Connect with us

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে ৮ শহীদের পরিচয় শনাক্ত

Published

on

সূচক

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে ১১৪ জনের মরদেহ উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে। এরইমধ্যে নতুন করে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনাক্ত হওয়া শহীদরা হলেন- শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম (২৫), শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়।প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন। সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরি ব্যবহার করে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ডিএনএ নমুনার মাধ্যমে এরইমধ্যে ৮ জন অজ্ঞাতপরিচয় শহীদের পরিচয় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:-

জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

Published

on

সূচক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ; যা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যাঞ্জক অগ্রগতি বলে মনে করে ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিবৃতিতে বাংলাদেশ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষই যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এবং একটি মজবুত ও টেকসই সমাধানের দিকে গঠনমূলকভাবে কাজ করার এবং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সুযোগটি কাজে লাগাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে জড়িত সব পক্ষকে বাংলাদেশ সাধুবাদ জানিয়ে বলেছে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

Published

on

সূচক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৮ এপ্রিল) বিকেলে সাক্ষাৎ শেষে ফেসবুক পোস্টে জয়শঙ্কর জানান, দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

পোস্টে তিনি বলেন, আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে আমি আনন্দিত। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে সম্পর্ক শুরুর অংশ হিসেবে খলিলুর রহমানকে নৈশভোজে আপ্যায়ন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই বৈঠকে বসেন তারা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, এই সফরকে পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তুলতে তারেক রহমান সরকারের প্রচেষ্টার অংশ হিসেবেই দেখছে ভারত।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই অভিজ্ঞ কূটনীতিক (খলিলুর রহমান) ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফর করেছেন। তার প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

স্বাদ-মান অক্ষুণ্ন রেখে ইলিশ উৎপাদন বাড়ানোর গবেষণা করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Published

on

সূচক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিজ্ঞানীদের আরো সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত হতে হবে। কিভাবে জাটকার উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায় এবং ইলিশ মাছের ডিমের সঠিক পরিস্ফুটন ঘটিয়ে জাটকার সংখ্যা বাড়ানো সম্ভব—এসব বিষয় নিয়ে পরিকল্পিতভাবে কাজ করা জরুরি।’

‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আজ বুধবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে ‘ইলিশ গবেষণা : অর্জিত সাফল্য, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণী ‘ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী বলেন, ‘ইলিশের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ন রেখে উৎপাদন আরো বাড়ানোর উপায় খুঁজে বের করতে বিজ্ঞানীদের গবেষণা করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

’ তিনি বলেন, ‘এমন কোনো পদ্ধতি উদ্ভাবন করা প্রয়োজন, যাতে ইলিশের স্বাভাবিক স্বাদ ও বৈশিষ্ট্য নষ্ট না হয়, কিন্তু উৎপাদন বাড়ে এবং দেশের চাহিদা পূরণ করা সম্ভব হয়।’

জেলেদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘জাল ও নদী আপনাদের। তাই জাটকা ধরা বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে আপনারাই সরকারকে কার্যকর প্রস্তাবনা দিতে পারেন।’ তিনি বলেন, ‘ইলিশ না পাওয়ার সমস্যা এখন পুরো দেশের, তাই উৎপাদন বাড়িয়ে এই মূল্যবান মাছকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘ইলিশ বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক পণ্য এবং বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে হয়ে থাকে।’ তাই এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

Published

on

সূচক

দেশে তিন দিন ইন্টারসেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে সেবা বিঘ্নিত হকে পারে বলে জানানো হয়েছে।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তি বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার। ওই দিন রাত ১০টা থেকে শুরু হয় মেরামতকাজ চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, মোট ৩ দিন ৮ ঘণ্টা চলবে এই রক্ষণাবেক্ষণকাজ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা।

এই সময়ে ইন্টারনেট সেবায় থাকতে পারে ধীরগতি।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুতই সম্পন্ন করার চেষ্টা চলছে মেরামতকাজ। সঠিকভাবে মেরামত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফের নিশ্চিত করা হবে স্বাভাবিক সেবা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

প্রথম সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published

on

সূচক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মাসের ১০ তারিখের মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি। প্রধানমন্ত্রীর প্রথম সফরে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও আলোচনা চলছে।

ঢাকার ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকার সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সফর স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া আতিথেয়তার মতো তারেক রহমান ও পরিবারকে বরণের প্রস্তুতি নিচ্ছে ভারত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নানাভাবে তিক্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে কঠোর সিদ্ধান্তও নেয় দুই দেশ। সেই বরফ গলিয়ে এবার ঢাকা ও দিল্লির সম্পর্ক গভীর করতে তারেক রহমানের প্রতি বন্ধুত্বের অনন্য নজির দেখাতে চায় ভারত। তাই তাদের সফরকে মর্যাদাপূর্ণ করে তুলতে চায় ভারত। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের সময়কার মতো গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে। সফরকালে ট্রাম্প তার পরিবার নিয়ে দিল্লির বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘আইটিসি মৌর্য’তে উঠেছিলেন। তারেক রহমান ও তার পরিবারেরও থাকার ব্যবস্থা হচ্ছে সেখানে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বার্তা দিতে চায় দিল্লি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নেপালে ও পরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার আলোচনা ছিলা। সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। শুরুতে চলতি মাসেই (এপ্রিল) তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি নেয় দিল্লী। কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে সময় পেছানো হয়। ১০ মের আগে যে কোনো দিন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর এবং সফরকালে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

যদিও চুক্তিগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি আলোচনায় এসেছে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তা প্যাকেজের পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা।

এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে চলতি ইরি মৌসুমে সেচের জন্য ডিজেলের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির বিষয়টিও আলোচনায় এসেছে বলে সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পরদিন মঙ্গলবার (৭ এপ্রিল) প্রথম আনুষ্ঠানিক ভারত সফরে গেছেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকের পর তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কারা ভারতে যাবেন সে তালিকাও চূড়ান্তের কাজ করছে বলে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।

প্রাথমিকভাবে সফরসঙ্গী হিসেবে তালিকায় নাম রয়েছে—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধিও সফরসঙ্গী হতে পারেন বলে জানা গেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সূচক সূচক
পুঁজিবাজার6 minutes ago

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ২০০ কোম্পানির

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

সূচক সূচক
পুঁজিবাজার14 minutes ago

রানার অটোমোবাইলসের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সূচক সূচক
পুঁজিবাজার28 minutes ago

লিন্ডে বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।...

সূচক সূচক
পুঁজিবাজার36 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ...

সূচক সূচক
পুঁজিবাজার43 minutes ago

ডমিনেজ স্টিল দর বৃদ্ধির কারণ জানে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)...

সূচক সূচক
পুঁজিবাজার52 minutes ago

এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৪-মার্চ,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত...

সূচক সূচক
পুঁজিবাজার1 hour ago

এরামিটের এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এরামিট লিমিটেডের বার্ষিক সাধারন সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
সূচক
পুঁজিবাজার6 minutes ago

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ২০০ কোম্পানির

সূচক
পুঁজিবাজার14 minutes ago

রানার অটোমোবাইলসের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

সূচক
পুঁজিবাজার28 minutes ago

লিন্ডে বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

সূচক
পুঁজিবাজার36 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সূচক
পুঁজিবাজার43 minutes ago

ডমিনেজ স্টিল দর বৃদ্ধির কারণ জানে না

সূচক
পুঁজিবাজার52 minutes ago

এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সূচক
পুঁজিবাজার1 hour ago

এরামিটের এজিএম স্থগিত

সূচক
অর্থনীতি1 hour ago

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

সূচক
পুঁজিবাজার1 hour ago

ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচক
পুঁজিবাজার1 hour ago

বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচক
পুঁজিবাজার6 minutes ago

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ২০০ কোম্পানির

সূচক
পুঁজিবাজার14 minutes ago

রানার অটোমোবাইলসের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

সূচক
পুঁজিবাজার28 minutes ago

লিন্ডে বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

সূচক
পুঁজিবাজার36 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সূচক
পুঁজিবাজার43 minutes ago

ডমিনেজ স্টিল দর বৃদ্ধির কারণ জানে না

সূচক
পুঁজিবাজার52 minutes ago

এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সূচক
পুঁজিবাজার1 hour ago

এরামিটের এজিএম স্থগিত

সূচক
অর্থনীতি1 hour ago

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

সূচক
পুঁজিবাজার1 hour ago

ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচক
পুঁজিবাজার1 hour ago

বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচক
পুঁজিবাজার6 minutes ago

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় শেয়ারদর কমেছে ২০০ কোম্পানির

সূচক
পুঁজিবাজার14 minutes ago

রানার অটোমোবাইলসের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

সূচক
পুঁজিবাজার28 minutes ago

লিন্ডে বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

সূচক
পুঁজিবাজার36 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সূচক
পুঁজিবাজার43 minutes ago

ডমিনেজ স্টিল দর বৃদ্ধির কারণ জানে না

সূচক
পুঁজিবাজার52 minutes ago

এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সূচক
পুঁজিবাজার1 hour ago

এরামিটের এজিএম স্থগিত

সূচক
অর্থনীতি1 hour ago

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

সূচক
পুঁজিবাজার1 hour ago

ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচক
পুঁজিবাজার1 hour ago

বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা