লাইফস্টাইল
প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
অনেক সময় ছোট ছোট অভ্যাসও আমাতের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে, তাই না? রসুন হলো সেই প্রাচীন প্রতিকারের মধ্যে একটি, যা মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বাস করে আসছে। এটি হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ থাকতে সাহায্য করে। আধুনিক বিজ্ঞানও এটি সমর্থন করে, অ্যালিসিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো যৌগ থাকায় রসুনের গ্রহণযোগ্যতাও বেশি। কিন্তু আপনি কি জানেন যে রাতে ঘুমানোর আগে মাত্র এক কোয়া রসুন খেলে তা শরীরের জন্য কীভাবে কাজ করে? চলুন জেনে নেওয়া যাক-
১. হজম উন্নত হয়
২০১৯ সালের গবেষণা অনুসারে, রসুন হজম এনজাইমকে উদ্দীপিত করে এবং পেট ফাঁপা কমিয়ে মসৃণ হজমে সহায়তা করে। কয়েক সপ্তাহ ধরে যদি প্রতি রাতে এক কোয়া কাঁচা রসুন খান তবে আপনি ধীরে ধীরে অনেকটাই হালকা বোধ করবেন এবং সকালে গ্যাসের সমস্যা কমে আসবে। এর প্রাকৃতিক প্রিবায়োটিক প্রভাব স্বাস্থ্যকর অন্ত্রের ব্যাকটেরিয়াকে বজায় রাখে, যা পুষ্টি শোষণ এবং হজমশক্তি বৃদ্ধি করে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়
২০২৩ সালের একটি গবেষণাপত্র অনুসারে, রসুন অ্যালিসিনে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। কারণ অ্যালিসিনে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা মৌসুমী সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই প্রতি রাতে একটি রসুনের কোয়া খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে, বিশেষ করে ঠান্ডা মৌসুমে। এর অর্থ এই নয় যে আপনি অসুস্থ হবেন না, তবে এটি ধীরে ধীরে ঠান্ডা এবং ফ্লুর তীব্রতা কমাতে পারে।
৩. প্রদাহ কমায়
২০১৫ সালের গবেষণা অনুসারে, রসুন প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ সমৃদ্ধ। এক মাস রাত্রে নিয়মিত রসুন খেলে তা অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সাহায্য করে, যা সূক্ষ্মভাবে প্রতিফলিত হতে পারে। যেমন আরও বেশি শক্তি, ব্যথা কম হওয়া অথবা কেবল কম অলসতা বোধ করা।
৪. হৃদযন্ত্র ভালো রাখে
নিয়মিত রসুন খেলে তা কোলেস্টেরলের ভারসাম্য এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ২০১৩ সালের একটি গবেষণা গবেষণায় দেখা গেছে যে, রসুন উচ্চ রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, উভয়ই হৃদরোগের প্রধান ঝুঁকির কারণ। এটি রক্ত সঞ্চালন উন্নত করে, রক্তনালীকে শিথিল করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। রাতে রসুন খেলে আমাদের শরীর এই যৌগগুলো প্রক্রিয়া করার জন্য দীর্ঘ সময় পায়।
৫. রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে
২০২৩ সালের গবেষণা অনুসারে, রসুনের রক্তে শর্করা নিয়ন্ত্রণের একটি হালকা প্রভাব রয়েছে। প্রতি রাতে এক কোয়া রসুন খেলে তা আপনার শরীরকে আরও কার্যকরভাবে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। যদিও এটি চিকিৎসা পরামর্শ বা ওষুধের বিকল্প নয়, তবে এটি স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে যুক্ত করলে সুস্থ থাকা আরেকটু সহজ হবে।
এমকে
লাইফস্টাইল
ইফতারে জিরা পানির জাদুকরী উপকারিতা
রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরকে সতেজ রাখতে ইফতারে অনেকেই জিরা পানি পান করেন। রান্নাঘরের পরিচিত মসলা জিরা শুধু স্বাদই বাড়ায় না, পানিতে ভিজিয়ে বা ফুটিয়ে খেলে শরীরের নানা উপকারও করে।
চলুন দেখে নেয়া যাক ইফতারে জিরা পানির উপকারিতা—
১. হজম শক্তি বাড়ায়: জিরায় থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে ভারী খাবার খেলে বদহজমের ঝুঁকি থাকে। জিরা পানি পেটের গ্যাস, অম্বল ও ফাঁপাভাব কমাতে সাহায্য করে।
২. গ্যাস ও অ্যাসিডিটি কমায়: রমজানে অনেকেই ভাজাপোড়া খান। এতে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। জিরা পানি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিয়ন্ত্রণে সহায়ক।
৩. শরীর ঠান্ডা রাখে: জিরা শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গরমের দিনে রোজার পর এটি শরীরকে কিছুটা প্রশান্তি দেয়।
৪. পানিশূন্যতা দূর করে: সারাদিন রোজার কারণে শরীরে পানির ঘাটতি হয়। জিরা মিশ্রিত পানি শরীরে দ্রুত জলীয় অংশের ঘাটতি পূরণে সহায়ক।
৫. ওজন নিয়ন্ত্রণে সহায়ক: নিয়মিত জিরা পানি পান করলে বিপাকক্রিয়া (মেটাবলিজম) কিছুটা সক্রিয় হয়, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: জিরায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
কীভাবে তৈরি করবেন জিরা পানি?
