Connect with us

জাতীয়

ভোটের আগে ও পরে রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি সানাউল্লাহ

Published

on

লভ্যাংশ

জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার করতে না পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল’ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসি সানাউল্লাহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে তিনি বলেন, এ অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি- অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনী আচরণবিধির বড় ধরনের ব্যতয় থাকলে সেটিকে এড্রেস করা।

মিন মিন করে নির্বাচন করা যাবে না উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ ক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমকে

শেয়ার করুন:-

জাতীয়

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Published

on

লভ্যাংশ

নিউইয়র্ক ভিত্তিক বিখ্যাত সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তালিকায় তারেক রহমানের সাথে আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই সম্মানজনক তালিকায় বিশ্বের বিভিন্ন খাতের প্রভাবশালী ব্যক্তিত্বদের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে তৈরি করা এই তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া দক্ষিণ এশিয়ার নেতাদের মধ্যে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির নামও এই তালিকায় স্থান পেয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমানের রাজনৈতিক উত্থানের বর্ণনা দিতে গিয়ে টাইম ম্যাগাজিন একটি বিশেষ প্রোফাইল প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘মাত্র কয়েক মাস পেছনে ফিরে তাকালে দেখা যায়, তারেক রহমান লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ৫৭ বছর বয়সী এই নেতার ভাগ্য বদলে যায়। দীর্ঘ ১৭ বছর নিজ দেশ থেকে দূরে থাকার পর গত ফেব্রুয়ারিতে এক নজিরবিহীন নির্বাচনি জয়ের মাধ্যমে তিনি জাতীয় নেতায় পরিণত হন।’

প্রতিবেদনে তারেক রহমানের ব্যক্তিগত শোকের বিষয়টিকেও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয় যে, তারেক রহমান বাংলাদেশে ফেরার মাত্র পাঁচ দিন পরেই তার মা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত জানুয়ারিতে টাইমের সঙ্গে আলাপকালে তার সেই শোকাতুর অবস্থার কথা উল্লেখ করে সাময়িকীটি লেখে, সেই গভীর শোকের মধ্যেও তারেক রহমান ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করার এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবারও গতিশীল করার অঙ্গীকার করেছিলেন।

টাইম-এর প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তারেক রহমানের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতি এবং তরুণদের বেকারত্ব সমস্যায় জর্জরিত। পাশাপাশি আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্ক নিম্নবিন্দুতে পৌঁছেছে। এ সবকিছুরই দ্রুত সমাধান প্রয়োজন।’

বিগত ২০০০-এর দশকের দুর্নীতির অভিযোগ (যা পরবর্তীতে আদালত কর্তৃক খারিজ হয়েছে) নিয়ে টাইম মন্তব্য করেছে যে, এর ফলে তার জন্য রাজনৈতিক প্রস্তুতির সময় হয়তো অন্যদের চেয়ে কম হবে। তবে দীর্ঘ নির্বাসন শেষে ফেরা তারেক রহমান আর সময় নষ্ট করতে নারাজ।

তারেক রহমান টাইম ম্যাগাজিনকে বলেন, ‘আমাদের একসাথে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে—যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পায়।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

Published

on

লভ্যাংশ

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় ধরনের আমদানি চালান নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরে ভিড়ছে চারটি জাহাজ। এসব জাহাজে মোট ১ লাখ ৯ হাজার টন ডিজেল এবং ২৭ হাজার টন অকটেন রয়েছে। দেশে দৈনিক ডিজেলের চাহিদা সাড়ে ১২ হাজার টন ও অকটেনের চাহিদা এক হাজার ২০০ টন। সেই হিসাবে, নতুন আসা এই ডিজেল দিয়ে ৯ দিন ও অকটেন দিয়ে ২২ দিনের চাহিদা মেটানো যাবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মার্চের প্রথম সপ্তাহে দেশে জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে সবচাইতে বড় ডিজেল ও অকটেনের চালান নিয়ে আজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে চারটি জাহাজ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত বন্দরে ১ লাখ ৯ হাজার টন ডিজেল নিয়ে তিনটি ও ২৭ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজের আসার কথা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে ওকট্রি নামের জাহাজটি দুপুর ১২টার দিকে বন্দরের বহির্নোঙরে এসে পৌছাবে।

এরপর, ভারত থেকে ৪১ হাজার টন ডিজেল নিয়ে লিয়ান সোং হু নামের জাহাজ বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে বিকেল ৫টায়। সন্ধ্যা ৮টার দিকে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে নাভে চিয়েলো নামের একটি জাহাজ এসে ভিড়বে বহির্নোঙরে।

সবশেষ, রাত ১১টায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে আসা কেপ বনি নামের জাহাজটি বহির্নোঙরে এসে পৌঁছাবে।

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার জ্বালানি তেল নিয়ে আসা জাহাজগুলো আকারে বড় হওয়াতে তাদের সরাসরি ডলফিন জেটিতে আনা যাবে না। দুটি তুলনামূলক ছোট আকারের মাদার ভেসেলে শিপ-টু-শিপ ট্রান্সফার করে সেই মাদার ভেসেলগুলোকে ডলফিন জেটিতে আনা হবে।

তিনি বলেন, শিপ-টু-শিপ ট্রান্সফার কার্যক্রম পরিচালনার জন্য মাদার ভেসেল বহির্নোঙরে প্রস্তুত রাখা হয়েছে। জাহাজগুলো আসা মাত্রই কাজ শুরু করা হবে। এরপর কাল থেকে একের পর এক জাহাজ ডলফিন জেটিতে নিয়ে আসা হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

Published

on

লভ্যাংশ

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি জমি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পগুলোতে বেসরকারি উদ্যোক্তাদেরও অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। এর আগে বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সরকারি জমি ব্যবহার করে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি বেসরকারি উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সচিব জানান, ২০৩০ সালের মধ্যে শুধু সৌরবিদ্যুৎ খাত থেকেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সৌরবিদ্যুতের পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি নিয়েও কাজ চলছে।

জ্বালানি খাতের লক্ষ্যমাত্রা ও ব্যয় প্রসঙ্গে সচিব জানান, আগামী ২০৩০ সালের মধ্যে শুধু সৌরবিদ্যুৎ খাত থেকেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সৌরবিদ্যুতের পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি ব্যবহারের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ খাতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ৪ থেকে ৮ টাকা ব্যয় হতে পারে।

নীতিমালা সহজীকরণ প্রসঙ্গে ড. নাসিমুল গনি বলেন, ‘বিদ্যমান নীতিমালা সহজ করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি জমি, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল-সংলগ্ন জায়গা ব্যবহার করে ছোট ও বড় আকারের বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।’

তবে অতীতে কিছু সৌরবিদ্যুৎ প্রকল্প কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায়, এবার নতুন করে নীতিমালা ও বাস্তবায়ন কাঠামো সংস্কার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি সরবরাহ ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে বাজারে অস্থিরতা ও ব্যবসায়িক প্রবণতার কারণে জ্বালানি বিতরণে সমস্যা তৈরি হচ্ছে।’

তিনি আরও জানান, বিদ্যুৎ খাতের বড় প্রকল্পগুলোতে বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত করা হবে এবং সরকারি সহায়তায় বিনিয়োগের পরিবেশ সহজতর করা হবে।

৭ নভেম্বর ও অন্যান্য দিবস সংক্রান্ত সিদ্ধান্ত

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতি বছর ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে ৭ নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটা একটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হবে। ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হওয়ার কারণে ৭ নভেম্বর সরকারি ছুটি থাকবে।’

সচিব আরও যোগ করেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আগে ছিল, এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এটি করা হয়নি।’

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ৬ জুলাইকে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি একটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। তবে এ দিন কোনো সরকারি ছুটি থাকবে না, কেবল দিবসটি গুরুত্বের সঙ্গে উদযাপন করা হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

তেলের অস্বাভাবিক চাহিদা পূরণ করা অসম্ভব ব্যাপার: জ্বালানি প্রতিমন্ত্রী

Published

on

লভ্যাংশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করলে গ্রাহক পর্যায়ে জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব। তবে বর্তমানে ‘তেলের অস্বাভাবিক চাহিদা! অস্বাভাবিক চাহিদা পূরণ করা আসলে একটি অসম্ভব ব্যাপার’ বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিমন্ত্রী বলেন, “আপনারা সকলে বোঝেন, এটা অস্বাভাবিক চাহিদা। অস্বাভাবিক চাহিদা পূরণ করা আসলে একটি অসম্ভব ব্যাপার।” তিনি আরও জানান, প্রতিনিয়ত হাজার হাজার লিটার তেল অবৈধ মজুতদারদের কাছ থেকে উদ্ধার করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ফুয়েল পাসের পরীক্ষামূলক প্রকল্প চালু করেছি, আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। আমি ভীষণভাবে আশাবাদী, দ্রুততম সময়ের মধ্যেই (জ্বালানির জন্য) লম্বা লাইন সংক্ষিপ্ত হবে।’

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পিক আওয়ার সন্ধ্যা থেকে শুরু হয়। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় আমাদের সর্বোচ্চ চাহিদা ছিল ১৫ হাজার ৩৫০ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে আমাদের উৎপাদন ছিল ১৪ হাজার ৮৪৬ মেগাওয়াট। অর্থাৎ লোডশেডিং ছিল ৪৮১ মেগাওয়াট। এই লোডশেডিং আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হয়েছে। চট্টগ্রামে লোডশিডিং ছিল মাত্র ৩৫ মেগাওয়াট।’

এ সময় গণমাধ্যমকর্মীরা দাবি করেন, চট্টগ্রামে পাঁচ-ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনার তথ্য আপনার কাছে থাকুক, আমি অফিশিয়াল চ্যানেল থেকে তথ্য পেয়েছি। আপনার কাছে কী তথ্য আছে সেটা আপনার কাছে…আর যখন আমার চেয়ার থেকে কথা বলছি, আমার প্রতিটি অংক, প্রতিটি শব্দের পেছনে দায়িত্বশীলতা আছে। আপনি আপনারটা নিয়ে আরগু করতে পারেন, আই অ্যাম সরি ফর দ্যাট।’

অমিত আরও বলেন, এলএনজির মূল সোর্স ছিল কাতার এনার্জি। আজকে যে বাস্তবতা, আগামী পাঁচ বছর লাগবে এটা পূর্ণ সক্ষমতায় চলতে। যে কারণে বিকল্পভাবে সোর্সিং করতে হচ্ছে। এই সংকটগুলো তো কারও অস্বীকার করার কোনো জায়গা নেই।

এই পরিস্থিতিতে সরকার কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এটা বোরো মৌসুম। সেচ পাম্প চালাতে কৃষকের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, তার পিক আওয়ারে সে যেন বিদ্যুৎ পায়, সে যেন ডিজেল পায়—এটাকে যেমন নিশ্চিত করার চেষ্টা করছি, অগ্রাধিকার ভিত্তিতে একইসঙ্গে শিল্প উৎপাদন যেন কোনোভাবে বিঘ্নিত না হয়; কারণ এর সঙ্গে মানুষের কর্মসংস্থানের ব্যাপার রয়েছে।

‘কিছু ক্ষেত্রে আমাদেরকে হাউস হোল্ডে লোড শেডিংয়ের মাত্রা বাড়াতে হচ্ছে। কারণ আমাদের ওই দুটি জায়গায় ফোকাস করতে হচ্ছে। মে মাসের প্রথম থেকে ফসল ওঠা শুরু করবে। তখন কৃষির (বিদ্যুৎ) চাহিদা কমে যাবে। স্বাভাবিকভাবে এটা (বিদ্যুৎ) তখন আবার আমরা বাসাবাড়িতে সরবরাহ করতে পারবো,’ জানান তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

মধ্যরাতে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Published

on

লভ্যাংশ

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আজ (শুক্রবার) মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী ফ্লাইটে থাকবেন ৪১৯ জন হজযাত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনী ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস পরিবহন করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে।

২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

নগদ ২২% লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যার নামে মোট ৪৬...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার23 hours ago

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির বৈঠক

মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ঊর্ধ্বতনের...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার1 day ago

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৬ কোটি...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার1 day ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার1 day ago

দর বৃদ্ধি শীর্ষে লিগাসি ফুটওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার1 day ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
লভ্যাংশ
সারাদেশ6 seconds ago

শরীয়তপুরে নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

লভ্যাংশ
জাতীয়8 minutes ago

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

লভ্যাংশ
জাতীয়16 minutes ago

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

লভ্যাংশ
জাতীয়26 minutes ago

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

লভ্যাংশ
অর্থনীতি39 minutes ago

সংস্কারে ব্যর্থতা: ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

লভ্যাংশ
রাজনীতি2 hours ago

তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে কালো হাত বাড়ানো হচ্ছে: বিরোধীদলীয় নেতা

লভ্যাংশ
আন্তর্জাতিক3 hours ago

মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হতে লাগবে প্রায় দুই বছর: আইইএ

লভ্যাংশ
জাতীয়3 hours ago

তেলের অস্বাভাবিক চাহিদা পূরণ করা অসম্ভব ব্যাপার: জ্বালানি প্রতিমন্ত্রী

লভ্যাংশ
অর্থনীতি3 hours ago

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

লভ্যাংশ
রাজনীতি4 hours ago

আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ, শঙ্কা জামায়াত আমিরের

লভ্যাংশ
সারাদেশ6 seconds ago

শরীয়তপুরে নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

লভ্যাংশ
জাতীয়8 minutes ago

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

লভ্যাংশ
জাতীয়16 minutes ago

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

লভ্যাংশ
জাতীয়26 minutes ago

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

লভ্যাংশ
অর্থনীতি39 minutes ago

সংস্কারে ব্যর্থতা: ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

লভ্যাংশ
রাজনীতি2 hours ago

তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে কালো হাত বাড়ানো হচ্ছে: বিরোধীদলীয় নেতা

লভ্যাংশ
আন্তর্জাতিক3 hours ago

মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হতে লাগবে প্রায় দুই বছর: আইইএ

লভ্যাংশ
জাতীয়3 hours ago

তেলের অস্বাভাবিক চাহিদা পূরণ করা অসম্ভব ব্যাপার: জ্বালানি প্রতিমন্ত্রী

লভ্যাংশ
অর্থনীতি3 hours ago

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

লভ্যাংশ
রাজনীতি4 hours ago

আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ, শঙ্কা জামায়াত আমিরের

লভ্যাংশ
সারাদেশ6 seconds ago

শরীয়তপুরে নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

লভ্যাংশ
জাতীয়8 minutes ago

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

লভ্যাংশ
জাতীয়16 minutes ago

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

লভ্যাংশ
জাতীয়26 minutes ago

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

লভ্যাংশ
অর্থনীতি39 minutes ago

সংস্কারে ব্যর্থতা: ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

লভ্যাংশ
রাজনীতি2 hours ago

তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে কালো হাত বাড়ানো হচ্ছে: বিরোধীদলীয় নেতা

লভ্যাংশ
আন্তর্জাতিক3 hours ago

মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হতে লাগবে প্রায় দুই বছর: আইইএ

লভ্যাংশ
জাতীয়3 hours ago

তেলের অস্বাভাবিক চাহিদা পূরণ করা অসম্ভব ব্যাপার: জ্বালানি প্রতিমন্ত্রী

লভ্যাংশ
অর্থনীতি3 hours ago

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

লভ্যাংশ
রাজনীতি4 hours ago

আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ, শঙ্কা জামায়াত আমিরের