Connect with us

রাজনীতি

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Published

on

ব্লক

ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, সব কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তফসিল অনুযায়ী, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

Published

on

ব্লক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে আসলে চাঁদাবাজির বৈধতা দিচ্ছে। তিনি বলেন, সরকারের সড়ক পরিবহন মন্ত্রী বলছেন সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে সেটি চাঁদাবাজি হবে না! এর অর্থ সরকার চাঁদাবাজদের উৎসাহ দিচ্ছে। কিসের সমঝোতার ভিত্তিতে চাঁদা দেওয়া যাবে, তা জাতিকে স্পষ্ট করতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজাহানপুর পূর্ব থানা জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার ও সেহরির ফুড প্যাকেট বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রমজানের তাৎপর্য তুলে ধরে ড. হেলাল উদ্দিন বলেন, রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির মাস। নিজের ভুলত্রুটির জন্য তাওবা করে সংশোধন হয়ে দ্বীনের মতে ফিরে আসার এক সুবর্ণ সুযোগ রমজান মাস। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তিনি সরকারদলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধের দাবি জানান এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও মানুষকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ড. হেলাল উদ্দিন বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু জনগণ হ্যাঁ ভোট দেওয়ার পর বিএনপি নির্বাচিত হয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। খুনি হাসিনা যেই সংবিধানের দোহাই দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে সেই একই সংবিধানের দোহাই দিয়ে বিএনপি জাতির সঙ্গে ভন্ডামি শুরু করেছে। জাতি কোনো প্রতারণা আর ভন্ডামি মেনে নেয় না, নেবে না।

ড. হেলাল উদ্দিন বলেন, সংবাদপত্র হাতে নিলেই দেখা যায় সারাদেশে চাঁদার জন্য মানুষ হত্যা করা হচ্ছে। রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ ঐ ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

তিনি আরও বলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সংবাদ সম্মেলন করে জানিয়েছে ‘‘চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে চলে যাবে”! যখন ব্যবসায়ীদের একটি বৃহৎ সংগঠন এই ঘোষণা দেয় তখন বুঝার বাকি থাকে না চাঁদাবাজি কোন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। তিনি সন্ত্রাস-চাঁদাবাজ দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার আহ্বান জানিয়ে বলেন, যদি দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী আর চাঁদাবাজি বন্ধ করতে না পারেন তবে দেশ ছেড়ে আবারও পালিয়ে যেতে হতে পারে।

মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চল এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার রেজাউল আলীম সুজন। আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল খালেক ও ওয়ার্ড সভাপতি নাছির উদ্দিন রুমেল। এছাড়াও অনুষ্ঠানে শাহজাহানপুর পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

Published

on

ব্লক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পেয়েই দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

এছাড়া কমিটিতে সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলেও জানানো হয়েছে।

এদিকে দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে…।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

Published

on

ব্লক

বিএনপি সরকারের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো এবং নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিএনপির মহাসচিব বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়।

এর আগে দলীয় মহাসচিবের আগমন উপলক্ষ্যে নয়াপল্টনের সরগরম দপ্তরটি ‘নিরবতা’ ভেঙে আবার ‘সরব’ হয়ে ওছে। সকাল থেকে দেখা যায় নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি।

বেলা ১১টায় বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে এলে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়। নয়াপল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের কক্ষে গিয়ে বসেন।

সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াতকে কাদেরের হুমকি, নোংরামি করলে বরদাশত করব না

Published

on

ব্লক

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, ‘গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা সতর্ক করে বলেন, নোংরামি করলে বরদাশত করব না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শহীদদের শুভেচ্ছা জানানোর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের লিখেছেন, বাধ্য হয়ে হোক আর যেমনেই হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদেরকে স্বাগত জানাই। তবে তাদেরকে ইসরাইলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তাচেতনা তাদের মধ্যে পরিলক্ষিত। সেটা কাম্য নয়। আর আমরা হতেও দিব না।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও লেখেন, ‘৫ই আগস্টের পরে এরকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন। আবরার ফাহাদ থেকে শুরু করে সব কিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পায়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে।

সবশেষ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো। বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে?

আপনাদের সম্মানিত আমীরের ভাষায়-ই বলি-পরিবর্তন হচ্ছেন, হন; স্বাগত জানাবো। কিন্তু নোংরামি করবেন; বরদাশত করব না।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

গণভোট না মানলে, জনগণ সরকারকে মেনে নিবে না: জামায়াত

Published

on

ব্লক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর (রাজশাহী-১ আসনের সংসদ সদস্য) অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে গণবিরোধী সরকার গঠিত হয়েছে”।

তিনি বলেন, দেশে রক্ত প্রবাহিত না করে ঐক্যবদ্ধভাবে জনগণের রায় বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে কাজ করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত না করলে জনগণ সরকারকে মানবে না। ফলে আবারও মানুষ বিদ্রোহের পথ বেছে নেবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জনগণের কথা মেনে নেওয়ার নামই শান্তি প্রতিষ্ঠা করা উল্লেখ করে তিনি বলেন, বৃটিশ-পাকিস্তান এবং পরবর্তীতে স্বাধীন দেশের বিগত সরকারে যারাই ছিল কেউ জনগণের মতের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকতে পারেনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামীতেও কোনো সরকার জনগণের মতের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকতে পারবে না। জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠায় চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছে। জামায়াতে ইসলামী বিরোধীদল হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে সার্বিক সহযোগিতা করতেও প্রস্তুত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সকল আন্দোলন সংগ্রাম ছিল শাসকগোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে।

