Connect with us

আন্তর্জাতিক

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Published

on

পিই রেশিও

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজের এক বৈঠকে তিনি জানান, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে। কারণ, দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং স্থবির হয়ে আছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন ও একই সঙ্গে ভারতসহ এশিয়ার দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানির তীব্র সমালোচনা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রিপাবলিকান এই নেতা অভিযোগ করেন, কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি আবারও স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকদের রক্ষায় তিনি শুল্ককে আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে বদ্ধপরিকর। তার ভাষায়, প্রশাসন মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন অর্থাৎ ১২০০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তা দেবে। আর এই অর্থায়ন আসবে বাণিজ্য অংশীদারদের কাছ থেকে যুক্তরাষ্ট্র যে শুল্ক রাজস্ব সংগ্রহ করছে, সেখান থেকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প বলেন, আমরা সত্যিই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের পণ্য নিচ্ছি, যদি একটু ভেবে দেখেন। তিনি অভিযোগ করেন, বহু দেশ এমনভাবে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

তিনি আরও দাবি করেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া মুদ্রাস্ফীতি ও নিম্ন পণ্যমূল্যের প্রভাবে বিপর্যস্ত খামার অর্থনীতিকে স্থিতিশীল করতেই এই সহায়তা অপরিহার্য। তার মতে, কৃষকরা অপরিহার্য জাতীয় সম্পদ ও যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড। মার্কিন কৃষিকে পুনরুজ্জীবিত করতে শুল্ককে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেন তিনি।

দীর্ঘ আলোচনায় চাল আমদানি প্রসঙ্গ ওঠলে ভারতকে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। লুইজিয়ানার এক উৎপাদক বলেন, ভারতীয় চাল দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ‘ধ্বংসাত্মক’ হয়ে উঠছে। এরপর ট্রাম্পকে জানানো হয়, মার্কিন খুচরা বাজারে বিক্রি হওয়া চালের সবচেয়ে বড় দুটি ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন। উত্তরে ট্রাম্প বলেন, ঠিক আছে, আমরা এটা দেখছি। এটা খুবই সহজ… শুল্ক আরোপ করলে দুই মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি আরও যোগ করেন, তাদের (ভারত) ডাম্পিং করা উচিত নয়… আমি এটা শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি। এটা চলতে পারে না।

এসময় ট্রাম্প কানাডা থেকে আসা সারের ওপরও সম্ভাব্য কঠোর শুল্কের ইঙ্গিত দেন, যাতে স্থানীয় উৎপাদন বাড়ানো যায়। তার ভাষায়, অনেক সারই আসে কানাডা থেকে। প্রয়োজন হলে এর ওপর খুবই কঠোর শুল্ক দেবো, কারণ এভাবেই আপনারা এখানে উৎপাদন জোরদার করতে পারবেন। তিনি আরও বলেন, আমরা সবাই এটা এখানেই করতে পারি।

গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাসমতি, অন্যান্য চালজাত পণ্য, মসলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে ভারত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল কেনে ভারত। তবে ভর্তুকি, বাজার প্রবেশাধিকার ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অভিযোগ, বিশেষ করে চাল ও চিনি সংক্রান্ত বিরোধ দুই দেশের আলোচনায় নিয়মিত চাপ সৃষ্টি করছে।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে কি ফ্রান্স?

Published

on

পিই রেশিও

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ফ্রান্সসহ বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে না এবং যে খবর ছড়িয়েছে সেটি নাকচ করেছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফ্রান্সের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু তা সঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানো হয়নি। ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর ছড়িয়েছিল তা প্রত্যাখ্যান করছে মন্ত্রণালয় ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ওই খবরটি সামনে এসেছিল। কিন্তু ফ্রান্স জানাল, রণতরি পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত। আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক। তারা আপাতত যুদ্ধে অংশ নিচ্ছে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত ফুরিয়ে আসছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সময়ও ইসরায়েল ইন্টারসেপ্টরের সংকটে ছিল। এবার ইরানের ধারাবাহিক ও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টরের ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

