পুঁজিবাজার
রুলসের আগে পুঁজিবাজারের সমস্যার সমাধান খুঁজতে হবে: ডিএসই চেয়ারম্যান
রুলস হওয়ার আগেই দেশের পুঁজিবাজারের সমস্যার সমাধান খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে অনেক সমস্যা আছে, যে কারণে ভালো ভালো কোম্পানিগুলো এখনো তালিকাভুক্ত হয়নি। এ সমস্যাগুলো দূর করতে রুলস হওয়ার আগেই সমাধান খুঁজতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এতে ক্যাপিটাল মার্কেট জানালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি এস এস গোলাম সামদানী ভূইয়া, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) প্রতিনিধি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম বলেন, আমাদের মার্কেটের পরিধি বাড়াতে ভালো ও নতুন নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। আমাদের দেশে পুঁজিবাজারের সমস্যাকালীন দরজা-জানালা বন্ধ হয়ে যেতে দেখা যায়। নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে যারা থাকেন, তাদের হাতেও রুলসের জন্য অনেক সময় কিছু করার থাকে না। তাই দরজা-জানালা যেন বন্ধ না হয়, সেজন্য রুলস করার আগেই আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত।
তিনি বলেন, বাজারে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম। ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়াতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এই জায়গায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাই ভালো কোম্পানিগুলোকে বাজারে আনার মতো করেই রুলস তৈরি করতে হবে।
এমকে
পুঁজিবাজার
মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক
মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনেই লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে। যার জেরে সব সূচকে বড় পতন দেখা দেয়। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
রোববার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে পতন হয় ২৩৫ পয়েন্ট পর্যন্ত। পরে কিছুটা ঘুরে দাঁড়াতে দেখা গেলেও পতন অব্যাহত থাকে।
বেলা ১টা পর্যন্ত ৩৫৫টি কোম্পানির শেয়ারদর কমেছে, হাতবদল হয়েছে ৮টির এবং দর বেড়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর। যার জেরে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৪০ পয়েন্ট পর্যন্ত।
ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমাদের রেজিস্ট্রিকৃত কোম্পানিগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো দেশের সরাসরি ব্যবসা আছে বলে আমাদের জানা নেই। যদি থেকেও থাকে সেটা খুব ইনসিগনিফিক্যান্ট। আমাদের আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা আশা করছি, খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো।
খুব শিগগিরই লেনদেনে স্বাভাবিক পরিবেশ ফিরবে বলে আশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা।
এক বিনিয়োগকারী বলেন, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। খুব তাড়াতাড়ি পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে আশা করি।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ মার্চ) কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৯০ হাজার ৯৩৬টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৪ কোটি ৬৯ লক্ষ ৪৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৪ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকার এবং তৃতীয় স্থানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৪ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার (০১ মার্চ) বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৬১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারদর ৬ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ম্যাকসন্স স্পিনিং মিলস, এএফসি এগ্রো বায়োটেক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, রিং শাইন টেক্সটাইল লিমিটেড এবংএইচ আর টেক্সটাইল লিমিটেডের দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাইনপুকুর সিরামিক্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ শাইনপুকুর সিরামিক্স পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া পিএলসি দর বেড়েছে ৪ দশমিক ৫৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীন ওয়ান ৩.২ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান ২.০৮ শতাংশ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ১.৫৫ শতাংশ, খান ব্রাদাস্ পি.পি. ১.১ শতাংশ, সিটি ইন্সুরেন্স পিএলসি ১.০৫ শতাংশ এবং ফাইন ফুডস লিমিটেড ০.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন
পুঁজিবাজার
সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ মার্চ) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৩৯ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-রবি আজিয়াটা পিএলসি, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং ঢাকা ব্যাংক পিএলসি।
এমএন