জনগণের মতের বিরুদ্ধে গিয়ে শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করলে জনগণ বিদ্রোহী হয়ে উঠে এবং রাজপথে নেমে আসে। জনগণ রাজপথে নেমে আসলে কোনো ক্ষমতাধর ব্যক্তি আর ক্ষমতায় থাকতে পারে না। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ সকল জেহাদের (আন্দোলন-সংগ্রামের) বিকৃত ও খণ্ডিত ইতিহাস নতুন করে লিখতে হবে।

যেই ইতিহাস প্রকৃত এবং সত্য তরুণ প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে। সর্বত্র বাংলা ভাষা ব্যবহারের বিধান থাকলেও কেন ব্যবহার হচ্ছে না প্রয়োজনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নিশ্চিত করার উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সর্বক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষার ব্যবহার হতে হবে। তবেই ভাষা সৈনিকদের আত্মদান ও ত্যাগের মূল্যায়ন হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, গণতন্ত্র সুসংহত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জুলাই সনদ বাদ দিয়ে যারা গণতন্ত্র সুসংহতের কথা বলে তারা মূলত স্বৈরতন্ত্র কায়েমের পথে হাঁটছে। যেই গণতন্ত্র রক্তপাত ঝরায়, মানুষের অধিকার কেড়ে নেয় সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায় না। মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার গণতন্ত্র মানুষ চায়।

তিনি বলেন, একুশের চেতনা মানে দুর্নীতি নয়, চাঁদাবাজি নয়, স্বৈরতন্ত্র নয়। একুশের চেতনা থেকে জুলাই চেতনা প্রতিটি আন্দোলন সংগ্রাম ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যদি জুলাই চেতনা সরকার বিনষ্টের চেষ্টা করে তবে আরেকটা জুলাই হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মাল্টিপারপাস হলেরুমে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে ড. মোবারক হোসাইন, আব্দুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদু সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় একুশে ফেব্রুয়ারি আছে কিন্তু একুশের চেতনা নাই। আমাদের দুর্ভাগ্য আমরা অতীত ভুলে যাই। যখন যারা ক্ষমতায় বসে তখন তারাই নিজেদের সব অবদান দাবি করে এবং ইতিহাস ভুলভাবে ব্যাখ্যা করে। প্রকৃত অর্থে যাদের অবদান তাদেরকে ভুলে গিয়ে অবজ্ঞা করা হয়।

তিনি ইতিহাস বিকৃত করার পথ থেকে বেরিয়ে এসে প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়ে বলেন, যারা জুলাই আন্দোলনে বলেছিল জুলাই আন্দোলনে তাদের সম্পৃক্ততা নেই।

তারা এখন সব অর্জন নিজেদের দাবি করে। জুলাই সনদে স্বাক্ষর করার পরও তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। তাহলে কেন জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে বিএনপিকে জাতির সামনে স্পষ্ট করতে তিনি আহ্বান জানিয়ে বলেন, মনে রাখবেন জনগণের বিরুদ্ধে গেলে পালিয়ে যেতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার17 hours ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৯...

ব্লক ব্লক
পুঁজিবাজার17 hours ago

দরপতনের শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এল আর গ্লোবাল...

ব্লক ব্লক
পুঁজিবাজার17 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১১৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার17 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার18 hours ago

তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৮২৪ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার18 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৫ মার্চ বিকাল ৩টায়...

ব্লক ব্লক
পুঁজিবাজার19 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্লক
রাজনীতি15 hours ago

দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

ব্লক
কর্পোরেট সংবাদ15 hours ago

অর্থনীতির সবুজ রূপান্তর এগিয়ে নিচ্ছে বিকাশ

ব্লক
জাতীয়16 hours ago

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ব্লক
আবহাওয়া16 hours ago

সাগরে লঘুচাপ, ঢাকা ও রাজশাহীসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ব্লক
জাতীয়16 hours ago

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

ব্লক
জাতীয়16 hours ago

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

ব্লক
পুঁজিবাজার17 hours ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার17 hours ago

দরপতনের শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান

ব্লক
পুঁজিবাজার17 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

ব্লক
পুঁজিবাজার17 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ব্লক
রাজনীতি15 hours ago

দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

ব্লক
কর্পোরেট সংবাদ15 hours ago

অর্থনীতির সবুজ রূপান্তর এগিয়ে নিচ্ছে বিকাশ

ব্লক
জাতীয়16 hours ago

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ব্লক
আবহাওয়া16 hours ago

সাগরে লঘুচাপ, ঢাকা ও রাজশাহীসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ব্লক
জাতীয়16 hours ago

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

ব্লক
জাতীয়16 hours ago

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

ব্লক
পুঁজিবাজার17 hours ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার17 hours ago

দরপতনের শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান

ব্লক
পুঁজিবাজার17 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

ব্লক
পুঁজিবাজার17 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ব্লক
রাজনীতি15 hours ago

দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

ব্লক
কর্পোরেট সংবাদ15 hours ago

অর্থনীতির সবুজ রূপান্তর এগিয়ে নিচ্ছে বিকাশ

ব্লক
জাতীয়16 hours ago

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ব্লক
আবহাওয়া16 hours ago

সাগরে লঘুচাপ, ঢাকা ও রাজশাহীসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ব্লক
জাতীয়16 hours ago

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

ব্লক
জাতীয়16 hours ago

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

ব্লক
পুঁজিবাজার17 hours ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার17 hours ago

দরপতনের শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান

ব্লক
পুঁজিবাজার17 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

ব্লক
পুঁজিবাজার17 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক