Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

জকসু নির্বাচনের তারিখ ঘোষণা

Published

on

ব্লক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পাশাপাশি একই দিন একটি ছাত্রী হল সংসদের নির্বাচনও হবে।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তফসিল অনুযায়ী, নির্বাচনের আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর। নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৯ নভেম্বর, নিষ্পত্তি ১১ নভেম্বর। ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মনোনয়নপত্র বিতরণ ১৩,১৬ ও ১৭ নভেম্বর। এই তিন দিন সকাল নয়টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।

মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর (সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত)। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ নভেম্বর।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি গ্রহণ ২৪,২৫ ও ২৬ নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহার ৪,৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর।

প্রার্থীদের নির্বাচনী প্রচার চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোট গ্রহণ ২২ ডিসেম্বর (সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত)। ভোট গ্রহণ শেষে হবে ভোট গণনা। ফলাফল ঘোষণা ২২-২৩ ডিসেম্বর।

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

স্কুলে ভর্তিতে লটারি বাতিল, ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

Published

on

ব্লক

শিক্ষার্থীদের স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সমন্বিত ভর্তি পদ্ধতি পুনঃসক্রিয় করা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, অন্য দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে তুলনা করলে দেখা যায়, বরাদ্দ ও সুযোগ-সুবিধা ভিন্ন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, সমন্বিত ভর্তি পদ্ধতি আমরা ২০০১ সালে চালু করেছিলাম। অন্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, তাদের শিক্ষাব্যবস্থায় বরাদ্দ ও সুযোগ-সুবিধা ভিন্ন। আমরা প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর ব্যবস্থা করেছি এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে আরও কাজ করছি।

ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটার লাগাম আমরা টেনে ধরব। খুব সহজভাবে পরীক্ষা নেওয়া হবে। এমন কোনো প্রতিযোগিতা তৈরি করা হবে না, যা প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। প্রাথমিক ধাপে কোনো পরীক্ষা নেওয়া হবে না। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনও পরীক্ষার মাধ্যমেই হতো।

পরবর্তীতে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইউজিসির চেয়ারম্যান পদ ছাড়তে অধ্যাপক ফায়েজের আবেদন

Published

on

ব্লক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ‎

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অধ্যাপক ফায়েজ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‎এ অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ফায়েজ প্রতিষ্ঠানটির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। এস এম এ ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরও সাবেক চেয়ারম্যান। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

Published

on

ব্লক

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) একযোগে দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) এই নিয়োগ দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন উপাচার্য পাওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজধানীর তিনটি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি হলেন অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. মাসুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি হলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক মামুন আহমেদকে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. ওবায়দুল ইসলাম

Published

on

ব্লক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বর্তমানে ওবায়দুল ইসলাম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা

Published

on

ব্লক

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১৫ মার্চ) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর কারিগরি ও পেশাগত বা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হয়ে ৭ মে শেষ হবে। এসব পরীক্ষা ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক বা ব্যাগ বহন করা যাবে না। এছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসহ ইলেকট্রনিক ডিভাইসও সঙ্গে রাখা নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে।

পরীক্ষার দিন কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের মোবাইলে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানানো শুরু করেছে পিএসসি।

এছাড়া পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কানের ওপর আবরণ থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে চিকিৎসাজনিত কারণে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের লিখিত অনুমোদন নিতে হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষা শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধ করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার12 hours ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ব্লক ব্লক
পুঁজিবাজার13 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

ব্লক ব্লক
পুঁজিবাজার13 hours ago

দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার13 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার14 hours ago

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে...

ব্লক ব্লক
পুঁজিবাজার15 hours ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪...

ব্লক ব্লক
পুঁজিবাজার15 hours ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার9 hours ago

স্কুলে ভর্তিতে লটারি বাতিল, ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

ব্লক
জাতীয়10 hours ago

সিলেট সিটির সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত হবে: বাণিজ্যমন্ত্রী

ব্লক
আন্তর্জাতিক10 hours ago

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ইউজিসির চেয়ারম্যান পদ ছাড়তে অধ্যাপক ফায়েজের আবেদন

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ব্লক
জাতীয়11 hours ago

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: ফরজানা শারমিন

ব্লক
কর্পোরেট সংবাদ11 hours ago

‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’, ডিজিটাল সালামিতে জমে উঠছে ঈদ উৎসব

ব্লক
কর্পোরেট সংবাদ11 hours ago

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতলেন উমরাহ প্যাকেজ

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. ওবায়দুল ইসলাম

ব্লক
জাতীয়12 hours ago

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার9 hours ago

স্কুলে ভর্তিতে লটারি বাতিল, ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

ব্লক
জাতীয়10 hours ago

সিলেট সিটির সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত হবে: বাণিজ্যমন্ত্রী

ব্লক
আন্তর্জাতিক10 hours ago

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ইউজিসির চেয়ারম্যান পদ ছাড়তে অধ্যাপক ফায়েজের আবেদন

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ব্লক
জাতীয়11 hours ago

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: ফরজানা শারমিন

ব্লক
কর্পোরেট সংবাদ11 hours ago

‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’, ডিজিটাল সালামিতে জমে উঠছে ঈদ উৎসব

ব্লক
কর্পোরেট সংবাদ11 hours ago

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতলেন উমরাহ প্যাকেজ

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. ওবায়দুল ইসলাম

ব্লক
জাতীয়12 hours ago

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার9 hours ago

স্কুলে ভর্তিতে লটারি বাতিল, ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

ব্লক
জাতীয়10 hours ago

সিলেট সিটির সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত হবে: বাণিজ্যমন্ত্রী

ব্লক
আন্তর্জাতিক10 hours ago

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ইউজিসির চেয়ারম্যান পদ ছাড়তে অধ্যাপক ফায়েজের আবেদন

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ব্লক
জাতীয়11 hours ago

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: ফরজানা শারমিন

ব্লক
কর্পোরেট সংবাদ11 hours ago

‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’, ডিজিটাল সালামিতে জমে উঠছে ঈদ উৎসব

ব্লক
কর্পোরেট সংবাদ11 hours ago

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতলেন উমরাহ প্যাকেজ

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার11 hours ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. ওবায়দুল ইসলাম

ব্লক
জাতীয়12 hours ago

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান