Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

Published

on

অর্থ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল ঢাবিতে শোক দিবস পালন করা হবে।

এ কারণে শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগির ঘোষণা করা হবে।

এমকে

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

চবির সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আর নেই

Published

on

অর্থ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বজনরা জানান, বেলা ১১টায় জামিয়াতুল ফালাহ মসজিদে তার প্রথম জানাজা হয়। পরবর্তীতে বাদ আসর উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা হবে।

মো. আনোয়ারুল আজিম আরিফ ১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।

তিনি ২০১১ সালের ১৫ জুন থেকে ২০১৫ সালের ১৪ জুন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ছিলেন মো. আনোয়ারুল আজিম আরিফ। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়াও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

আবাসিক হল থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published

on

অর্থ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষেে এ মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শিক্ষার্থীর নাম অরুপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ।বিশ্ববিদ্যালয়ের সের-ই বাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. আবু জাফর খান

Published

on

অর্থ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে এই পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১ ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

স্কুলে ভর্তিতে লটারি বাতিল, ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

Published

on

অর্থ

শিক্ষার্থীদের স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সমন্বিত ভর্তি পদ্ধতি পুনঃসক্রিয় করা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, অন্য দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে তুলনা করলে দেখা যায়, বরাদ্দ ও সুযোগ-সুবিধা ভিন্ন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, সমন্বিত ভর্তি পদ্ধতি আমরা ২০০১ সালে চালু করেছিলাম। অন্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, তাদের শিক্ষাব্যবস্থায় বরাদ্দ ও সুযোগ-সুবিধা ভিন্ন। আমরা প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর ব্যবস্থা করেছি এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে আরও কাজ করছি।

ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটার লাগাম আমরা টেনে ধরব। খুব সহজভাবে পরীক্ষা নেওয়া হবে। এমন কোনো প্রতিযোগিতা তৈরি করা হবে না, যা প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। প্রাথমিক ধাপে কোনো পরীক্ষা নেওয়া হবে না। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনও পরীক্ষার মাধ্যমেই হতো।

পরবর্তীতে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইউজিসির চেয়ারম্যান পদ ছাড়তে অধ্যাপক ফায়েজের আবেদন

Published

on

অর্থ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ‎

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অধ্যাপক ফায়েজ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‎এ অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ফায়েজ প্রতিষ্ঠানটির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। এস এম এ ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরও সাবেক চেয়ারম্যান। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

অর্থ অর্থ
পুঁজিবাজার1 day ago

অর্থ লেনদেনে অনিয়ম, ইনডেক্স এগ্রোর পরিচালকসহ ৩ জনকে জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক লেনদেনে প্রায় ২ কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ...

অর্থ অর্থ
পুঁজিবাজার2 days ago

ঈদ আমেজে পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ৭ শতাংশ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটির আমেজে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ঈদের আগের মাত্র দুই কার্যদিবস...

অর্থ অর্থ
পুঁজিবাজার5 days ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

অর্থ অর্থ
পুঁজিবাজার5 days ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

অর্থ অর্থ
পুঁজিবাজার5 days ago

দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

অর্থ অর্থ
পুঁজিবাজার5 days ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

অর্থ অর্থ
পুঁজিবাজার5 days ago

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
অর্থ
আন্তর্জাতিক1 minute ago

৮ ঘণ্টা পর পাইলট জানলেন কানাডায় অবতরণের অনুমতি নেই

অর্থ
অর্থনীতি3 minutes ago

প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ, তবে পুরোটা ব্যবহারযোগ্য নয়

অর্থ
জাতীয়2 hours ago

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

অর্থ
আন্তর্জাতিক2 hours ago

ভারত মহাসাগরে মার্কিন-ব্রিটেন ঘাঁটিতে ইরানের হামলা

অর্থ
জাতীয়2 hours ago

যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

অর্থ
সারাদেশ2 hours ago

গণতান্ত্রিক পরিবেশ থাকায় মানুষ স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থ
সারাদেশ3 hours ago

ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ
সারাদেশ3 hours ago

শোলা‌কিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র

অর্থ
আন্তর্জাতিক3 hours ago

ইরানের সঙ্গে যুদ্ধ গুটিয়ে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অর্থ
খেলাধুলা3 hours ago

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-মাশরাফি-লিটনরা

অর্থ
আন্তর্জাতিক1 minute ago

৮ ঘণ্টা পর পাইলট জানলেন কানাডায় অবতরণের অনুমতি নেই

অর্থ
অর্থনীতি3 minutes ago

প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ, তবে পুরোটা ব্যবহারযোগ্য নয়

অর্থ
জাতীয়2 hours ago

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

অর্থ
আন্তর্জাতিক2 hours ago

ভারত মহাসাগরে মার্কিন-ব্রিটেন ঘাঁটিতে ইরানের হামলা

অর্থ
জাতীয়2 hours ago

যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

অর্থ
সারাদেশ2 hours ago

গণতান্ত্রিক পরিবেশ থাকায় মানুষ স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থ
সারাদেশ3 hours ago

ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ
সারাদেশ3 hours ago

শোলা‌কিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র

অর্থ
আন্তর্জাতিক3 hours ago

ইরানের সঙ্গে যুদ্ধ গুটিয়ে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অর্থ
খেলাধুলা3 hours ago

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-মাশরাফি-লিটনরা

অর্থ
আন্তর্জাতিক1 minute ago

৮ ঘণ্টা পর পাইলট জানলেন কানাডায় অবতরণের অনুমতি নেই

অর্থ
অর্থনীতি3 minutes ago

প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ, তবে পুরোটা ব্যবহারযোগ্য নয়

অর্থ
জাতীয়2 hours ago

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

অর্থ
আন্তর্জাতিক2 hours ago

ভারত মহাসাগরে মার্কিন-ব্রিটেন ঘাঁটিতে ইরানের হামলা

অর্থ
জাতীয়2 hours ago

যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

অর্থ
সারাদেশ2 hours ago

গণতান্ত্রিক পরিবেশ থাকায় মানুষ স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থ
সারাদেশ3 hours ago

ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ
সারাদেশ3 hours ago

শোলা‌কিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র

অর্থ
আন্তর্জাতিক3 hours ago

ইরানের সঙ্গে যুদ্ধ গুটিয়ে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অর্থ
খেলাধুলা3 hours ago

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-মাশরাফি-লিটনরা