Connect with us

রাজধানী

শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Published

on

পুঁজিবাজারে

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ৪৭তম বিসিএসের প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরতদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। আহতরা হলেন— শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ (২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান সন্ধ্যার দিকে শাহবাগ থেকে পাঁচজন বিসিএস প্রার্থী আহত হয়ে হাসপাতালে আসে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আহতরা জানান, তারা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে শাহবাগ পর্যন্ত যান। বিকেলে পদযাত্রা নিয়ে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের সামনে না যাওয়ার অনুরোধ করেন। এরপরও সামনের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেন। এতে তাদের অনেকেই আহত হয়।

আহতরা অভিযোগ করেন, আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও তাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক। প্রস্তুতির জন্য আরও বেশি সময় দিতে হবে। ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হলে তাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই যৌক্তিক সময় বাড়ানোর দাবি জানিয়ে পিএসসির প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। কিন্তু শাহবাগে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, আগের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার সময় দেওয়া হয়েছে তুলনামূলক কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তারা বলেন, ৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছানো ছাড়া বিকল্প নেই। তারা যৌক্তিক সময় দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথ এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

অন্যদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে দেশের আটটি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

পিএসসি জানায়, একটি পক্ষ পরীক্ষা পেছানোর দাবি জানালেও আরেকটি পক্ষ সময়মতো পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের ‘মাত্র দুই মাস সময় পাওয়া’ দাবি সঠিক নয় উল্লেখ করে পিএসসি বলে, গত ৩ জুনই লিখিত পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল; ফলে পরীক্ষার্থীরা প্রায় ছয় মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন। তাই নির্ধারিত তারিখ ২৭ নভেম্বর থেকেই পরীক্ষা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান।

এমকে

শেয়ার করুন:-

রাজধানী

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ডেকেছে জামায়াত

Published

on

পুঁজিবাজারে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।

রোববার (১ মার্চ) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানিয়ে আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল পালন করবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠাতব্য এ বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

রাজধানীতে আজ কোথায় কী

Published

on

পুঁজিবাজারে

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি বিকেল ৪টায় দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেতুমন্ত্রীর কর্মসূচি বিকেল সাড়ে ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে নিউমার্কেট ফুটওভার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

মৎস্যমন্ত্রীর কর্মসূচি সকাল সাড়ে ১০টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কর্মসূচি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে দুপুর ১২টায় সৌজন্য সাক্ষাৎ করতে নগর ভবনে যাবেন। তথ্যমন্ত্রীর কর্মসূচি বিকেল ৪টায় প্রথম আলো অফিস পরিদর্শন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এরপর বিকেল ৫টায় নিটোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

২০ রমজানের মধ্যে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Published

on

পুঁজিবাজারে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন দেশের পোশাক শ্রমিকরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের অনেক গার্মেন্টসে শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া পড়ে আছে। বকেয়া বেতন চাইলে উল্টো শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। মালিকপক্ষের এমন প্রহসন আর সহ্য করা হবে না।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সমাবেশে আগামী ২০ রমজানের মধ্যে নিজেদের বকেয়া বেতন পরিশোধসহ বোনাসের দাবি জানান শ্রমিকরা।

গার্মেন্টস শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ। তিনি সরকারের উদ্দেশে বলেন, “সরকার মালিকদের বন্ধু হবে নাকি ৪০ লাখ শ্রমিকের বন্ধু হবে— সেই সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

সমাবেশ শেষে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

Published

on

পুঁজিবাজারে

পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর ২২ শতাংশ দগ্ধ, সেলিনা আক্তারের ২০ শতাংশ দগ্ধ ও মো. সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেলিমের অবস্থা আশঙ্কজনক বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেওয়াল ধসে পাশের টিনশেড বাড়ির উপরে পড়ে। পরে স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

রাজধানীতে নির্মাণাধীন ভবনে আগুন

Published

on

পুঁজিবাজারে

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনেই লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার6 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ৩৪৩ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

পুঁজিবাজারে
আন্তর্জাতিক1 hour ago

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: রুশ প্রেসিডেন্ট

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজারে
জাতীয়3 hours ago

ইরান ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে
কর্পোরেট সংবাদ3 hours ago

৩১টি স্টার্টআপ ও এসএমই কে নিয়ে ‘অন্যরকম উদ্যোক্তা’র কোহর্ট ২.০- এর যাত্রা শুরু

পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

পুঁজিবাজারে
আন্তর্জাতিক1 hour ago

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: রুশ প্রেসিডেন্ট

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজারে
জাতীয়3 hours ago

ইরান ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে
কর্পোরেট সংবাদ3 hours ago

৩১টি স্টার্টআপ ও এসএমই কে নিয়ে ‘অন্যরকম উদ্যোক্তা’র কোহর্ট ২.০- এর যাত্রা শুরু

পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

পুঁজিবাজারে
আন্তর্জাতিক1 hour ago

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: রুশ প্রেসিডেন্ট

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজারে
জাতীয়3 hours ago

ইরান ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান চায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে
কর্পোরেট সংবাদ3 hours ago

৩১টি স্টার্টআপ ও এসএমই কে নিয়ে ‘অন্যরকম উদ্যোক্তা’র কোহর্ট ২.০- এর যাত্রা শুরু