Connect with us

সারাদেশ

শিক্ষার আলো ছাত্র কল্যাণের পুরস্কার বিতরণ

Published

on

লভ্যাংশ

শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের ৮ম তম পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের উদ্যোক্তা ফয়সাল মাহমুদ, আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আক্তার সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষার আলো ছাত্র কল্যান সংগঠনের সভাপতি জামাল খান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাকিব হাসান ও সাংগঠনিক সম্পাদক তাহের আলী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সাটিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।

এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিবৃন্দ তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ নিজেকে যেমন আলোকিত করে, তেমনি সমাজ ও দেশকেও এগিয়ে নিতে পারে। তারা শিক্ষার্থীদের নিষ্ঠা ও মনোযোগ সহকারে পড়াশোনা করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানান।

শেয়ার করুন:-

সারাদেশ

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

Published

on

লভ্যাংশ

শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি দিনভর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. সোবহান মুন্সি এবং প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ। ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী আসাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল আমিন সুমন মাঝী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মামুন সরকার এবং সাবেক সভাপতি ইমরান সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ অনুষ্ঠান আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ও বাহারি পিঠা উৎসব। এর মধ্যে নজর কেড়েছে বিবিখানা পিঠা, কফির পুডিং, রোল পিঠা, কাপ কেক, বাহারি পাটিসাপটা, ডিম সুন্দরী, ইলিশ পিঠা, নকশি পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, ঝিকুর পিঠা, জামাই পিঠা, শিমের ফুল পিঠা, চাঁদ পিঠা, মিলন পিঠা, ক্ষীর মালাই ও শালুক পিঠা। দেশীয় ঐতিহ্যের এমন সমাহার দেখতে উৎসবে ভিড় জমায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

দীর্ঘ এক মাস পর উৎপাদনে ফিরেছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

Published

on

লভ্যাংশ

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর

Published

on

লভ্যাংশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কড়া হুশিয়ারি উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতিতে নেমেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিচালনাকারী এই সমুদ্রবন্দর।

সকাল থেকে বন্দরের বিভিন্ন প্রবেশপথে পণ্য ডেলিভারি নিতে আসা শতশত ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও প্রায় সব ধরনের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে কন্টেইনার হ্যান্ডলিংসহ সব অপারেশন কার্যত বন্ধ হয়ে গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আহার বলেন, ‘শনিবার সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। বন্দরের সব ইকুইপমেন্ট বন্ধ থাকায় কন্টেইনার হ্যান্ডলিং অপারেশন সম্পূর্ণভাবে থেমে আছে।’ তিনি জানান, শ্রমিকরা বন্দরের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আরেক শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, ‘ধর্মঘট শতভাগ সফল। শ্রমিকরা কর্তৃপক্ষের অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।’ তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল রবিবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

Published

on

লভ্যাংশ

নওগাঁর মহাদেবপুরে ডাম্পট্রাকের চাপায় ভ্যানে থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৫ জনের মধ্যে তাৎক্ষনিক দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। হাসপাতলে গুরুতর অবস্থান তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

Published

on

লভ্যাংশ

আসন্ন নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের বিভিন্ন এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিতরণ বিভাগ বিউবোর কক্সবাজার দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে শুক্রবার (৩০ জানুয়ারি) ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন পাওয়ার হাউস থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পার্শ্বে, বিসিক এরিয়া, র‌্যাব-১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ, ইমাম মুসলিম রোড।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার18 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানির ১৩কোটি ৯৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার19 hours ago

দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২১৫ টির শেয়ারদর বৃদ্ধি...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার20 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৭৪৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

লভ্যাংশ লভ্যাংশ
পুঁজিবাজার21 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
লভ্যাংশ
আন্তর্জাতিক36 minutes ago

তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

লভ্যাংশ
ক্যাম্পাস টু ক্যারিয়ার60 minutes ago

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

লভ্যাংশ
ধর্ম ও জীবন1 hour ago

আজ পবিত্র শবে বরাত

লভ্যাংশ
আন্তর্জাতিক1 hour ago

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

লভ্যাংশ
আবহাওয়া2 hours ago

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

লভ্যাংশ
সারাদেশ16 hours ago

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

লভ্যাংশ
রাজনীতি17 hours ago

সাইবার বুলিং রোধে কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

লভ্যাংশ
জাতীয়17 hours ago

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

লভ্যাংশ
জাতীয়17 hours ago

স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

লভ্যাংশ
আইন-আদালত17 hours ago

সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লভ্যাংশ
আন্তর্জাতিক36 minutes ago

তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

লভ্যাংশ
ক্যাম্পাস টু ক্যারিয়ার60 minutes ago

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

লভ্যাংশ
ধর্ম ও জীবন1 hour ago

আজ পবিত্র শবে বরাত

লভ্যাংশ
আন্তর্জাতিক1 hour ago

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

লভ্যাংশ
আবহাওয়া2 hours ago

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

লভ্যাংশ
সারাদেশ16 hours ago

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

লভ্যাংশ
রাজনীতি17 hours ago

সাইবার বুলিং রোধে কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

লভ্যাংশ
জাতীয়17 hours ago

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

লভ্যাংশ
জাতীয়17 hours ago

স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

লভ্যাংশ
আইন-আদালত17 hours ago

সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লভ্যাংশ
আন্তর্জাতিক36 minutes ago

তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

লভ্যাংশ
ক্যাম্পাস টু ক্যারিয়ার60 minutes ago

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

লভ্যাংশ
ধর্ম ও জীবন1 hour ago

আজ পবিত্র শবে বরাত

লভ্যাংশ
আন্তর্জাতিক1 hour ago

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

লভ্যাংশ
আবহাওয়া2 hours ago

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

লভ্যাংশ
সারাদেশ16 hours ago

সখিপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বাহারি পিঠা উৎসব অনুষ্ঠিত

লভ্যাংশ
রাজনীতি17 hours ago

সাইবার বুলিং রোধে কার্যকর প্রয়োগ থাকতে হবে: জাইমা রহমান

লভ্যাংশ
জাতীয়17 hours ago

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

লভ্যাংশ
জাতীয়17 hours ago

স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

লভ্যাংশ
আইন-আদালত17 hours ago

সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা