অন্যান্য
পে স্কেল নিয়ে ৭০ সচিবের মতামত সংগ্রহ, রূপরেখা শিগগরই
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) পে কমিশনের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কর্মচারীদের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। এদিকে নবম পে স্কেল প্রণয়নে দ্রুত অগ্রগতি করছে পে কমিশন। সরকারের সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে চার দফায় মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন। ৭০-এর বেশি সচিবের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব সভায় পে স্কেল নিয়ে নানা প্রস্তাব ও সুপারিশ উঠে এসেছে। শিগগরই এর রূপরেখা উপস্থাপন করবে কমিশন।
রবিবার (৩০ নভেম্বর) পে কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
কমিশনের একজন কর্মকর্তা বলেন, ৭০-এর বেশি সচিবের মতামত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয়—এটি মাথায় রেখেই চার ধাপে সভা করা হয়েছে। প্রতিটি ধাপে ১৭ বা তার বেশি সচিব অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেন। এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, ২৪ ও ২৬ নভেম্বর সচিবদের সঙ্গে বৈঠকের পর কমিশনের চেয়ারম্যান জানান, আলোচনা ‘ফলপ্রসূ’ হলেও কয়েকজন সচিব অনুপস্থিত থাকায় আবারও বৈঠক হবে। সুপারিশ কবে জমা দেওয়া সম্ভব এ বিষয়ে তিনি জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট দিতে পারব বলে আশা করছি।
অন্যান্য
পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মৃত্যু
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিণী ও মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হুরন নাহার রশিদ দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ভোরে মারা যান।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে যান। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে রয়েছেন। আর ছোট মেয়ে ফিরোজা মাহমুদ ‘আমার দেশ’ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আব্দুল আউয়াল বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশানের আজাদ মসজিদে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তার মরদেহ মানিকগঞ্জের মুন্নু সিটিতে নেয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার স্বামী সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এমএন
অন্যান্য
পথচারীদের জন্য স্বপ্ন’র বিনামূল্যে ইফতার সেবা
রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষের একটু স্বস্তি দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’।
ইফতার এর আগে এবং ইফতারের সময় পথচারী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের জন্য স্বপ্ন-এর পক্ষ থেকে খেজুর এবং শরবত দেয়া হচ্ছে। চলবে পুরো রমজান মাস জুড়ে ।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।
উল্লেখ্য, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৪ টি স্বপ্ন আউটলেট থেকে প্রতিদিন প্রায় ১৬০০ মানুষকে বিনামূল্যে ইফতারের এই সেবা দেওয়া হচ্ছে ।
এমএন
অন্যান্য
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় সংসদে বিএনপির নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে শুরুতে নতুন আইনপ্রণেতাদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।
সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
এমএন
অন্যান্য
কুমিল্লা-৩ আসনে বিএনপির কায়কোবাদ বিজয়ী
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট। পাঁচ বারের সাবেক প্রবীণ সংসদ সদস্য কায়কোবাদের সঙ্গে তরুণ এবং নবীন সোহেলের হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হয়েছে।
নির্বাচিত ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কায়কোবাদ বলেন, মহান আল্লাহ তায়ালার মেহেরবানিতে আমি বিজয়ী হয়েছি। মুরাদনগরের সাধারণ ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতাকর্মী এবং সমর্থকরা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। সবাইকে নিয়ে সুন্দর এবং আলোকিত মুরাদনগর গড়তে চাই।
অন্যান্য
হেরে যাবে বুঝতে পেরে জামায়াত টাকা দিয়ে ভোট কিনতে নেমেছে: ইশরাক
সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ঢাকা-৬ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোট দিয়েছেন। এসময় তিনি গণমাধ্যমে বলেন, জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি জনসাধারণের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন।
ভোট দিয়ে উঠে সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই। বেলা বাড়লে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে উঠে।
ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রথম দিকে গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে। গত রাতে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাওয়ের আমীর প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে বুঝিয়ে দিয়েছে।
ইশরাক হোসেন আরও বলেন, জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিবেন। জামাতের এতো টাকার উৎস সম্পর্কে ইশরাক বলেন, তারা ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন।
নিজের জয়ের ব্যপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, অনেক আশাবাদী। খুব সাড়া পাচ্ছি।
এমএন




