পুঁজিবাজার
আইপিও রুলসে সংশোধন, স্বচ্ছ প্রাইসিংয়ে জোর বিএসইসির
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) রুলসে বেশ কয়েকবার সংশোধন আনা হয়েছে। শুরুতে ফিক্সড প্রাইস পদ্ধতি ছিলো। পরে বুক বিল্ডিং পদ্ধতি আনা হয়েছে। তারপরও কিছু দুর্বলতার কারণে প্রাইসিং স্বচ্ছ হতে বাধাগ্রস্ত হয়েছে। নতুন আইনে সেই বিষয়গুলোতে সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২৫২৫ এর ওপর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থার পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম। এসময় বিএসইসির যুগ্ম পরিচালক শরিফুল আলমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. আবুল কালাম বলেন, নতুন কমিশন দায়িত্ব নিয়েই পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নেয়। কিন্ত, ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, এখানে ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরো কয়েকটি সমস্যা বিদ্যামান।
পরে টাস্কফোর্সের পরামর্শ আইপিও রুলস সংশোধনের উদ্যোগ নেয়া হয় জানিয়ে তিনি বলেন, ইস্যুয়ার কোম্পানিগুলো আমাদের কাছে দাবি জানিয়েছিলো প্রাইসিং স্বচ্ছ করার জন্য। এটি না হওয়ার কারণে অনেকগুলো ভালো কোম্পানি তখন পুঁজিবাজারে আসতে আগ্রহ দেখাচ্ছিল না। আমরা সেই জায়গায় গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি।
বিএসইসি মুখপাত্র আরো বলেন, আইপিও রুলস সংশোধনের কাজ চললেও এসময়ে আবেদন বন্ধ রাখা হয়নি। কিন্তু, দুঃখজনক হলে সত্য, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পূর্বের রুলসে কোম্পানিগুলো আবেদন করতে আগ্রহ দেখায়নি। তবে আগের পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর আইনে তারা আবেদন করতে পারতো।
এমকে
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) কোম্পানিগুলোর মোট ৭৩ লক্ষ ৪৫ হাজার ২৩১ টি শেয়ার ৭৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ১৭ লাখ ০৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার (১৫ মার্চ) আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার দর দশমিক ২ পয়সা বা৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৫১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.৪১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৪.৩৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.২৬ শতাংশ, বিডি থাই ফুডের ৪.০৯ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.০৫ শতাংশ এবং সালভো কেমিক্যালের ৩.৭৪ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলস পিএলসির দর বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগণ সোয়েটারের ৪.৭১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৩.৪৫ শতাংশ, ইনটেকের ৩.৩৬ শতাংশ, এলআর গ্লোবাল ফান্ড ওয়ানের ৩.৩৩ শতাংশ, গ্রীন ডেল্টা ফান্ডের ৩.২৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.১৯ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ৩.১৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সামিট অ্যালায়েন্স , ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইনটেক, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও একমি পেস্টিসাইড লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ২৪৬ কোম্পানির
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ১০৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট কমে ২০৪৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫২৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির, বিপরীতে ২৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




