Connect with us

জাতীয়

নির্বাচন সামনে রেখে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

Published

on

ব্লক

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান পরিচালনা এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকের আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—

১. দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ।
২. জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি বিষয়ক আলোচনা, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৩. নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
৪. মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা।
৫. শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনসমূহের অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ।
৬. গার্মেন্টস বা শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা।
৭. গার্মেন্টস, কারখানা, ওষুধ শিল্পসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা বিষয়ে আলোচনা।
৮. অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা।
৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চল পরিস্থিতি বিষয়ক আলোচনা।
১০. রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিষয়ক আলোচনা।
১১. মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত আলোচনা।

বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, খাদ্য ও ভূমি বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্ট আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শেয়ার করুন:-

জাতীয়

সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার, প্রমাণিত হলে ব্যবস্থা

Published

on

ব্লক

ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম খালেকুজ্জামানের বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইসি মাছউদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন আছে—প্রশ্নের জবাবে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা মনে করি, নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো আছে। অবশ্যই বলব তুলনামূলকভাবে ভালো আছে।

ভোটের পরিবেশ ভালো রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা সব রাজনৈতিক দলের কর্মী, তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সবার নিকট আবেদন জানাই, তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সহযোগিতা করবেন এবং তাদের তরফ থেকে যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা সেটাই গ্রহণ করবে।

নির্বাচনি বিধি ভঙ্গ, আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনমন’ ও দুই দলের শীর্ষ নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যেন বিষয়ে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে কমিশনার মাছউদ বলেন, পুরো দেশে ৩০০ জন জজের সমন্বয়ে ৩০০টি ইলেক্টোরাল ইনকয়ারি এবং এডজুডিকেশন কমিটি কাজ করছে। তা ছাড়া অনেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছে। কাজেই আমরা মনে করি, যে কেউ যদি আচরণবিধি ভঙ্গ করেছে, এই ধরনের যদি অভিযোগ কেউ করেন, অনুগ্রহপূর্বক ইলেক্টোরাল ইনকয়ারি এবং জুডিকেশন কমিটির কাছে আপনারা প্রতিকার চাইতে পারেন।

আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন জায়গায় বহু লোককে আচরণবিধি ভঙ্গের কারণে ইতিপূর্বে শাস্তি দিয়েছেন, জরিমানাও করেছেন।

যদি মোবাইল কোর্ট বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিজেরাই অপরাধের সঙ্গে যুক্ত থাকে, সে বিষয়ে ইসির পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, যদি নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা নিজেই আচরণবিধি ভঙ্গ করেন বা তার ভেতরে পক্ষপাতিত্ব দেখা দেয়, সেক্ষেত্রেও যে কেউ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি এবং এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, গুরুতর কোনো বিষয় কমিশন নিজেও আমলে নিতে পারে এবং একটা কমিটির মাধ্যমে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ নিতে পারে।

কোনো প্রার্থী যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো বিশেষ বাহিনীর সঙ্গে দুর্ব্যবহার করেন বা যেখানে যাওয়ার সুযোগ নেই সেখানে যদি যাওয়ার চেষ্টা করেন, সেটা আচরণ ভঙ্গ হয় কি না—জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন। কি ধরনের দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহার যদি আইনের কাঠামোতে আচরণবিধি ভঙ্গ বোঝা যায়, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

তিনি বলেন, এটা ফ্যাক্টস টু ফ্যাক্টস, কেস টু কেস ভিত্তিতে বলতে হবে। একেবারে ইউনিফর্ম একটা কথা কিন্তু বলা যাবে না।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Published

on

ব্লক

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দেশজুড়ে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি ভোটগ্রহণের আগে ও পরে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলার সার্বিক তদারকি করবেন। মূলত নির্বাচনের ময়দানে অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের প্রধান কাজ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরকারি নির্দেশনা অনুযায়ী, এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তারা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। তবে দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে তারা নির্বাচনী আইন ও বিধিনিষেধগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। তারা নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় আইনি দিকনির্দেশনাও প্রদান করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ক্ষমতা প্রাপ্ত হবেন। তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় অবস্থান করবেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং এলাকা নির্ধারণ করে দেবেন। এর ফলে নির্বাচনী সহিংসতা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে মনে করছে সরকার।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নির্বাচনে সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Published

on

ব্লক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন নিয়োজিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত ১৬ বছর অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল। রাষ্ট্রের পুরো যন্ত্র পক্ষপাতিত্বের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার এমন এক মানদণ্ড স্থাপন করা হবে যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে এদেশের আপামর জনগণ, রাজনৈতিক দলসহ সর্বমহলের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের কাঁধে।

কোনো ভোটকেন্দ্রে অনিয়ম বা ব্যালটবাক্স ছিনতাই হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ এ সেলে করা যাবে। এই সমন্বয় সেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি থাকবেন। এর মাধ্যমে মাঠ পর্যায়ের প্রতিটি মুহূর্তের তথ্য তাৎক্ষণিক আদান-প্রদান নিশ্চিত করতে হবে, যাতে যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের দ্রুত প্রবেশপত্র প্রদান সম্পন্ন করতে হবে এবং ভোটকেন্দ্রে তাদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের দ্রুত পরিচয়পত্র প্রদান নিশ্চিত করতে হবে। তারা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারেন। এ বিষয়ে তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করতে হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ এমন উন্নত করতে হবে যাতে সবাই আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল নয়: ইসি

Published

on

ব্লক

শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসি মাছউদ জানান, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’-র কাছে অভিযোগ জমা দিতে পারবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগ গুরুতর প্রকৃতির হলে সরাসরি নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি মাছউদ বলেন, আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন- তারা আমাদের সহায়তা করবেন।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সাথে অপেশাদার আচরণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন এই কমিশনার। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নির্বাচন ও গণভোটের সব তথ্য মিলবে ৩৩৩ হেল্পলাইনে

Published

on

ব্লক

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে বিশেষ তথ্যসেবা চালু করেছে সরকার। এখন থেকে নাগরিকরা ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এ টোল ফ্রি কল করে ৯ প্রেসের মাধ্যমে সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই নতুন সেবার কথা জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছে, এই সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD ‌ও Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে এরইমধ্যে ১ হাজার ৬৪৩ অন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।

একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবে ৩৩৩ এর ৯ নম্বর ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না, বরং একটি ‘Information Intake, Early Warning & Forwarding System’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির ৩১ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

দরপতনের শীর্ষে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড।...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

দর বৃদ্ধির শীর্ষে শাশা ডেনিমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৮৯ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

সূচক বাড়লেও সামান্য কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৪৯ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

গ্রামীনফোনের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেড গত ৩১ শে ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্লক
রাজনীতি5 hours ago

ইশতেহারে সরকারি চাকরি নিয়ে যে ঘোষণা দিল জামায়াতে ইসলামী

ব্লক
রাজনীতি5 hours ago

বাংলাদেশকে ৩৫তম থেকে ২০তম অর্থনীতিতে নিতে চায় জামায়াত

ব্লক
জাতীয়5 hours ago

সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার, প্রমাণিত হলে ব্যবস্থা

ব্লক
রাজনীতি5 hours ago

২৬ বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ‘জনতার ইশতেহার’

ব্লক
স্বাস্থ্য6 hours ago

দেশে নতুন প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস ‘পিআরভি’ শনাক্ত

ব্লক
আন্তর্জাতিক6 hours ago

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

ব্লক
জাতীয়6 hours ago

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ব্লক
খেলাধুলা7 hours ago

নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

ব্লক
জাতীয়7 hours ago

নির্বাচনে সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ব্লক
জাতীয়7 hours ago

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল নয়: ইসি

ব্লক
রাজনীতি5 hours ago

ইশতেহারে সরকারি চাকরি নিয়ে যে ঘোষণা দিল জামায়াতে ইসলামী

ব্লক
রাজনীতি5 hours ago

বাংলাদেশকে ৩৫তম থেকে ২০তম অর্থনীতিতে নিতে চায় জামায়াত

ব্লক
জাতীয়5 hours ago

সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার, প্রমাণিত হলে ব্যবস্থা

ব্লক
রাজনীতি5 hours ago

২৬ বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ‘জনতার ইশতেহার’

ব্লক
স্বাস্থ্য6 hours ago

দেশে নতুন প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস ‘পিআরভি’ শনাক্ত

ব্লক
আন্তর্জাতিক6 hours ago

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

ব্লক
জাতীয়6 hours ago

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ব্লক
খেলাধুলা7 hours ago

নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

ব্লক
জাতীয়7 hours ago

নির্বাচনে সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ব্লক
জাতীয়7 hours ago

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল নয়: ইসি

ব্লক
রাজনীতি5 hours ago

ইশতেহারে সরকারি চাকরি নিয়ে যে ঘোষণা দিল জামায়াতে ইসলামী

ব্লক
রাজনীতি5 hours ago

বাংলাদেশকে ৩৫তম থেকে ২০তম অর্থনীতিতে নিতে চায় জামায়াত

ব্লক
জাতীয়5 hours ago

সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার, প্রমাণিত হলে ব্যবস্থা

ব্লক
রাজনীতি5 hours ago

২৬ বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াতের ‘জনতার ইশতেহার’

ব্লক
স্বাস্থ্য6 hours ago

দেশে নতুন প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাস ‘পিআরভি’ শনাক্ত

ব্লক
আন্তর্জাতিক6 hours ago

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

ব্লক
জাতীয়6 hours ago

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ব্লক
খেলাধুলা7 hours ago

নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

ব্লক
জাতীয়7 hours ago

নির্বাচনে সংশ্লিষ্টদের শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ব্লক
জাতীয়7 hours ago

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল নয়: ইসি