পুঁজিবাজার
ওয়ান ব্যাংকের ইপিএস কমেছে ৫৬ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৫৬ শতাংশ।
সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫৩ পয়সা আয় হয়েছিলো।
সূত্র মতে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ১ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫৯ পয়সা।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ মার্চ) কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৯০ হাজার ৯৩৬টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৪ কোটি ৬৯ লক্ষ ৪৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৪ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকার এবং তৃতীয় স্থানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৪ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার (০১ মার্চ) বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৬১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারদর ৬ দশমিক ৮৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ম্যাকসন্স স্পিনিং মিলস, এএফসি এগ্রো বায়োটেক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, রিং শাইন টেক্সটাইল লিমিটেড এবংএইচ আর টেক্সটাইল লিমিটেডের দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাইনপুকুর সিরামিক্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ শাইনপুকুর সিরামিক্স পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়া পিএলসি দর বেড়েছে ৪ দশমিক ৫৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীন ওয়ান ৩.২ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান ২.০৮ শতাংশ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ১.৫৫ শতাংশ, খান ব্রাদাস্ পি.পি. ১.১ শতাংশ, সিটি ইন্সুরেন্স পিএলসি ১.০৫ শতাংশ এবং ফাইন ফুডস লিমিটেড ০.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন
পুঁজিবাজার
সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ মার্চ) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৩৯ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-রবি আজিয়াটা পিএলসি, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং ঢাকা ব্যাংক পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫৩ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৬১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১০৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ০৮ পয়েন্ট কমে ২১১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৭৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৪৭ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির, বিপরীতে ৩৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