১. এক গ্লাস পানিতে ১ চা চামচ জিরা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা হালকা গরম করে ছেঁকে নিন।
২. এক চা চামচ জিরা ২ কাপ পানিতে ফুটিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে ঠান্ডা করে ইফতারে পান করুন।
সতর্কতা-
যাদের আলসার, অতিরিক্ত লো ব্লাড প্রেসার বা বিশেষ কোনো শারীরিক সমস্যা আছে, তারা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
এমএন
লাইফস্টাইল
রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল
রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে মৌসুমি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। ভাজাপোড়া জাতীয় জিনিস খেলে শরীরের ক্ষতি হতে পারে। পুষ্টিবিদরা বলেন, মৌসুমি ফল রাখুন প্রথম সারিতে। কারণ মৌসুমি ফল শুধু টাটকাই নয়, এগুলো সহজপাচ্য, পুষ্টিগুণে ভরপুর এবং শরীর দ্রুত গ্রহণ করতে পারে।
ইফতারের টেবিলে এক বাটি মৌসুমি ফল রাখতে পারলেই মিলবে স্বস্তি, পুষ্টি ও সতেজতা—তিনটিই একসঙ্গে।
দেশের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের আগাম ফল। এ সময়ের সহজলভ্য কিছু ফল ইফতারের জন্য বিশেষভাবে উপযোগী।
তরমুজ
প্রায় ৯০ শতাংশ পানি সমৃদ্ধ তরমুজ সারা দিনের পানিশূন্যতা কাটাতে কার্যকর।
এতে থাকা লাইকোপিন ও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ইফতারে ১-২ টুকরো তরমুজ শরীরকে দ্রুত রিহাইড্রেট করে এবং সতেজ অনুভূতি দেয়।
কলা
সহজলভ্য ও শক্তিদায়ক ফল কলা। এতে উচ্চমাত্রার পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং পেশির দুর্বলতা কমায়। একটি মাঝারি আকারের কলা ইফতারে তাৎক্ষণিক শক্তি জোগায়।
পেঁপে
হজমে সহায়ক এনজাইমসমৃদ্ধ পেঁপে দীর্ঘ সময় না খাওয়ার পর পেটের জন্য আরামদায়ক। এটি হালকা, সহজপাচ্য এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়ক।
আনারস
ভিটামিন সি ও ব্রোমেলিন এনজাইমে সমৃদ্ধ আনারস হজমে সাহায্য করে। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
ডাবের পানি ও মাল্টা
ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের উৎস, যা শরীরের পানির ঘাটতি পূরণে কার্যকর। মাল্টা বা কমলালেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
লাইফস্টাইল
বুকে জ্বালাপোড়া? জেনে নিন ঘরোয়া প্রতিকার
বুকে জ্বালাপোড়ার সমস্যা এখন খুব পরিচিত। এর পেছনে নানা কারণ দায়ী থাকতে পারে। সবচেয়ে বড় কারণ হতে পারে আমাদের খাদ্যাভ্যাস। কারণ ভাজাপোড়া, অতিরিক্ত মসলাদার খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার পরে অ্যাসিডিটির সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। সেখান থেকে দেখা দেয় বুকে জ্বালাপোড়া। এক্ষেত্রে ঘরে থাকা কিছু খাবার আপনাকে জ্বালাপোড়া প্রশমিত করতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক-
১. আদা
আদা (অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যার জন্য একটি সুপরিচিত ঘরোয়া প্রতিকার। এর মধ্যে রয়েছে অন্ত্রের গ্যাস এবং পেট ফাঁপা কমানো, পেটের আস্তরণকে প্রশমিত করা এবং অ্যাসিড উৎপাদন কমানো। আদার সক্রিয় যৌগ জিঞ্জেরলের প্রাকৃতিক প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা হজমে সহায়তা করে এবং পেটে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ কমায়, যার ফলে অ্যাসিডিটির সঙ্গে সম্পর্কিত অস্বস্তি দূর হয়।
২. তুলসি পাতা
তুলসি পাতার রয়েছে প্রচুর ঔষধি উপকারিতা, বিশেষ করে অ্যাসিডিটির বিরুদ্ধে লড়াই করার এবং পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই পাতায় ইউজেনল এবং কার্মিনেটিভের মতো শক্তিশালী যৌগ রয়েছে, যা প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত।
ইউজেনল কার্যকরভাবে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের প্রদাহ প্রশমিত করে, অন্যদিকে কার্মিনেটিভস হজমে সহায়তা করে এবং পেটে অতিরিক্ত গ্যাস জমা হওয়া রোধ করে। আপনার দৈনন্দিন খাবার রুটিনে তুলসি পাতা যোগ করুন। যা কার্যকরভাবে পেটের আস্তরণকে প্রশমিত করতে পারে, অ্যাসিড রিফ্লাক্স কমায়। সেইসঙ্গে বুকজ্বালা এবং অন্যান্য অ্যাসিডিটি-সম্পর্কিত সমস্যা দূর করে।
৩. অ্যালোভেরার জুস
অ্যালোভেরার পাচনতন্ত্রের ওপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলে, অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ এবং পেটে প্রদাহ কমাতে সাহায্য করে। অ্যালোভেরায় এমন যৌগ রয়েছে যা পেট এবং খাদ্যনালীর জ্বালা কমায়। এটি পেটের আস্তরণ নিরাময়ে সাহায্য করে এবং অ্যাসিডিটির সঙ্গে সম্পর্কিত জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। খাবারের আগে প্রায় ১/৪ কাপ অ্যালোভেরার জুস পান করুন। এটি পাচনতন্ত্রকে প্রশমিত করতে এবং অ্যাসিডিটি কমাতে কাজ করবে।
এমএন
লাইফস্টাইল
স্ক্রিন টাইমে চোখের ক্লান্তি, তিন ব্যায়ামে মিলবে স্বস্তি
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজেই এখন ব্যবহৃত হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ। অফিসের কাজ থেকে বিনোদন সবটা জুড়েই এখন স্ক্রিন টাইম। স্নানঘরে যেতে গিয়েও কেউ দেখছেন ওয়েব সিরিজ়, কেউ বুঁদ হয়ে যাচ্ছেন গেমের নেশায়। এর প্রভাব পড়ে চোখে।
দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে বাড়ছে চোখের সমস্যা। কারও চোখ জ্বালা করছে, কারও চোখ ব্যথা করছে। কারও আবার চোখের জল শুকিয়ে যাচ্ছে। চোখের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারেন সহজ কয়েকটি ব্যায়ামে।
চক্ষু চিকিৎসকেরা বলছেন, এই ধরনের ব্যায়াম চোখের পেশি, স্নায়ুগুলিকে শিথিল হতে সাহায্য করে। চোখের উপর চাপ কমায়।
প্রথম ব্যায়াম
দুই হাতের তালু ঘষে একটু গরম করে নিতে হবে। মেরুদণ্ড সোজা করে বসে, ঘর্ষণের ফলে গরম হয়ে যাওয়া তালু দু’টি আলতো করে বন্ধ চোখের ওপর রাখতে হবে।
