Connect with us

কর্পোরেট সংবাদ

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

Published

on

দরপতনে

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমএসসি/বিবিএ/বিএসসি/বিবিএস ডিগ্রিধারী হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
পদসংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি/বিবিএ/বিএসসি/বিবিএস
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৩-৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রাণ গ্রুপ আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

তিন মাসে রেকর্ড ১ লাখ ১১ হাজার কোটি টাকা লেনদেন করেছেন নগদের গ্রাহকেরা

Published

on

দরপতনে

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা বা এমএফএস প্রতিষ্ঠান নগদ তাদের লেনদেনে নতুন রেকর্ড করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটি প্রায় ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকার বেশি লেনদেন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। এক প্রান্তিকে লেনদেনে এটি নগদের নতুন রেকর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, এ রেকর্ডের পাশাপাশি নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রাহকের সম্পৃক্ততা ও লেনদেনের সংখ্যায়ও নতুন রেকর্ড গড়েছে। এ তিন মাসের মধ্যে নগদ গত জানুয়ারি মাসে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে। মার্চে এ লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা। তবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কারণে বেশ কিছুদিন নগদসহ অন্যান্য মুঠোফোন আর্থিক সেবা প্রদানকারী অপারেটরগুলোর লেনদেনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফলে ওই মাসে লেনদেনের পরিমাণ ছিল ২৯ হাজার ৫৮৫ কোটি টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নগদ জানিয়েছে, এর আগে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লেনদেনের পরিমাণ ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা। যদিও পরের প্রান্তিকে তা কমে হয়েছিল ৯১ হাজার ৩৩৩ কোটি টাকা। তবে তৃতীয় প্রান্তিকে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছিল ৯২ হাজার ১২৫ কোটি টাকা। আর ২০২৫ সালের শেষ প্রান্তিকে নগদ প্রথমবারের মতো এক প্রান্তিকে ১ লাখ কোটি টাকা লেনদেনের মাইলফলক অর্জন করে। সে প্রান্তিকে নগদের লেনদেন হয়েছিল ১ লাখ ২ হাজার ৩৮১ কোটি টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদের ওপর সাধারণ গ্রাহকদের আস্থাবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে স্থিতিশীল ও ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখে এগিয়ে চলেছে। এ প্রবৃদ্ধি কোম্পানির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ধারাকে প্রতিফলিত করছে।

লেনদেনের এ নতুন রেকর্ডসহ চলতি বছরের প্রথম প্রান্তিকে আরও কিছু মাইলফলক অর্জন করেছে নগদ। সর্বশেষ এই প্রান্তিকে নগদে যেকোনো সময়ের তুলনায় বেশি ব্যাংক অ্যাড মানি, পেমেন্ট ও প্রবাসী আয় এসেছে। এর বাইরে এ সময়ে নগদের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের এমন প্রবৃদ্ধি ও লেনদেন ইতিবাচক। এ ছাড়া লেনদেনে খরচ কম হওয়ায় দেশের নিম্নমধ্যবিত্ত ও গরিব মানুষের কাছে নগদ জনপ্রিয়। নগদে এক হাজার টাকায় ক্যাশ আউট চার্জ অন্য অপারেটরের চেয়ে সাড়ে ছয় টাকা কম, যা দেশের বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে সবচেয়ে কম।

মো. মোতাছিম বিল্লাহ আরও বলেন, নগদে সেন্ড মানি সেবা ফ্রি। পাশাপাশি প্রবাসী আয় গ্রহণে খরচ কম হওয়ায় নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এর ফলে প্রতি মাসে বা প্রতি প্রান্তিকে নগদ নিজের করা রেকর্ডগুলো ভাঙতে পারছে। এ ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Published

on

দরপতনে

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এর আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় তিনি ২০২৫ সালের ব্যত্যয়সমূহ চিহ্নিত করে দ্রুত সেগুলো উত্তরণের মাধ্যমে সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করার নির্দেশনা দেন। বিশেষ করে ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

এছাড়াও বিভাগাধীন ০৫টি জোনাল অফিসের উপমহাস্থাপক ও জোনাল ম্যানেজার মো. গোলাম নবী , প্রকাশ কুমার সাহা, দেবব্রত সাহা, মো. মাহাবুর রহমান, মোঃ কামরুজ্জামান, ফাইজা আকতার, সহকারী মহাব্যবস্থাপকবৃন্দ এবং কর্পোরেট ও শাখাসমূহের নির্বাহী/শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতির বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা, গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়নে নতুন উদ্যোগ

Published

on

দরপতনে

সিটি ব্যাংক পিএলসি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বিশেষভাবে দেশের উদীয়মান গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নে কৌশলগত গুরুত্ব প্রদান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই সমঝোতার মাধ্যমে সিটি ব্যাংক দেশে গ্রিন বন্ড ইস্যুতে অগ্রণী ভূমিকা রাখতে চায়। এই চুক্তির আওতায় ইউএনডিপি সিটি ব্যাংককে গ্রিন বন্ড ইস্যুর জন্য কারিগরি সহায়তা প্রদান করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, “সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর প্রস্তুতি নিচ্ছি। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।”

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস উন্মোচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যৌথ উদ্যোগ বৈশ্বিক টেকসই অর্থায়নের সঙ্গে দেশের প্রয়োজনের সংযোগ তৈরি করবে।”

এই অংশীদারিত্ব ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর মানদণ্ড স্থাপন করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক পিএলসি টেকসই অর্থায়ন সম্প্রসারণ এবং দেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এই উদ্যোগ ব্যাংকের পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা শক্তিশালী করার পাশাপাশি একটি টেকসই আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published

on

দরপতনে

এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পণ করেছে। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন জোরদার করার প্রত্যয় পূনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

