Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Published

on

পিই রেশিও

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বৃহ্স্পতিবার (৬ নভেম্বর) রাতে সংস্থাটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিগত ২৮ অক্টোবর ২০২৫ তারিখের এস.আর.ও. নং-৪২৯-আইন/২০২৫ মারফত জারিকৃত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর সংশোধিত বিধি ১৭ মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত হয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে যে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিগত ৩০ জুন ২০২৫ তারিখে ঘোষিত ফলাফলে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত এবং ৪৪ বিসিএস এর পূর্ববর্তী কোনো বিসিএস পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়ে কোনো ক্যাডার পদে কর্মরত ৩০৩ জন প্রার্থী লিখিত Declaration প্রদান করত: অভিপ্রায় প্রকাশ করেছেন যে, তাঁরা কর্তব্যরত একই ক্যাডার পদে কিংবা তাদের পছন্দক্রমের নিরিখে তদপেক্ষা নিম্নের কোনো ক্যাডার পদে যোগদান করবেন না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর সংশোধিত বিধি ১৭(২)(গ)-তে বর্ণিত বিধান অনুযায়ী দফা ১-এ বর্ণিত কারণে উক্ত ৩০৩ জন প্রার্থির মধ্যস্থিত ২৬০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ করা হইতে বিরত থাকা, ৪৩ জন প্রার্থীকে তাঁদের কর্মরত ক্যাডার পদের চেয়ে পছন্দক্রম অনুযায়ী উপরের পদে সাময়িক মনোনয়ন প্রদান ও উদ্ভূত শূন্যপদ পূরণ করার নিমিত্তে মেধাক্রম অনুসারে ২৫৭ জনকে মেধাতালিকা থেকে নির্বাচন ও মনোনয়ন প্রদান এবং এই প্রক্রিয়ায় ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের পূর্বের সুপারিশ পরিবর্তিত হয়ে তাদের পছন্দক্রমের উপরের পদে মনোনয়ন প্রদানের সপক্ষে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য যে, সংশ্লিষ্ট পদের মেধা তালিকায় পদসংশ্লিষ্ট যোগ্যতার নিরিখে যোগ্য প্রার্থী না থাকায় ২৬০টি পদ শূণ্য হলেও নতুন ২৫৭ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

বিএড/এমএড সনদ না থাকায় নিম্নবর্ণিত ৫জন রেজিস্ট্রেশন নম্বরধারী ধারী প্রার্থীর অনুকুলে বিগত ৩০ জুন, ২০২৫ তারিখে প্রদত্ত ক্যাডার পদের (প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ) মনোনয়ন এতদ্বারা বাতিল করা হলো- ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮, ১৩০০৫৮৬৯।

উপর্যুক্ত দফা-২-তে বর্ণিত সিদ্ধান্তের ফলশ্রুতিতে উদ্ভূত শূন্যপদে প্রার্থী নির্বাচনের জন্য সংশোধিত বিধি ১৭-এর উপবিধি (৩)-এর ক্ষমতাবলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর প্রস্তুত্বকত মেধাক্রম তৎসহ প্রচলিত কোটা সংক্রান্ত বিধান অনুসরণপূর্বক সম্পূরক ফলাফল প্রস্তুত করত: বিগত ৩০ জুন ২০২৫ তারিখের ফলাফলের সাথে সমন্বয়পূর্বক ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারের মোট ১,৭১০ (এক হাজার সাত শত দশ) টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১৬৮১ টি পদে নিয়োগের জন্য নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী যোগ্য প্রার্থীদেরকে সাময়িকভাবে (Provisionally) মনোনয়ন পদায়ন করা হয়েছে।

এমকে

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

বিদ্যুৎ সংকট মোকাবিলায় বন্ধ থাকছে চবির সকল কার্যক্রম

Published

on

পিই রেশিও

চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজের পরীক্ষাও এই সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তি থেকে জানা যায় ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সকল বিভাগ, ইন্সটিটিউট, ও অধিভুক্ত সকল কলেজের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎ সংকটের কারণে দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শুধুমাত্র জরুরি সেবা এবং স্বাস্থ্যসেবা চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নীতি মেনে নেয়া হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ছুটির আগেই জবি উপাচার্যের পদত্যাগ দাবি ইউট্যাবের

Published

on

পিই রেশিও

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের পদত্যাগ দাবি করেছে। সংগঠনটির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে মনোযোগ না দিয়ে তিনি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন।

রোববার (৮ মার্চ) ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক পুরান ঢাকার জগন্নাথ কলেজকে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলেও পরবর্তীতে নানা রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইউট্যাব দাবি করছে, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্দোলনের ফল বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করেছে।

সংগঠনটি আরও অভিযোগ, উপাচার্য নিজ ক্ষমতা ধরে রাখতে রাজনৈতিক যোগাযোগ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থির করে তুলছেন।

এ অবস্থায় ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বর্তমান উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়ে তাকে দ্রুত সম্মানের সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। অন্যথায় সংগঠনটির পক্ষ থেকে তাকে সর্বাত্মক অসহযোগিতা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা

Published

on

পিই রেশিও

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব, ইনসাফ, সততা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শকে ধারণ করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভোরে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষরিত এই কমিটিতে মোট ৪৭ জন সদস্য রয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে আহ্বায়ক হিসেবে মো. ফজলে রাব্বী সরকার ও সদস্যসচিব সাবিরা মারিয়াম মুশফির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে নাজমুল ইসলাম ও মিলন হোসাইন, যুগ্ম সদস্য সচিব নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, দপ্তর সম্পাদক ইসফানুল ইসলাম, শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতবা জহির জিসান, মিডিয়া সম্পাদক আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার, স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হাছানুর রহমান শান্ত এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্স হিসেবে মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া ৩৫ সদস্য হলেন— আবদুল্লাহ ফাহাদ, মো. মাহাবুবুল আলম, মুহাম্মাদ যায়েদ আব্দুল্লাহ, মোহাম্মদ কাইফ, মুহাম্মাদ আব্দুল্লাহ খান, ইন্তেসাম সাদিয়া, মো. মিফতা উল হুদা, গালিব আল দ্বীন, মো. জাহিদ হাসান ফকির, মুনতাসির বিল্লাহ, শাহাদা নুর তামিমা, আব্দুল্লাহ আল মাসুম, নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, মারিয়া ফারজানা ইতি, মোয়াম্মার তাজওয়ার ইবনে বদর অরিস, মুজাহিদা আফরিন মজুমদার, সাদিয়া আফরিন, মরিয়ম খাতুন, আজমাঈন আদিব, সাদিয়া জাহান সাইফা, আব্দুল্লাহ আল মুবাশ্বির, মুহাম্মদ জোবায়ের ইসলাম, সুহাইল মাহদীন, সাইফুল আলম শান্ত, আবদুল্লাহ হাসান আরাফাত, মো. রেজাউল ইসলাম ফুয়াদ, সিয়াম হোসেন রাজীব, আবির হুসাইন, নাজিয়া সিদ্দিকা, নাকীব হাসান, শাহরিয়ার রহমান, আবদুর রহমান বর্ণ, তাসনিয়া বিনতে তালেব, সুমাইয়া শিমু ও মো. মুতাসীম বিল্লাহ তাহমীদ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে ইবি পরিবারের মানববন্ধন

Published

on

পিই রেশিও

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব এবং গ্রিন ফোরাম।

রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব এবং গ্রিন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান-এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ড. মনজুরুল হক, প্রক্টর ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর নেতাকর্মীরাও অংশ নেন।

গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুততম সময়ে রুনা হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ স্থানে অবস্থিত। এজন্য সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদারে ইউনিক আইডেনটিটির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যত থোক বা ডে লেবার হিসেবে কাজ করে প্রত্যেকের ডাটা সংগ্রহ করতে হবে যেন পরবর্তীতে তাদেরকে আমরা আয়ত্তে রাখতে পারি।

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান বলেন, মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে একটাই অনুরোধ করব আপনি এই দুই খুনের বিচারের জন্য প্রশাসনের কাছে যতটুকু আগানো সম্ভব আপনি আগান প্রয়োজন বোধে আমরা যাব। যদি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বিচার না পান, রেসপন্স না পান, আমরা রাস্তায় নামবো। কিন্তু আপনি উদ্যোগ নেন, বসে থাকবেন না।

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় প্রশাসন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটির আহবায়ক হিসেবে আমি দল, মত নির্বিশেষে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আসমা সাদিয়া রুনার হত্যাকান্ডের ঘটনায় একটি মামলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত কমিটি করেছি এবং এই বিভাগ যাতে সচল থাকে সে ব্যবস্থা আমরা করেছি। রুনার অকাল মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে রুনা আমাদের হৃদয়ে সারাজীবন জাগরক থাকবে। যত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে কোন ধরনের কার্পণ্য করা হবে না। আমরা প্রশাসনের কাছে, বিচার প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এমএন/এমএসএ

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Published

on

পিই রেশিও

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আরইউ অ্যাকাউন্টিং ক্লাব লিমিটেড (আরইউএসি‌এল)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে ইফতার মাহফিলের আয়োজনও করা হয়।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর মিরপুর-১৪ এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আয়োজকেরা জানান, বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সংগঠন গঠন করা হয়েছে। পাশাপাশি জ্ঞানচর্চা, গবেষণামনস্কতা ও সৃজনশীলতা বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যেও সংগঠনটি কাজ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংগঠনটির সভাপতি মো. জাহেদুল ইসলাম (জাহিদ) এবং সাধারণ সম্পাদক মাসুম মিয়া।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার12 hours ago

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৩ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড । ডিএসই সূত্রে এ...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার21 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার1 day ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
পিই রেশিও
জাতীয়5 hours ago

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

পিই রেশিও
জাতীয়5 hours ago

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

পিই রেশিও
কর্পোরেট সংবাদ5 hours ago

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

পিই রেশিও
জাতীয়6 hours ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়7 hours ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
গণমাধ্যম7 hours ago

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

পিই রেশিও
অর্থনীতি8 hours ago

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

পিই রেশিও
জাতীয়8 hours ago

অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি

পিই রেশিও
টেলিকম ও প্রযুক্তি8 hours ago

এআই চ্যাটবটের সামাজিক মাধ্যম ‘মোল্টবুক’ কিনে নিল মেটা

পিই রেশিও
আন্তর্জাতিক8 hours ago

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিই রেশিও
জাতীয়5 hours ago

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

পিই রেশিও
জাতীয়5 hours ago

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

পিই রেশিও
কর্পোরেট সংবাদ5 hours ago

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

পিই রেশিও
জাতীয়6 hours ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়7 hours ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
গণমাধ্যম7 hours ago

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

পিই রেশিও
অর্থনীতি8 hours ago

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

পিই রেশিও
জাতীয়8 hours ago

অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি

পিই রেশিও
টেলিকম ও প্রযুক্তি8 hours ago

এআই চ্যাটবটের সামাজিক মাধ্যম ‘মোল্টবুক’ কিনে নিল মেটা

পিই রেশিও
আন্তর্জাতিক8 hours ago

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিই রেশিও
জাতীয়5 hours ago

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

পিই রেশিও
জাতীয়5 hours ago

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

পিই রেশিও
কর্পোরেট সংবাদ5 hours ago

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

পিই রেশিও
জাতীয়6 hours ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়7 hours ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
গণমাধ্যম7 hours ago

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

পিই রেশিও
অর্থনীতি8 hours ago

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

পিই রেশিও
জাতীয়8 hours ago

অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি

পিই রেশিও
টেলিকম ও প্রযুক্তি8 hours ago

এআই চ্যাটবটের সামাজিক মাধ্যম ‘মোল্টবুক’ কিনে নিল মেটা

পিই রেশিও
আন্তর্জাতিক8 hours ago

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা