সারাদেশ
নির্বাচনে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
এর আগে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা একইভাবে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, ডা. তাসনিম জারার দেখানো পথেই হাঁটলেন ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টের শিরোনামে তিনি লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। পাঁচটি বড় নদীঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতা। ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই শত শত শহীদের রেখে যাওয়া আমানত। আসুন, সবাই মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদির লড়াই চালিয়ে যাই।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যারা জনতার টাকায় জনমুখী রাজনীতিতে সহায়তা করতে চান, তাদের জন্য তিনি ব্যাংক হিসাব নম্বরসহ নগদ ও বিকাশ নম্বর প্রকাশ করেছেন।
ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এবি পার্টির পক্ষ থেকে ঈগল প্রতীকে বরিশাল-৩ আসন থেকে নির্বাচন করছি। নির্বাচন করতে অর্থ প্রয়োজন। আমার ব্যক্তিগত আর্থিক অবস্থা এমন নয় যে নিজের টাকায় পুরো নির্বাচনী ব্যয় বহন করতে পারি। তাই যারা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন অনলাইনে কিংবা অফলাইনে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যাদের পক্ষে সম্ভব তারা যেন আমার নির্বাচনী তহবিলে সহযোগিতা করেন।
তিনি আরও জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তাটি শেষ করেন তিনি।
সারাদেশ
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারী শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এমএন
সারাদেশ
গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ লোক ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা। জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে, এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে আমি উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ায় কথা বলতেছি। জুলাই বিপ্লব না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না। গত ১৬-১৭ বছর আমাকে উল্লাপাড়া আসতে দেওয়া হয় নাই। সংসদ সদস্য হওয়া তো দূরের কথা।
তিনি আরও বলেন, এখন যারা সরকারে আছেন, তারাও আমাদের সাথে আন্দোলনে ছিলেন। জুলাই বিপ্লবে কতটুকু ভূমিকা রাখছে আমি তা বলতে চাই না। তবে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা সব সময় ছিলেন। তারা হঠাৎ করে জুলাই বিপ্লবকে অস্বীকার করে। আমি এ কথা শুনেছি মিডিয়ায় এই সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন, গণভোট বলতে কিছু নেই। আরে অবাক কাণ্ড। গণভোট বলতে কিছু নেই! তাহলে, আপনি স্বাক্ষর করলেন কেন? আপনার দল তো স্বাক্ষর করেছে। তাহলে আজকে আবার এটি বলতেছেন কেন।
রফিকুল ইসলাম খান বলেন, তাদের ঘাড় বা গোড়া কোন জায়গায়? এটি তো জাতি জানে। কাজেই অনেকেই মনে করছে এই বর্তমান সরকার অন্য কোনো জায়গার ইশারায় এই বাংলাদেশকে জুলাই পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা?
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই- জুলাই হলো বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। এই জুলাই বিপ্লবের জন্য প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছে। প্রায় ৭০ হাজার নারী এবং পুরুষ আহত, পঙ্গু, বাড়িঘর ছাড়া হয়েছেন। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তাহলে তাদেরও পরিণতি আগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের মতোই হবে।
এমএন
সারাদেশ
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় দখল রয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি মাইল খাল খনন করেছিলেন। সেই খাল খনন কর্মসূচিকে আবারও আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এমএন
সারাদেশ
প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
পবিত্র রমজান মাসের শুরুর দিনে দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে উল্লেখ করে মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
সারাদেশ
যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী গুড়ের মেলা অনুষ্ঠিত, উৎসবে মেতেছেন গাছি ও দর্শনার্থীরা
চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্ত প্রদর্শন ও গুড়েরমেলা উদ্বোধন হয়েছে।এ উপলক্ষে রযালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) সকালে মেলা উপলক্ষে এক রযালী অনুষ্ঠিত হয়। রযালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এরপর কাংখিত সেই মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ। এরপর নেতৃবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সকাল সাড়ে ১১ টায় বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস ।
বিশেষ অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ যশোরের উপপরিচালক মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহারসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ,বিজিবি ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, মেলায় অংশ নেয়া গাছি ও কৃষক, গণমাধ্যমকর্মী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, যশোরের চৌগাছা হচ্ছে কৃষির জন্য বিখ্যাত। এখানকার কৃষকরা ব্যাপক পরিশ্রমী ও তারা মাঠে যে ফসল ফলান তাতেই লাভবান হন। কৃষির সাথে যুক্ত হয়েছে জিআই পন্য খেজুরের গুড়। গত কয়েক বছর থেকে প্রতি বছর কোটি টাকার গুড় বিক্রি করছে গাছিরা ।
কয়েক বছর ধরে অনুষ্ঠিত এই গুড়ের মেলা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষি ও খেজুর গাছ কাটার সাথে সম্পৃক্ত গাছিদের সার্বিক মানউন্নয়নে কৃষি অফিস সর্বদা কাজ করে যাচ্ছেন।
আলোচনা শেষে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় শিল্পিদের পাশাপাশি খুলনার বহুল পরিচিত কৌতুক অভিনেতা শ্যাম্পুটুকু কৌতুক উপস্থাপন করেন।
উপজেলার পাতিবিলা ইউনিয়নের হয়াতপুর গ্রামের সফল গাছি কাজী আব্দুল হাই বলেন, তিনবার মেলা হয়েছে এবং তিন বারই আমি সেরা গাছি ও গুড় তৈরীর জন্য পুরস্কার পেয়েছি অন্য গাছি একই গ্রামের কামাল বলেন আমার ১০৫ টা খেজুর গাছ আছে আমি পালা করে গাছ কাটি, আমার গুড়ের গুণগত .মান ১০০% বিশুদ্ধ ।
গুড়ের মেলায় অংশ নেয়া চৌগাছার পাঁচনামনা গ্রামের আছের আলী বলেন, গুড় মেলা আমাদের প্রাণের মেলায় পরিনত হয়েছে। এবছর মেলা বিলম্ব হওয়ায় দুঃশ্চিন্তায় ছিলাম, অববেশে কাংখিত মেলা শুরু হয়েছে। আমার নিজের হাতে কাটা গাছ থেকে গুড় নিয়ে এসেছি আশা করছি সবই বিক্রি হয়ে যাবে।
আশা করছি এবছরও তার ব্যতিক্রম ঘটবে না। প্রকার ভেদে এক কেজি গুড় ৪শ থেকে ৫শ টাকা এবং পাটালি ৫শ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে মেলায় অংশ নেয়া গাছিরা জানান।
এমএন