Published

on

পিই রেশিও

ইরানের সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র দাবি করেছেন, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফাজল শেকারচি বলেন, ইরানের শক্তিশালী প্রতিরোধের কারণে ওই মার্কিন রণতরী কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়।

তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য একটি ঐতিহাসিক পরাজয়, যা ভবিষ্যতে ইতিহাসে উল্লেখ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, বহু বছর ধরে এই রণতরীকে মুসলিম বিশ্বের ওপর ভয় সৃষ্টি ও সম্পদ শোষণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে দাবি করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মুখপাত্র মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না করে নিজেদের আঞ্চলিক শক্তি ও সহযোগিতার ওপর নির্ভর করা উচিত।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ঘটনার স্বতন্ত্র নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

Published

on

পিই রেশিও

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযানে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওনা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এতে প্রথমবারের মতো মার্কিন মেরিন বাহিনীর একটি ইউনিটকে এই সংঘাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার প্রস্তুতির কথা বলা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত তাদের ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি, যেটি থেকে প্রয়োজন অনুযায়ী দ্রুত সেনা মোতায়েন করা সম্ভব।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই যুদ্ধজাহাজের মাধ্যমে মেরিন সদস্যদের সরাসরি সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠানো হতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা বা ইরানের গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনার প্রয়োজন হলে এই বাহিনী ব্যবহার করা হতে পারে।

প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপে এটিই হতে যাচ্ছে মার্কিন স্থলবাহিনীর প্রথম সরাসরি অংশগ্রহণ। যদিও মার্কিন মেরিন বাহিনী স্থল ও সমুদ্র দুই ধরনের অভিযানে অংশ নেওয়ার সক্ষমতা রাখে এবং বিভিন্ন অঞ্চলে তাদের উপস্থিতি রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

Published

on

পিই রেশিও

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। দিনটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বিশেষায়িত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চাঁদ দেখার ক্ষেত্রে শুধু অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের তথ্য বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর চাঁদ দেখার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। এর পরদিনই অস্ট্রেলিয়ার মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আরো জানায়, রমজান মাসের শুরু ও শেষ নির্ধারণ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের দিন ঠিক করতে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে।

এর মধ্যে রয়েছে সূর্যাস্তের আগে নতুন চাঁদের আবির্ভাব, সূর্যাস্তের পর আকাশে চাঁদ কতক্ষণ দৃশ্যমান থাকতে পারে এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখা সম্ভব কিনা এসব বিষয়।
কাউন্সিলের মতে, এই পদ্ধতি কেবল অস্ট্রেলিয়াতেই নয়, বিশ্বের অনেক স্বনামধন্য বৈজ্ঞানিক ও ইসলামি গবেষণা প্রতিষ্ঠান এবং ফিকহভিত্তিক সংগঠনও অনুসরণ করে থাকে। এর মাধ্যমে চাঁদ দেখার বিষয়ে একটি সুসংগঠিত ও বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

সূত্র : খালিজ টাইমস

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নের ইরানের সঙ্গে সংহতি প্রকাশ

Published

on

পিই রেশিও

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলায় ভারত সরকারের নিরবতার মধ্যেই তেহরানের প্রতি সংহতি প্রকাশ করেছে পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নগুলো। গত সপ্তাহে পাঞ্জাব রাজ্য সরকার ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেছে।

এই সংহতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যেভাবে নীরবতা, এমনকি নীরব সমর্থন দিচ্ছে তার বিপরীত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পাঞ্জাব সরকার কর্তৃক প্রকাশিত রাজ্যের বাজেট অধিবেশনের একটি রেকর্ডিংয়ে দেখা যায়, বিধানসভার সদস্য সুখবিন্দর কুমার সুখি ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আক্রমণের নিন্দা জানিয়েছেন; বিশেষ করে একটি স্কুলে হামলায় প্রায় ১৬৫ জন শিশু নিহত হওয়ার ঘটনাকে ‘অমানবিক’ বলে অভিহিত করেন তিনি। সুখি বলেন, ‘ট্রাম্প সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানাই।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরপর স্পিকার কুলতার সিং সন্ধওয়ান, নিহতদের স্মরণে বিধানসভার সদস্যদের এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

