Connect with us

জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

Published

on

ঈদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ ঢাকার মিরপুর ও চট্টগ্রামে কারখানায় আগুনের ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই (রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো) এলাকাগুলোয় অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার (১৯ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারে নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।

সূত্র জানায়, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ ৫৮৭টি স্থাপনা কেপিআই হিসেবে চিহ্নিত। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় নিয়মিত টহল, প্রতিবেদন পাঠানো, সিসিটিভি, ভেহিকেল সার্চ মিরর ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দেশনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, বিমানবন্দর বা ইপিজেডের মতো স্থানে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলা অস্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্ত সংস্থাগুলোর উচিত প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এর পেছনের রহস্য উদঘাটন করা।

শেয়ার করুন:-

জাতীয়

র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন

Published

on

ঈদ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিবর্তনের এ আদেশ জারি করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একইসঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published

on

ঈদ

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরপর সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।

এদিকে খাল খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন। পরে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্ষকালের অতিরিক্ত পানি ধরে রেখে, শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করা লক্ষ্য ছিল। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন তিনি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: সেতুমন্ত্রী

Published

on

ঈদ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং তেলের দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী বলেন, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে এবার যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। কেউ বেশি ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Published

on

ঈদ

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধারে বড় কর্মসূচির সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সফরে যাচ্ছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা-এ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পানিসম্পদ মন্ত্রণালয়-এর পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কাজ শুরু হবে। সকাল সাড়ে ১০টায় কাহারোল উপজেলার ঐতিহাসিক বলরামপুর–সাহাপাড়া খাল থেকে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই সময়ে দেশের বাকি ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

উল্লেখ্য, এই সাহাপাড়া খালটির সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক স্মৃতি। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঝুড়ি-কোদাল হাতে নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসীদের সঙ্গে করে ১২.২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় পর সেই খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচির প্রস্তুতি সশরীরে তদারকি করছেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন ও খাল খনন কর্মসূচি ঘিরে কাহারোলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জাহিদ হোসেন বলেন, এই খনন কাজের ফলে কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ শেষ কর্মদিবস

Published

on

ঈদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ (সোমবার ১৬ মার্চ)। আজকের পর থেকেই টানা সাত দিনের ঈদ ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারের পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। ফলে এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সব সরকারি দপ্তরে টানা সাত দিনের ছুটি থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। এর পরদিন ১৮ মার্চ ছুটি হওয়ার ফলে এবার ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি পাওয়া যাচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬)-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ঈদ ঈদ
পুঁজিবাজার55 minutes ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪...

ঈদ ঈদ
পুঁজিবাজার1 hour ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ঈদ ঈদ
পুঁজিবাজার2 hours ago

একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

ঈদ ঈদ
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ২২২টির শেয়ারদর

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই...

ঈদ ঈদ
পুঁজিবাজার22 hours ago

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭...

ঈদ ঈদ
পুঁজিবাজার22 hours ago

দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক...

ঈদ ঈদ
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধি শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ঈদ
জাতীয়8 minutes ago

র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন

ঈদ
জাতীয়19 minutes ago

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদ
পুঁজিবাজার55 minutes ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

ঈদ
পুঁজিবাজার1 hour ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

ঈদ
পুঁজিবাজার2 hours ago

একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

ঈদ
অর্থনীতি2 hours ago

ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর

ঈদ
অর্থনীতি2 hours ago

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা?

ঈদ
জাতীয়2 hours ago

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: সেতুমন্ত্রী

ঈদ
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ২২২টির শেয়ারদর

ঈদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা

ঈদ
জাতীয়8 minutes ago

র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন

ঈদ
জাতীয়19 minutes ago

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদ
পুঁজিবাজার55 minutes ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

ঈদ
পুঁজিবাজার1 hour ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

ঈদ
পুঁজিবাজার2 hours ago

একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

ঈদ
অর্থনীতি2 hours ago

ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর

ঈদ
অর্থনীতি2 hours ago

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা?

ঈদ
জাতীয়2 hours ago

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: সেতুমন্ত্রী

ঈদ
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ২২২টির শেয়ারদর

ঈদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা

ঈদ
জাতীয়8 minutes ago

র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন

ঈদ
জাতীয়19 minutes ago

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদ
পুঁজিবাজার55 minutes ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

ঈদ
পুঁজিবাজার1 hour ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

ঈদ
পুঁজিবাজার2 hours ago

একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

ঈদ
অর্থনীতি2 hours ago

ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর

ঈদ
অর্থনীতি2 hours ago

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা?

ঈদ
জাতীয়2 hours ago

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: সেতুমন্ত্রী

ঈদ
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ২২২টির শেয়ারদর

ঈদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা