লোকসানের বিষয়টি মাথায় রেখেই আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় এবং পরে বিসিবি ও পিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসে। আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তান একাধিক শর্ত উত্থাপন করে। এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করা যাবে না এবং ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে হবে।

দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত আইসিসি সব শর্ত মেনে নেয়। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি জানায়, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে একটি উন্মুক্ত, গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নয়, বরং দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ ও বৃহত্তর দৃষ্টিভঙ্গিও গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করা হয়।

আইসিসির বিবৃতিতে বাংলাদেশের বিশ্বকাপে অনুপস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে পূর্ণ সদস্য হিসেবে বিসিবির অবস্থান পুনরায় নিশ্চিত করে আইসিসি জানায়, বাংলাদেশের রয়েছে ক্রিকেটের গর্বের ইতিহাস এবং বিশ্বব্যাপী খেলাটির বিকাশে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রায় ২০ কোটির বেশি আবেগী ক্রিকেটভক্ত নিয়ে বাংলাদেশ যে ক্রিকেটের অন্যতম প্রাণবন্ত বাজার সে কথাও স্বীকার করে নিয়েছে বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি আরও আশ্বাস দেয়, এই বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারার কারণে যেন বাংলাদেশের ক্রিকেটের ওপর কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে তারা অব্যাহত সহায়তা প্রদান করবে। পাশাপাশি বিসিবিকে চাইলে ডিসপিউট রেজোলিউশন কমিটিতে যাওয়ার সুযোগও খোলা রাখা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ঘোষণা আসে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে লাহোরে বুলবুল

Published

on

পুঁজিবাজারে

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠলেও মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের নাটকীয়তা এখন তুঙ্গে। বাংলাদেশ ও ভারতের অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি এবং পাকিস্তান-ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় টালমাটাল বিশ্ব ক্রিকেট। এই জটিল পরিস্থিতি নিরসনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ওই বৈঠকে সমসাময়িক ইস্যু নিয়ে কথা হবে বলে জানা গেছে। এখন দেখা বিষয় কি সিদ্ধান্ত আসে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতের মাটিতে না খেলার ব্যাপারে অনড় ছিল তারা, বিপরীতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার আহবান জানালেও মানেনি আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরপর অবশ্য ঘটনার জল অনেকদূর গড়িয়েছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। সেই ইস্যুতে আইসিসি ও পিসিবির মাঝে নিয়মিত যোগাযোগ চলছে। যাতে পাকিস্তানকে ভারত ম্যাচ খেলার জন্য রাজি করাতে পারে।

কারণ, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য দাবি করে শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তখনই তিনি বিশ্বকাপ বয়কটেরও হুমকি দেন।

যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে খেলবে না ভারত ম্যাচ। ওই ম্যাচের ওপর আইসিসি–সহ সংশ্লিষ্ট সব পক্ষেরই বিরাট অঙ্কের আর্থিক লাভ-ক্ষতি নির্ভর করছে। তাই বিষয়টি সমাধানে মরিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনেই লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার11 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার14 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ৩৪৩ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

পুঁজিবাজারে
আন্তর্জাতিক9 hours ago

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: রুশ প্রেসিডেন্ট

পুঁজিবাজারে
জাতীয়9 hours ago

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজারে
জাতীয়10 hours ago

ইরান ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুঁজিবাজারে
পুঁজিবাজার11 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে
কর্পোরেট সংবাদ11 hours ago

৩১টি স্টার্টআপ ও এসএমই কে নিয়ে ‘অন্যরকম উদ্যোক্তা’র কোহর্ট ২.০- এর যাত্রা শুরু

পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

পুঁজিবাজারে
আন্তর্জাতিক9 hours ago

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: রুশ প্রেসিডেন্ট

পুঁজিবাজারে
জাতীয়9 hours ago

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজারে
জাতীয়10 hours ago

ইরান ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুঁজিবাজারে
পুঁজিবাজার11 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে
কর্পোরেট সংবাদ11 hours ago

৩১টি স্টার্টআপ ও এসএমই কে নিয়ে ‘অন্যরকম উদ্যোক্তা’র কোহর্ট ২.০- এর যাত্রা শুরু

পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

পুঁজিবাজারে
আন্তর্জাতিক9 hours ago

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: রুশ প্রেসিডেন্ট

পুঁজিবাজারে
জাতীয়9 hours ago

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজারে
জাতীয়10 hours ago

ইরান ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুঁজিবাজারে
পুঁজিবাজার11 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে
কর্পোরেট সংবাদ11 hours ago

৩১টি স্টার্টআপ ও এসএমই কে নিয়ে ‘অন্যরকম উদ্যোক্তা’র কোহর্ট ২.০- এর যাত্রা শুরু