Connect with us

টেলিকম ও প্রযুক্তি

মোবাইলে ইউটিউব দেখার সময় ডেটা খরচ কমানোর ৫ কায়দা

Published

on

কমার্স

বর্তমানে অনেক মানুষের অবসর কাটানোর প্রধান সঙ্গী তার স্মার্টফোনের ইউটিউব অ্যাপটি। কিন্তু নিয়মিত ভিডিও দেখার ফলে অনেকের মোবাইল ডেটা দ্রুত ফুরিয়ে যায়। বিশেষ করে যারা সীমিত ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন, তাদের জন্য এটি বড় সমস্যা।

তবে কিছু ছোট্ট সেটিংস বদল করলেই ইউটিউবে ভিডিও উপভোগ করতে পারেন কম ডেটা খরচে ও বিনা চিন্তায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১. ভিডিও মান কমিয়ে দেখুন

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইউটিউব অ্যাপের মধ্যে থাকা ভিডিওর কোয়ালিটি অপশন থেকেই ডেটা খরচ কমানো সম্ভব। ভিডিওর নিচে থাকা গিয়ার বা সেটিংস চিহ্নে যান, এরপর ‘কোয়ালিটি’ -তে যান। ‘ডেটা সেভার’ বা ১৪৪পি বা ২৪০পি বা ৩৬০পি বেছে নিন। এতে ভিডিও কিছুটা কম স্পষ্ট দেখাবে, কিন্তু ডেটা খরচ হবে অনেক কম।

২. ‘ডেটা সেভার মোড’ চালু রাখুন

ইউটিউবের ‘ডেটা সেভার মোড’ চালু করলে অ্যাপ নিজে থেকেই ভিডিওর মান সীমিত রাখে।

এরজন্য ইউটিউব অ্যাপে গিয়ে ‘সেটিংস → ডেটা সেভিং’ এ যান। ‘ডেটা সেভার’ অপশনটি অন করুন। এভাবে প্রতিটি ভিডিওর মান আলাদা করে না পাল্টেও ডেটা বাঁচাতে পারবেন।

৩. ওয়াই–ফাই ছাড়া ভিডিও ডাউনলোড করবেন না

অনেক সময় ভিডিও অফলাইন রাখার জন্য আমরা ‘ডাউনলোড’ বাটনে চাপ দিই, কিন্তু মোবাইল ডেটা চালু থাকলে এতে প্রচুর ডেটা খরচ হয়। তাই শুধু তখনই ভিডিও ডাউনলোড করুন, যখন আপনি ওয়াই–ফাইতে সংযুক্ত আছেন।

মোবাইলে ইউটিউব দেখার সময় ডেটা খরচ কমানোর ৫ কায়দা

৪. ‘অটো–প্লে’ বন্ধ রাখুন

ইউটিউবের ‘অটো–প্লে’ ফিচার চালু থাকলে একটি ভিডিও শেষ হলেই পরেরটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এতে অজান্তেই ডেটা খরচ হয়। তাই ইউটিউবের হোম স্ক্রিনে গিয়ে ‘অটো–প্লে’ বাটনটি বন্ধ করে দিন।

৫. ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখুন

ইউটিউব অ্যাপ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে থেকেও কিছু ডেটা ব্যবহার করে। এটি বন্ধ করতে অ্যান্ড্রয়েড সেটিংসে গিয়ে – সেটিংস → অ্যাপস → ইউটিউব → মোবাইল ডেটা অ্যান্ড ওয়াই–ফাই → ব্যাকগ্রাউন্ড ডেটা অফ – করলেই এই অপচয় বন্ধ হবে।

ডেটা সাশ্রয় মানেই লো-কোয়ালিটি ভিডিও নয়, বরং বুদ্ধিমত্তার ব্যবহার। ভিডিওর রেজোলিউশন একটু কমিয়ে বা সঠিক সময়ে ডাউনলোড করে ডেটা ও ব্যাটারি দুটোই বাঁচানো যায়।

সূত্র: গুগল সাপোর্ট (২০২৪), ইউটিউব হেল্প সেন্টার, টেকরাডার

শেয়ার করুন:-

টেলিকম ও প্রযুক্তি

ঈদে অনলাইন কেনাকাটায় সাবধান থাকবেন যেসব বিষয়ে

Published

on

কমার্স

পবিত্র রমজান মাস এলেই সিয়াম সাধনার পাশাপাশি ঈদের প্রস্তুতিও শুরু হয়ে যায়। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিস কেনার ব্যস্ততায় বাজারগুলো ধীরে ধীরে জমজমাট হয়ে ওঠে। তবে সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ভিড় ঠেলে বাজার করা অনেকের জন্যই কষ্টকর হয়ে পড়ে। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অনলাইনে কেনাকাটা সময় ও পরিশ্রম বাঁচালেও এর সঙ্গে কিছু ঝুঁকিও জড়িত। অনেক সময় প্রতারক চক্রের ফাঁদে পড়ে কেউ কেউ নকল পণ্য পাওয়া, অর্থ হাতিয়ে নেওয়া কিংবা ব্যক্তিগত তথ্য হারানোর মতো সমস্যার সম্মুখীন হন। ঈদকে কেন্দ্র করে এ ধরনের প্রতারণার ঘটনাও বাড়তে দেখা যায়। তাই অনলাইন শপিং করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই করুন

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কোনো ওয়েবসাইট থেকে কেনাকাটা করার আগে ঠিকানার শুরুতে https আছে কি না এবং ব্রাউজারে লক চিহ্ন দেখা যাচ্ছে কি না তা পরীক্ষা করুন। সাধারণত নিরাপদ ওয়েবসাইটে এই নিরাপত্তা চিহ্ন থাকে।

বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন

অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটে অর্ডার দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। পরিচিত ব্র্যান্ডের অফিসিয়াল সাইট বা নির্ভরযোগ্য মার্কেটপ্লেস ব্যবহার করাই নিরাপদ। পাশাপাশি ক্রেতাদের রিভিউ ও রেটিং দেখেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

অতিরিক্ত ছাড়ের প্রলোভনে সতর্ক থাকুন

অনেক সময় ‘৫০ শতাংশ ছাড়’ বা ‘সীমিত সময়ের অফার’–এর মতো বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়। কিন্তু এসব অফারের আড়ালে প্রতারণার ফাঁদও থাকতে পারে। তাই অফারের সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সুরক্ষিত রাখুন

ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য দেওয়ার আগে নিশ্চিত হোন যে ওয়েবসাইটটি নিরাপদ। অপ্রয়োজনীয়ভাবে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

ডেলিভারি ও রিটার্ন নীতি জেনে নিন

পণ্য অর্ডার করার আগে ডেলিভারি সময়, রিটার্ন বা রিফান্ড নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া উচিত। অনেক সময় প্রতারক সাইটগুলো পণ্য ঠিকমতো সরবরাহ করে না বা ফেরত নেওয়ার সুযোগ দেয় না।

অপরিচিত লিংকে ক্লিক করবেন না

এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে পাঠানো সন্দেহজনক লিংকে ক্লিক করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সরাসরি ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটে প্রবেশ করেই কেনাকাটা করা নিরাপদ।

এ ছাড়া নিয়মিত ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা, ডেবিট কার্ডের মোবাইল পিন আপডেট রাখা এবং লেনদেনের সময় ওটিপি যাচাই করা নিরাপত্তা বাড়াতে সহায়ক।

সচেতনতা ও সতর্কতার সঙ্গে অনলাইন কেনাকাটা করলে ঈদের কেনাকাটা যেমন সহজ হবে, তেমনি প্রতারণার ঝুঁকিও অনেকটাই কমে যাবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

এআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সফটব্যাংক

Published

on

কমার্স

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে বড় ধরনের বিনিয়োগের জন্য প্রায় ৪ হাজার কোটি ডলার (৪০ বিলিয়ন) ঋণ নেয়ার পরিকল্পনা করছে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক।

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, জেপি মরগানসহ চারটি প্রধান ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। মূলত এআই খাতে নিজেদের আধিপত্য বাড়াতেই এ বড় অংকের ঋণ নেয়ার উদ্যোগ নিয়েছেন সফটব্যাংকের প্রধান মাসায়োশি সন। বর্তমানে ওপেনএআইয়ে সফটব্যাংকের প্রায় ১১ শতাংশ শেয়ার রয়েছে। নতুন এ বিনিয়োগের ফলে প্রযুক্তি বিশ্বে জাপানি এ প্রতিষ্ঠানের অবস্থান আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

টেলিকম ও প্রযুক্তি

এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ

Published

on

কমার্স

মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যকরের লক্ষ্যে আজ চলবে টেস্ট রান। এ কারণে আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কিছু মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।

সংগঠনটি বলছে, ‘আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ১ জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর পদ্ধতি চালু করেছে সরকার। তবে ইতোমধ্যে অবৈধ পথে আমদানি হওয়া মোবাইল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ ১৫ মার্চ থেকে পুরোদমে কার্যকর হচ্ছে এই পদ্ধতি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই ব্যবস্থা কার্যকরের ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিসিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

টেলিকম ও প্রযুক্তি

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

Published

on

কমার্স

বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ফেসবুক ও জিমেইলসহ বিভিন্ন জনপ্রিয় অনলাইন সেবার ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এতে কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে।

তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি কোনো বড় হ্যাক নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে পড়া ‘ইনফোস্টিলার’ ধরনের ম্যালওয়্যারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যেভাবে ফাঁস হয় তথ্য

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার একটি প্রায় ৯৬ গিগাবাইট আকারের ডাটাবেজ শনাক্ত করেন, যা কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছাড়াই উন্মুক্ত অবস্থায় ছিল। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এই ডাটাবেজে প্রবেশ করতে পারত।

ডাটাবেজটিতে ইমেইল ঠিকানা, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন লিংক সংরক্ষিত ছিল—যা সাইবার অপরাধীদের জন্য কার্যত প্রস্তুত তালিকার মতো।

কোন কোন সেবার তথ্য বেশি

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ইমেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে, জিমেইল: ৪৮ মিলিয়ন, ফেসবুক: ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম: ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল: ৪ মিলিয়ন, নেটফ্লিক্স: ৩.৪ মিলিয়ন, আউটলুক: ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল: ৯ লাখ ও টিকটক: ৭.৮ লাখ।

কেন ইমেইল অ্যাকাউন্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, একটি ইমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে হ্যাকাররা সহজেই অন্যান্য অ্যাকাউন্টও দখল করতে পারে। কারণ ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা স্বাস্থ্যসেবার মতো অধিকাংশ সেবার পাসওয়ার্ড রিসেট লিংক ইমেইলে পাঠানো হয়। ফলে ব্যক্তিগত নথি, বিল, ভ্রমণের তথ্যসহ সংবেদনশীল ডেটা ঝুঁকিতে পড়ে।

কীভাবে ছড়ায় ম্যালওয়্যার

এই তথ্য একদিনে চুরি হয়নি। ভুয়া সফটওয়্যার আপডেট, সন্দেহজনক ইমেইল অ্যাটাচমেন্ট, ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন কিংবা বিভ্রান্তিকর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যার ডিভাইসে ঢুকে পড়ে। ব্যবহারকারী যখন পাসওয়ার্ড টাইপ করেন বা ব্রাউজারে সেভ করেন, তখনই তা চুরি হয়ে যায়।

গবেষক ডাটাবেজটির বিষয়ে হোস্টিং কোম্পানিকে জানালেও প্রায় এক মাস এটি উন্মুক্ত অবস্থায় ছিল।

বিশেষজ্ঞদের সতর্কতা

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বড় প্রযুক্তি কোম্পানির সার্ভার তুলনামূলকভাবে সুরক্ষিত হলেও ব্যবহারকারীর নিজস্ব ডিভাইস দুর্বল হলে ঝুঁকি থেকেই যায়। তাই ব্যক্তিগত সাইবার সচেতনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

টেলিকম ও প্রযুক্তি

এনইআইআরের মাধ্যমে অবৈধ-নকল মুঠোফোন নিয়ন্ত্রণ চান উৎপাদনকারীরা

Published

on

কমার্স

দেশে স্মার্টফোনের অবৈধ বাজার বা ‘গ্রে মার্কেট’-এর কারণে সরকার প্রতি বছর আনুমানিক ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে দাবি করেছেন মোবাইল ফোন উৎপাদনকারীরা। এই বিশাল ক্ষতি রোধে এবং বিকাশমান দেশীয় মোবাইল শিল্প রক্ষায় অবিলম্বে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা মোবাইল ফোন নিবন্ধন ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর-এর মাধ্যমে নিরাপদ বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও এমআইওবির নির্বাহী সদস্য জিয়াউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে প্রবেশ করা স্মার্টফোনের প্রায় ২০ শতাংশই অবৈধ পথে বা গ্রে মার্কেটের মাধ্যমে আসছে। এর ফলে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন আনুষ্ঠানিক খাতের বাইরে থেকে যাচ্ছে, যা সরকারকে বিপুল পরিমাণ কর ও রাজস্ব থেকে বঞ্চিত করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ৩০ হাজার টাকার বেশি দামের ফোনের অফিশিয়াল বিক্রি কার্যত থমকে গেছে। দেশে উৎপাদন সক্ষমতা ও দক্ষতা থাকা সত্ত্বেও ৪৩ শতাংশ কর ফাঁকি দেওয়া গ্রে মার্কেটের পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছে না। এনইআইআর বাস্তবায়ন হলে স্থানীয় উৎপাদন বাড়বে এবং ফোনের দামও সাধারণের নাগালের মধ্যে চলে আসবে।