‘আস্থার আলো দেশজুড়ে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জোন, শাখা ও উপশাখার কর্মকর্তারা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৩ সালে (২ এপ্রিল) যাত্রা শুরু করা ব্যাংকটি চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে বিভিন্ন সূচকে এগিয়ে রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে সুশাসন নিশ্চিত করা, সেবার পরিধি বাড়ানো এবং ব্যাংকের সুনাম আরও বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, ঋণ কার্যক্রম ও খেলাপি ঋণের আদায় বৃদ্ধি করে মুনাফা বাড়িয়ে আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করা। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্রখাতে ঋণ বিতরণ বাড়িয়ে এনআরবিসি ব্যাংককে গণমানুষের ব্যাংকে পরিণত করা। এইখাতে বিতরণকৃত ঋণের পরিমান ৪০ শতাংশে উন্নীত করা হবে। প্রযুক্তিনির্ভর সেবার প্রচলন ও প্রসার ঘটানো হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ব্যাংককে একটি শক্তিশালী ও কমপ্লায়েন্সভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। তিনি জানান, গত ১৩ বছরে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯০ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ১৪ হাজার ৯৬২ কোটি টাকা।

বর্তমানে এনআরবিসি ব্যাংকটির দেশব্যাপী প্রায় ৫ শতাধিক শাখা-উপশাখা এবং ৬ শতাধিক এজেন্ট ব্যাংকিং বুথ রয়েছে। গ্রাহকসংখ্যা ২১ লাখের বেশি। ক্ষুদ্রঋণ ও ন্যানো ঋণসহ বিভিন্ন সেবার মাধ্যমে ব্যাংকটি সাধারণ মানুষের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

Published

on

দরপতনে

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির এবং মোহাম্মদ ফয়সল খান, এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ওমর ফারুকসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।

মো. শওকাতুল আলম বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থার সাথে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ব্যাংকের সকল কর্মকর্তা যেন আন্তরিকতা ও মানসম্মত সেবা নিশ্চিত করেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ বদিউজ্জামান দিদার বলেন, গ্রাহকরাই ব্যাংকের মূল চালিকাশক্তি। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দরপতনে দরপতনে
পুঁজিবাজার3 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ–০২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০.৫৬...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার3 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার3 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড । ডিএসই সূত্রে এ তথ্য...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার20 hours ago

ডিএসইর বাজার মূলধন কমলো ১৭ হাজার ৫১৩ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ থেকে ০২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।...

দরপতনে দরপতনে
জাতীয়2 days ago

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। তিনি বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার2 days ago

নীতিগত সংস্কার ও কর প্রণোদনায় পুঁজিবাজার শক্তিশালী করতে বিএমবিএর বাজেট প্রস্তাব

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) পুঁজিবাজারকে শক্তিশালী করতে কর–প্রণোদনা ও নীতিগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় বাজেটের জন্য প্রস্তাবনা দিয়েছে।...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে১৪ কোটি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
দরপতনে
জাতীয়23 minutes ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

দরপতনে
অর্থনীতি27 minutes ago

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দরপতনে
রাজনীতি43 minutes ago

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

দরপতনে
অন্যান্য54 minutes ago

পান-শুকনো মরিচ-জর্দ্দা নিয়ে ভয়াবহ তথ্য দিলেন মাহবুব কবির মিলন

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

নতুন পথে হরমুজ প্রণালী পার হলো ভারতীয় জাহাজসহ ৪টি জাহাজ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধে এখন পর্যন্ত কতটি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

দরপতনে
খেলাধুলা1 hour ago

আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পেসারদের শীর্ষে মুস্তাফিজ

দরপতনে
রাজনীতি1 hour ago

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দরপতনে
জাতীয়2 hours ago

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে

দরপতনে
জাতীয়2 hours ago

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব

দরপতনে
জাতীয়23 minutes ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

দরপতনে
অর্থনীতি27 minutes ago

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দরপতনে
রাজনীতি43 minutes ago

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

দরপতনে
অন্যান্য54 minutes ago

পান-শুকনো মরিচ-জর্দ্দা নিয়ে ভয়াবহ তথ্য দিলেন মাহবুব কবির মিলন

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

নতুন পথে হরমুজ প্রণালী পার হলো ভারতীয় জাহাজসহ ৪টি জাহাজ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধে এখন পর্যন্ত কতটি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

দরপতনে
খেলাধুলা1 hour ago

আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পেসারদের শীর্ষে মুস্তাফিজ

দরপতনে
রাজনীতি1 hour ago

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দরপতনে
জাতীয়2 hours ago

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে

দরপতনে
জাতীয়2 hours ago

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব

দরপতনে
জাতীয়23 minutes ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

দরপতনে
অর্থনীতি27 minutes ago

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দরপতনে
রাজনীতি43 minutes ago

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

দরপতনে
অন্যান্য54 minutes ago

পান-শুকনো মরিচ-জর্দ্দা নিয়ে ভয়াবহ তথ্য দিলেন মাহবুব কবির মিলন

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

নতুন পথে হরমুজ প্রণালী পার হলো ভারতীয় জাহাজসহ ৪টি জাহাজ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধে এখন পর্যন্ত কতটি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

দরপতনে
খেলাধুলা1 hour ago

আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পেসারদের শীর্ষে মুস্তাফিজ

দরপতনে
রাজনীতি1 hour ago

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দরপতনে
জাতীয়2 hours ago

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে

দরপতনে
জাতীয়2 hours ago

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব