আবহাওয়া
সারাদেশে শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৭ ডিগ্রির ঘরেই বিরাজ করছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেখা যাচ্ছে কুয়াশার দাপট। এর মধ্যেই নতুন করে শীতের দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে; ফলে আরও বেড়ে যেতে পারে শীতের অনুভূতি।
রোববার (১১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই দিনও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার ও সোমবার (১১-১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে রোববার ও সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও পরদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমে যেতে পারে দিনের তাপমাত্রা। একইসঙ্গে বুধ ও বৃহস্পতিবার (১৪–১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে, এসব দিনে আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এমকে
আবহাওয়া
টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের কিছু অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিন শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলা হয়— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলা হয়— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (০১ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলা হয়— সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (০২ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলা হয়— সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলা হয়— সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এমএন
আবহাওয়া
নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এমএন
আবহাওয়া
ঢাকার তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ
ফাল্গুনের সকালে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা আর আবহাওয়া আরামদায়ক থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বুলেটিনে ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার এই চিত্র তুলে ধরা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকার আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ভোরের দিকে শীতল পরশ থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা বসন্তের এই সময়ে বেশ উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।
শহরবাসীর জন্য স্বস্তির খবর হলো, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে, যা ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি দেবে।
আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) জন্য দেওয়া এক বিশেষ বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের আকাশ মূলত শুষ্ক থাকবে। রাতের বেলা তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।
অর্থাৎ, দিনের বেলা বসন্তের কড়া রোদ আর রাতে মৃদু শীতল আমেজ—এই দুইয়ের সংমিশ্রণে কাটবে আগামী কয়েক দিন।
পরিবর্তনশীল এই আবহাওয়ায় সর্দি-কাশির প্রকোপ বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তাই ঘরের বাইরে বের হওয়ার সময় পাতলা কাপড় ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
এমএন
আবহাওয়া
সাগরে লঘুচাপ, ঢাকা ও রাজশাহীসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন পরিস্থিতিতে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এতে বৃষ্টির বিষয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমএন
আবহাওয়া
ঢাকায় তাপমাত্রা কমার আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা। শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
এমএন