সুখি দ্য ওয়্যারকে বলেন, পাঞ্জাব রাজ্য পর্যায়ে এই বিষয়টি উত্থাপন করে তিনি অন্যান্য রাজ্য সরকারকেও সচেতন করার চেষ্টা করছেন।

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেও, মোদির সরকার এখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা খামেনির হত্যাকাণ্ড সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এছাড়া, গত মঙ্গলবার পাঞ্জাবজুড়ে হাজার হাজার কৃষক সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।

ভারতীয় কিষাণ ইউনিয়ন ডাকাউন্ডার মহাসচিব জগমোহন সিং ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলকে বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি উভয়ই কৃষক-বিরোধী’।

কৃষক সংগঠনগুলোর একটি জাতীয় জোট, সংযুক্ত কিষাণ মোর্চা গত ৭ মার্চ ইরানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে। বিক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘বিশ্ব শান্তির সবচেয়ে বড় শত্রু’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

নয়াদিল্লির নীরবতা সত্ত্বেও, পাঞ্জাবের ছাত্র ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন ইরান যুদ্ধ এবং ভারতীয় কৃষিতে মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে।

এছাড়া, ফিলিস্তিন ও ইরানের সঙ্গে সংহতি প্রকাশ এবং মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিথ কাশ্মীরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার1 day ago

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৩ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড । ডিএসই সূত্রে এ...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার1 day ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার2 days ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার3 days ago

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
পিই রেশিও
আন্তর্জাতিক2 minutes ago

ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে কি ফ্রান্স?

পিই রেশিও
রাজধানী15 minutes ago

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হেলাল উদ্দিন

পিই রেশিও
অর্থনীতি29 minutes ago

আরও কমলো স্বর্ণ-রুপার দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

পিই রেশিও
সারাদেশ34 minutes ago

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

পিই রেশিও
আন্তর্জাতিক38 minutes ago

পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

পিই রেশিও
জাতীয়17 hours ago

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

পিই রেশিও
জাতীয়18 hours ago

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

পিই রেশিও
কর্পোরেট সংবাদ18 hours ago

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

পিই রেশিও
জাতীয়19 hours ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়19 hours ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
আন্তর্জাতিক2 minutes ago

ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে কি ফ্রান্স?

পিই রেশিও
রাজধানী15 minutes ago

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হেলাল উদ্দিন

পিই রেশিও
অর্থনীতি29 minutes ago

আরও কমলো স্বর্ণ-রুপার দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

পিই রেশিও
সারাদেশ34 minutes ago

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

পিই রেশিও
আন্তর্জাতিক38 minutes ago

পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

পিই রেশিও
জাতীয়17 hours ago

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

পিই রেশিও
জাতীয়18 hours ago

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

পিই রেশিও
কর্পোরেট সংবাদ18 hours ago

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

পিই রেশিও
জাতীয়19 hours ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়19 hours ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
আন্তর্জাতিক2 minutes ago

ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে কি ফ্রান্স?

পিই রেশিও
রাজধানী15 minutes ago

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হেলাল উদ্দিন

পিই রেশিও
অর্থনীতি29 minutes ago

আরও কমলো স্বর্ণ-রুপার দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

পিই রেশিও
সারাদেশ34 minutes ago

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

পিই রেশিও
আন্তর্জাতিক38 minutes ago

পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

পিই রেশিও
জাতীয়17 hours ago

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

পিই রেশিও
জাতীয়18 hours ago

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

পিই রেশিও
কর্পোরেট সংবাদ18 hours ago

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

পিই রেশিও
জাতীয়19 hours ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়19 hours ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি