Connect with us

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

Published

on

গনি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৬ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৮৪ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ৮ জন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় যে পাঁচজনের মারা গেছেন তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজনের এবং ময়মনসিংহ বিভাগে দুজজনের মৃত্যু হয়েছে।

এই সময়ে এক হাজার ১৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

শেয়ার করুন:-

স্বাস্থ্য

হামের লক্ষণ ও প্রতিকার, যা জানা জরুরি

Published

on

গনি

বর্তমানে শিশুদের মধ্যে ‘রুবেলা’ ভাইরাসের সংক্রমণ বা হামের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। এটি একটি অতিসংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সঠিক সময়ে টিকা না দেওয়া এবং সচেতনতার অভাবে অনেক শিশু জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

হামের লক্ষণসমূহ
হামে আক্রান্ত হলে সাধারণত শিশুর শরীরে নিচের লক্ষণগুলো দেখা দেয় : তীব্র জ্বর ও কাশি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হয়ে যাওয়া। জ্বরের চার দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র‍্যাশ বা দানা ওঠা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন এটি বিপজ্জনক?
হাম শুধু একটি সাধারণ জ্বর নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে দেখা দিতে পারে নানা জটিলতা :

  • শারীরিক জটিলতা : নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, কানপাকা ও মুখে ঘা।
  • দৃষ্টিশক্তি হারানো : শরীরে ভিটামিন এ-র অভাব দেখা দেয়, যা থেকে রাতকানা এমনকি অন্ধত্ব হতে পারে।
  • মস্তিষ্কের ক্ষতি : কিছু ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ বা মারাত্মক অপুষ্টি দেখা দিতে পারে।

টিকা ও বর্তমান পরিস্থিতি
বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ ‘এমআর’ (মিজলস রুবেলা) টিকা দেওয়া হয়। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশের ৮৮ শতাংশ শিশু এই টিকা নিয়েছে। তবে যারা এখনো টিকা পায়নি বা শুধু এক ডোজ নিয়েছে, তাদের আক্রান্ত হওয়ার এবং অন্যদের মধ্যে রোগটি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি।

অভিভাবকদের করণীয়
শিশুর জ্বর বা র‍্যাশ দেখা দিলে অন্তত ৫ দিন শিশুকে অন্যদের কাছ থেকে আলাদা রাখুন। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান এবং পরামর্শ অনুযায়ী উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা চোখের মণি ঘোলা হয়ে গেলে দেরি না করে হাসপাতালে ভর্তি করাতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী, হাসপাতালে ভর্তি

Published

on

গনি

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১ মার্চ) অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি জানান, মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নবগঠিত সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয় তাকে।

আমীর খসরুর অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

রমজানে খেজুরের অবাক করা উপকারিতা দেখে নিন

Published

on

গনি

রমজানে ইফতারের শুরুতেই খেজুর খাওয়ার ঐতিহ্য বহুদিনের। ইসলামী ঐতিহ্য অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ (সা.) খেজুর দিয়ে ইফতার করতেন—সেই অনুসরণেও অনেকেই খেজুরকে প্রাধান্য দেন। তবে শুধু ধর্মীয় দিক থেকেই নয়, পুষ্টিগুণের কারণেও রমজানে খেজুর অত্যন্ত উপকারী।

দেখে নিন রমজানে খেজুর খাওয়ার উপকারিতা
১️. দ্রুত শক্তি জোগায়: খেজুরে প্রাকৃতিক চিনি (গ্লুকোজ, ফ্রুক্টোজ) থাকে, যা দীর্ঘ সময় রোজা রাখার পর দ্রুত শক্তি ফিরিয়ে আনে। ইফতারে ১–৩টি খেজুর শরীরকে তাৎক্ষণিক এনার্জি দেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২️. হজমে সহায়ক: খেজুরে আছে প্রচুর আঁশ (ফাইবার)। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে—যা রমজানে খুবই গুরুত্বপূর্ণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৩️. পানিশূন্যতা কমাতে সহায়তা: খেজুরে থাকা পটাশিয়াম শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে দুর্বলতা কমে।

৪️. রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক: খেজুরে আয়রন রয়েছে, যা হিমোগ্লোবিন বাড়াতে ভূমিকা রাখে। যারা দুর্বলতা বা অ্যানিমিয়ায় ভোগেন, তাদের জন্য উপকারী হতে পারে।

৫️. হৃদ্‌স্বাস্থ্যে উপকারী: অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

৬️. প্রাকৃতিক মিষ্টির বিকল্প: ইফতারের নানা খাবারে চিনি কমিয়ে খেজুর ব্যবহার করলে তা স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

কতটা খাবেন?
সাধারণত ইফতারে ১–৩টি খেজুর যথেষ্ট। ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা ভালো।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

বাংলাদেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

Published

on

গনি

বাংলাদেশে চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার এক নারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত ঐ নারীর বয়স ছিল ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২১ জানুয়ারি তার শরীরে জ্বর ও মাথাব্যথাসহ নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দেয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক সপ্তাহ পর তিনি মারা যান। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, ওই নারী সম্প্রতি কোনো ভ্রমণ করেননি, তবে তিনি কাঁচা খেজুরের রস খেয়েছিলেন। সাধারণত নিপাহ ভাইরাস বাদুড়ের মাধ্যমে ছড়ায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাদুড় খেজুরের রস বা কোনো ফল খেলে সেখান থেকে মানুষ আক্রান্ত হতে পারে।

মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে আসা ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তাদের সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাসটি একজনের থেকে অন্যজনে সহজে ছড়ায় না, তাই আন্তর্জাতিকভাবে বড় কোনো ঝুঁকির সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ২০২৫ সালেও বাংলাদেশে এই ভাইরাসে চারজন মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা আবিষ্কৃত হয়নি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

দেশে নতুন প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস ‘পিআরভি’ শনাক্ত

Published

on

গনি

দেশে শনাক্ত হওয়া রহস্যজনক এক রোগের কারণ হিসেবে ‘প্টেরোপাইন অরথোরিওভাইরাস’(পিআরভি) নামক নতুন একটি বাদুড়বাহিত ভাইরাসকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে যে, এই ভাইরাসটি মানুষের জন্য মারাত্মক স্নায়ুবিক ও শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

গবেষণা অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পাঁচজন রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারা প্রত্যেকেই নিপাহ ভাইরাসের পরিচিত উৎস কাঁচা খেজুরের রস পান করেছিলেন। যদিও প্রাথমিকভাবে একে নিপাহ সংক্রমণ মনে করা হয়েছিল, তবে ল্যাব পরীক্ষায় কারও শরীরেই নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে উন্নত গবেষণায় প্টেরোপাইন অরথোরিওভাইরাস বা পিআরভি শনাক্ত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রাথমিকভাবে রোগটি নিপাহ ভাইরাসজনিত বলে ধারণা করা হলেও পরীক্ষায় দেখা যায়, কারও শরীরেই নিপাহ ভাইরাসের উপস্থিতি নেই। কয়েক সপ্তাহের চিকিৎসার পর সবাই হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনজন দীর্ঘদিন ধরে তীব্র দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট ও হাঁটাচলার জটিলতায় ভুগছিলেন। তাদের মধ্যে একজনের ২০২৪ সালে মৃত্যু হয়, যার সুনির্দিষ্ট স্নায়বিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হন, এই রোগের প্রকৃত কারণ প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি) একটি বাদুড়বাহিত ভাইরাস। গবেষকদের মতে, ভাইরাসটি জিনগত পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নতুন জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা জনগণকে খেজুর গাছ থেকে নামানো কাঁচা রস পান থেকে বিরত থাকার, রোগতত্ত্বীয় নজরদারি জোরদার, এবং দ্রুত গবেষণা ও প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ: ব্যক্তিগত সুরক্ষা, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

গনি গনি
জাতীয়20 hours ago

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। তিনি বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার...

গনি গনি
পুঁজিবাজার21 hours ago

নীতিগত সংস্কার ও কর প্রণোদনায় পুঁজিবাজার শক্তিশালী করতে বিএমবিএর বাজেট প্রস্তাব

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) পুঁজিবাজারকে শক্তিশালী করতে কর–প্রণোদনা ও নীতিগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় বাজেটের জন্য প্রস্তাবনা দিয়েছে।...

গনি গনি
পুঁজিবাজার24 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে১৪ কোটি...

গনি গনি
পুঁজিবাজার24 hours ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড...

গনি গনি
পুঁজিবাজার24 hours ago

দর বৃদ্ধি শীর্ষে জনতা ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

গনি গনি
পুঁজিবাজার1 day ago

লেনদেনের শীর্ষে খান ব্রাদাস পি.পি. ওভেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ...

গনি গনি
পুঁজিবাজার1 day ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
গনি
আন্তর্জাতিক2 hours ago

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

গনি
আন্তর্জাতিক2 hours ago

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং

গনি
জাতীয়3 hours ago

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ২ জ্বালানি জাহাজ, বাড়বে দেশের সরবরাহ

গনি
জাতীয়3 hours ago

হজ ফ্লাইট শুরু কবে, জানালেন ধর্মমন্ত্রী

গনি
ধর্ম ও জীবন3 hours ago

ক্ষমতাসীনদের প্রতি মহানবী (সা.)-এর সতর্কবার্তা

গনি
আন্তর্জাতিক3 hours ago

মার্কিন সেনাপ্রধানের পর অ্যার্টনি জেনারেল বরখাস্ত

গনি
জাতীয়3 hours ago

জ্বালানি সাশ্রয়ে অফিস সময়সূচিতে বড় পরিবর্তন

গনি
জাতীয়3 hours ago

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিল সরকার

গনি
আন্তর্জাতিক3 hours ago

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বৃহত্তম দুই ইস্পাত কারখানা অচল

গনি
সারাদেশ3 hours ago

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯

গনি
আন্তর্জাতিক2 hours ago

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

গনি
আন্তর্জাতিক2 hours ago

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং

গনি
জাতীয়3 hours ago

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ২ জ্বালানি জাহাজ, বাড়বে দেশের সরবরাহ

গনি
জাতীয়3 hours ago

হজ ফ্লাইট শুরু কবে, জানালেন ধর্মমন্ত্রী

গনি
ধর্ম ও জীবন3 hours ago

ক্ষমতাসীনদের প্রতি মহানবী (সা.)-এর সতর্কবার্তা

গনি
আন্তর্জাতিক3 hours ago

মার্কিন সেনাপ্রধানের পর অ্যার্টনি জেনারেল বরখাস্ত

গনি
জাতীয়3 hours ago

জ্বালানি সাশ্রয়ে অফিস সময়সূচিতে বড় পরিবর্তন

গনি
জাতীয়3 hours ago

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিল সরকার

গনি
আন্তর্জাতিক3 hours ago

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বৃহত্তম দুই ইস্পাত কারখানা অচল

গনি
সারাদেশ3 hours ago

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯

গনি
আন্তর্জাতিক2 hours ago

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

গনি
আন্তর্জাতিক2 hours ago

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং

গনি
জাতীয়3 hours ago

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ২ জ্বালানি জাহাজ, বাড়বে দেশের সরবরাহ

গনি
জাতীয়3 hours ago

হজ ফ্লাইট শুরু কবে, জানালেন ধর্মমন্ত্রী

গনি
ধর্ম ও জীবন3 hours ago

ক্ষমতাসীনদের প্রতি মহানবী (সা.)-এর সতর্কবার্তা

গনি
আন্তর্জাতিক3 hours ago

মার্কিন সেনাপ্রধানের পর অ্যার্টনি জেনারেল বরখাস্ত

গনি
জাতীয়3 hours ago

জ্বালানি সাশ্রয়ে অফিস সময়সূচিতে বড় পরিবর্তন

গনি
জাতীয়3 hours ago

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিল সরকার

গনি
আন্তর্জাতিক3 hours ago

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বৃহত্তম দুই ইস্পাত কারখানা অচল

গনি
সারাদেশ3 hours ago

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