চোখের মণির উপর সরাসরি যেন চাপ না পড়ে। লম্বা লম্বা শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। ২ মিনিট পর হাত সরিয়ে নিন এবং আস্তে আস্তে চোখ মেলুন।
দ্বিতীয় ব্যায়াম
কাছে এবং দূরে তাকানোও একটি সহজ অথচ কার্যকরি ব্যায়াম। হাতের বুড়ো আঙুলটি চোখের সামনে প্রায় ১০ ইঞ্চি দূরে ধরে, মনোযোগ দিয়ে সেই দিকেই তাকাতে হবে।
কয়েক সেকেন্ড পরে আঙুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে প্রায় ১০-২০ ফুট দূরে থাকা কোনও বস্তুর দিকে তাকাতে হবে। এই ভাবে পর্যায়ক্রমে অন্তত ৫-৬ বার ব্যায়ামটি করতে হবে।
তৃতীয় ব্যায়াম
এই জন্য দরকার একটি পেন্সিল বা পেন।নাকের সামনে এক হাত দূরত্বে সেটি ধরে, সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থকতে হবে।মাথা স্থির রেখে পেন্সিলটিকে ধীরে ধীরে ডানে এবং বামে সরাতে হবে। পেন্সিল লক্ষ্য করে দৃষ্টিও সরবে। একই ভাবে পেন্সিলটিকে উপরে এবং নীচে সরান। পেন্সিলটিকে ধীরে ধীরে আপনার নাকের কাছে আনুন এবং আবার দূরে সরিয়ে নিন। সব সময় পেন্সিলের শিসে লক্ষ্য স্থির রাখুন। এতেও চোখের ক্লান্তি কমবে।
এমএন
লাইফস্টাইল
নিজের ফোনেই দেখতে পারবেন ভোটের ফলাফল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল দ্রুত এবং নির্ভুলভাবে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি আধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষের থেকেই অ্যাপটি ব্যবহারে ভোটাররা রিয়েল টাইমে ফলাফল দেখতে পারবেন এবং নির্বাচনি তথ্য সহজে জেনে নিতে পারবেন।
যেভাবে এই অ্যাপ ব্যবহার করে জানা যাবে ফলাফল
অ্যাপ ডাউনলোড ও ইনস্টলেশন: অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফরমে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা যাবে। ইনস্টলের পর অ্যাপটি ওপেন করতে হবে।
সাধারণত ভোটের ফলাফল দেখার জন্য লগইন করার প্রয়োজন হয় না।
তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে লগইন করতে বলবে অ্যাপটি। লগইন করলে ভোটের নথি, ভোটার স্ট্যাটাস এবং নির্বাচনী কেন্দ্র সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
নির্বাচন ও কেন্দ্র নির্বাচন: অ্যাপের হোম স্ক্রিনে ‘ইলেকশন রেজাল্টস’ বা ‘ভোটিং রেজাল্টস’ নামে একটি অপশনটি থাকবে। সেখানে নির্বাচনের ধরণ (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, বা ইউনিয়ন নির্বাচন) নির্বাচন করে নিতে হবে।
এরপর জেলা ও উপজেলা/ওয়ার্ড নির্বাচন করতে হবে।
কাস্টিং এবং ফলাফল: নির্বাচনি কেন্দ্র অনুযায়ী ভোটের লাইভ আপডেট দেখার সুযোগ থাকবে। প্রতিটি কেন্দ্রে ভোট গণনার পর ফলাফল সরাসরি অ্যাপে আপলোড করা হবে। ভোটের সংখ্যা, প্রার্থী বা দল অনুযায়ী ভাগফল এবং ভোটের শতাংশ দেখা যাবে।
গ্রাফ এবং চার্টের মাধ্যমে উপস্থাপনা: অ্যাপটি ফলাফলকে গ্রাফ বা চার্টে দেখায়, যাতে কোনো প্রার্থী বা দলের অবস্থান সহজে বোঝা যায়।
লাইভ আপডেটের ফলে ভোটের ধাপ ধাপে অগ্রগতি সহজেই দেখা যাবে।
এমএন