অবৈধ ফোন বন্ধ হলে হাজার হাজার ব্যবসায়ী পথে বসবেন—সম্প্রতি মোবাইল ব্যবসায়ীদের একাংশের এমন দাবির জবাবে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের গবেষণায় (ইনসাইট মেট্রিক্স লিমিটেড পরিচালিত) দেখা গেছে, বাংলাদেশে স্মার্টফোন বিক্রির খুচরা দোকান রয়েছে প্রায় ১৩ হাজার। এর মধ্যে ৯০ শতাংশ দোকানই বৈধ ও অফিশিয়াল পণ্য বিক্রি করে। মাত্র ১ হাজার থেকে ১ হাজার ৫০০ দোকান একচেটিয়াভাবে ব্যবহৃত বা অননুমোদিত ফোন ব্যবসার সঙ্গে জড়িত। তাই ২০ হাজার দোকান বন্ধ বা ২০ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিটি বানোয়াট এবং জনসমর্থন আদায়ের কৌশল মাত্র।’

সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যকে সমর্থন জানিয়েও আসন্ন বাজেটে স্মার্টফোনের ওপর বিদ্যমান ৪৩ শতাংশ কর পুনর্বিবেচনার আহ্বান জানান জিয়াউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘স্মার্টফোনকে কেবল একবার কর আদায়ের বিলাসদ্রব্য হিসেবে দেখা ঠিক নয়। এটি এমএফএস, ডেটা ব্যবহার এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে বারবার রাজস্ব আয়ের একটি মাধ্যম। স্মার্টফোন সহজলভ্য হলে দেশের ডিজিটাল প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।’

সংবাদ সম্মেলনে এমআইওবির সভাপতি জাকারিয়া শহীদ বলেন, ‘অনেকের ভুল ধারণা রয়েছে যে আমরা কেবল বিদেশ থেকে যন্ত্রাংশ এনে জোড়া দিই বা “প্যাচ আপ” করি। আমাদের সদস্যরা এখন সাধারণ সংযোজন থেকে সরে এসে এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) এবং পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি)-এর মতো উন্নত উৎপাদন ধাপে চলে গেছেন।’

তিনি জানান, বর্তমানে স্থানীয় উৎপাদনে ১৫ থেকে ২০ শতাংশ মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) হচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোর সমপর্যায়ের। এনইআইআর-এর মাধ্যমে একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা নিশ্চিত করা গেলে উচ্চমূল্যের ফোনগুলোও দেশে উৎপাদনের মাধ্যমে কম দামে গ্রাহকের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

কমার্স কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম...

কমার্স কমার্স
পুঁজিবাজার11 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ৩০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৫৯১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স
অন্যান্য10 hours ago

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত একাধিক

কমার্স
আন্তর্জাতিক10 hours ago

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সেন্টকম

কমার্স
পুঁজিবাজার11 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

কমার্স
আন্তর্জাতিক11 hours ago

‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী

কমার্স
রাজনীতি11 hours ago

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

কমার্স
সারাদেশ11 hours ago

রামপাল সড়ক দুর্ঘটনা: জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

কমার্স
সারাদেশ11 hours ago

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ে করে ফেরার পথে বর-কনেসহ নিহত ১৩

কমার্স
আন্তর্জাতিক12 hours ago

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছাড়ল হাজারো মার্কিন সেনা, আত্মগোপন হোটেল-বাসাবাড়িতে

কমার্স
রাজনীতি13 hours ago

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স
অন্যান্য10 hours ago

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত একাধিক

কমার্স
আন্তর্জাতিক10 hours ago

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সেন্টকম

কমার্স
পুঁজিবাজার11 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

কমার্স
আন্তর্জাতিক11 hours ago

‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী

কমার্স
রাজনীতি11 hours ago

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

কমার্স
সারাদেশ11 hours ago

রামপাল সড়ক দুর্ঘটনা: জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

কমার্স
সারাদেশ11 hours ago

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ে করে ফেরার পথে বর-কনেসহ নিহত ১৩

কমার্স
আন্তর্জাতিক12 hours ago

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছাড়ল হাজারো মার্কিন সেনা, আত্মগোপন হোটেল-বাসাবাড়িতে

কমার্স
রাজনীতি13 hours ago

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স
অন্যান্য10 hours ago

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত একাধিক

কমার্স
আন্তর্জাতিক10 hours ago

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সেন্টকম

কমার্স
পুঁজিবাজার11 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

কমার্স
আন্তর্জাতিক11 hours ago

‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী

কমার্স
রাজনীতি11 hours ago

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

কমার্স
সারাদেশ11 hours ago

রামপাল সড়ক দুর্ঘটনা: জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

কমার্স
সারাদেশ11 hours ago

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ে করে ফেরার পথে বর-কনেসহ নিহত ১৩

কমার্স
আন্তর্জাতিক12 hours ago

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছাড়ল হাজারো মার্কিন সেনা, আত্মগোপন হোটেল-বাসাবাড়িতে

কমার্স
রাজনীতি13 hours ago

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী