পুঁজিবাজার
দুই ঘণ্টায় বেড়েছে ৩২২ কোম্পানি শেয়ারদর
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ৩২২ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৯৬ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৩৫ ও ১৯০২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৬ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২২টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
ঈদ উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পুঁজিবাজারে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম চলবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পবিত্র ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ডিএসই ও সিএসইতে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম থাকবে না।
স্টক এক্সচেঞ্জ দুটি জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।
টানা ৭ দিনের বন্ধের ফলে ঈদ-পরবর্তী সময়ে ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ মার্চ) কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৪৪ হাজার ৩৩১টি শেয়ার ৭৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ২৪ লাখ ২৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ২১ লাখ ১৯ হাজার টাকার এবং তৃতীয় স্থানে লাভেলোর ৫ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (১১ মার্চ) ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৩.৫১ শতাংশ, জুট স্পিনার্স ৩.২৪ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৩.১৮ শতাংশ, মেট্রো স্পিনিং ৩.১৬ শতাংশ, এবি ব্যাংক ৩.০৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ২.৯৮ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজ ২.৯৪ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ২৩৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৫ পয়সা বা ৯ দশমিক ৪৩ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির দর বেড়েছে ৮ দশমিক ৩০ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইলের ৮.০২ শতাংশ, সী পার্লের ৮.০১ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৭.২৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.২০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৬.২৫ শতাংশ, মোজাফ্ফর হোসাইনের ৫.৮৫ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৯৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রখান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক পিএলসি, সী পার্ল বীচ, ইনটেক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
এমএন




