পুঁজিবাজার
মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৪৬ শেয়ারদর
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬ টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১১ ও ২১৫৫ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬০ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টি, কমেছে ৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয়দিনে ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৮ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ৯৭ লাখ ৭৩ হাজার ৭২১টি শেয়ার ৫৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৮ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭২ কোটি টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ৮৯ লাখ ৩২ হাজার টাকার এবং তৃতীয় স্থানে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মেঘনা সিমেন্ট মিলস পিএলসির শেয়ার দর ২ টাকা ৯ পয়সা বা ৮ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর দশমিক ০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর ১ দশমিক ৮১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্টান্ডার্ড ব্যাংক পিএলসি, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সামিট এলায়েন্স পোর্ট, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড,সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ৩৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,সোমবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭.১৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৭.০২ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ১০ শতাংশ, এম.এল ডাইং ৫.৮১ শতাংশ এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ৫.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন
পুঁজিবাজার
পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৪৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৭ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
এমএন



