পুঁজিবাজার
বিএমবিএ’র নতুন সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত
দেশের পুঁজিবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত পোদ্দার। ২০২৬-২০২৭ সালের (২ বছর মেয়াদে) জন্য তারা দায়িত্ব পালন করবেন।
রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বিএমবিএ’র নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক। কোষাধ্যক্ষ হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার কুন্ডু এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল হক।
সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৪২ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন কমেছে আরও
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ১৫৪ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১১০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ২৭ পয়েন্ট কমে ২১৫১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৬৫ কোটি ৪৭ লাখ ০১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির, বিপরীতে ১৬৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০২ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি পরবর্তীতে প্রকাশ করা হবে।
এমএন
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১৭৩ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৭৩ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১১০১ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২১৪১ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭৩ কোটি ৯৭ লাখ ১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৯ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৫৬ হাজার ৯০১টি শেয়ার ৯৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের ৬ কোটি ৩৫ লক্ষ ৪০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৫ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকার এবং তৃতীয় স্থানে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কোটি ১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন



