Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

চাকসুর ভোটগ্রহণ শুরু

Published

on

সূচক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসুর সপ্তম নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনকে তাঁরা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পুনরুজ্জীবন হিসেবে দেখছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাকসুর ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। সব মিলিয়ে মোট প্রার্থী ৯০৮ জন, যার মধ্যে নারী প্রার্থী ৪৭ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭ হাজার ৫১৮ জন শিক্ষার্থী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শুরু হবে। হল সংসদের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট হবে পাঁচটি অনুষদের পাঁচটি ভবনে মোট ১৫টি কেন্দ্রে। এসব কেন্দ্রে ৬০টি ভোটকক্ষ ও ৬৮৯টি বুথ রাখা হয়েছে।

প্রকৌশল অনুষদ ভবনে সোহরাওয়ার্দী হলের ৪ হাজার ৩৬ জন ভোট দেবেন। কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবনে (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) ভোট দেবেন ৫ হাজার ২৬৩ শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদ ভবনে ৪ হাজার ৫৩৮ জন, সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬ হাজার ৬০৬ জন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ৭ হাজার ৭৩ জন ভোটার রয়েছেন।

প্রতিটি ভোটকক্ষে গোপন বুথের বাইরে স্থাপন করা হয়েছে ৯০টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ১৫টি ভোটকেন্দ্রে পরিস্থিতি দেখানোর জন্য ২০টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে।

শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ভোটকক্ষে প্রবেশের আগে আইডি কার্ড দেখাতে হবে এবং কর্মকর্তাদের মাধ্যমে যাচাই শেষে ব্যালট নিতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুলিশ, এপিবিএন, বিজিবি, র‍্যাবসহ প্রায় ১২ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। র‍্যাবের ৮টি প্লাটুন থাকবে ফল ঘোষণার পর পর্যন্ত।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, চাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সব ইউনিট প্রস্তুত আছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মোহাম্মদ ফজলুর কাদের বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমাদের ভোটেরা ভোট দিতে প্রস্তুত রয়েছে। আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন

Published

on

সূচক

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬’ এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩ টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের মাঝে কুরআনের জ্ঞান, অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়।

এমএন/ মো. সাকিব আসলাম 

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

Published

on

সূচক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।

ওই সময় তিনি বলেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।

সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আরও বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি। তার ভাষ্য, আমি সরকারকে অনুরোধ করব—আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার যেন অনুমতি দেওয়া হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

শিক্ষার উন্নয়নে ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে

Published

on

সূচক

শিক্ষাকে জাতি গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার উন্নয়নে হাইজাম্প নয়—পোল ভল্ট জাম্প দিতে হবে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমদিনে গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে হাইজাম্প নয়; আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন। তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষা খাতে দুর্নীতি ও নিয়োগ সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে যেমন স্বচ্ছতা ছিল, এবারও কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি অনিয়ম বন্ধে আমরা জনগণ ও মিডিয়ার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

Published

on

সূচক

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের কম বেতন এবং সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে নতুন বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নফাঁস ও নকল আর ফিরে আসবে না। অতীতে এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে। এ ছাড়া বেসরকারি শিক্ষকদের বেতনের বিষয়ে সরকার অবগত আছে। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেবো না। তবে, আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী, ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

Published

on

সূচক

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

এবারের ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

সূচক সূচক
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩১০ শেয়ারদর

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

সূচক সূচক
পুঁজিবাজার20 hours ago

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১১...

সূচক সূচক
পুঁজিবাজার20 hours ago

দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড...

সূচক সূচক
পুঁজিবাজার21 hours ago

দর বৃদ্ধির শীর্ষে কে অ্যান্ড কিউ বাংলাদেশ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ১৫৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সূচক সূচক
পুঁজিবাজার21 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সূচক সূচক
পুঁজিবাজার21 hours ago

সূচকের উত্থানে লেনদেন কমেছে আরও

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ১৫৪...

সূচক সূচক
পুঁজিবাজার23 hours ago

প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০২ মার্চ বিকাল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
সূচক
অর্থনীতি11 minutes ago

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

সূচক
আবহাওয়া20 minutes ago

নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

সূচক
জাতীয়28 minutes ago

প্রথম বিদেশ সফরে সৌদিতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সূচক
জাতীয়33 minutes ago

একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূচক
রাজনীতি43 minutes ago

ব্যবসায়ীকে গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

সূচক
জাতীয়51 minutes ago

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শুরু

সূচক
জাতীয়59 minutes ago

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে যে নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ

সূচক
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩১০ শেয়ারদর

সূচক
অর্থনীতি2 hours ago

দেশে বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সূচক
আইন-আদালত2 hours ago

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

সূচক
অর্থনীতি11 minutes ago

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

সূচক
আবহাওয়া20 minutes ago

নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

সূচক
জাতীয়28 minutes ago

প্রথম বিদেশ সফরে সৌদিতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সূচক
জাতীয়33 minutes ago

একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূচক
রাজনীতি43 minutes ago

ব্যবসায়ীকে গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

সূচক
জাতীয়51 minutes ago

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শুরু

সূচক
জাতীয়59 minutes ago

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে যে নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ

সূচক
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩১০ শেয়ারদর

সূচক
অর্থনীতি2 hours ago

দেশে বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সূচক
আইন-আদালত2 hours ago

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

সূচক
অর্থনীতি11 minutes ago

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

সূচক
আবহাওয়া20 minutes ago

নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

সূচক
জাতীয়28 minutes ago

প্রথম বিদেশ সফরে সৌদিতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সূচক
জাতীয়33 minutes ago

একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূচক
রাজনীতি43 minutes ago

ব্যবসায়ীকে গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

সূচক
জাতীয়51 minutes ago

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শুরু

সূচক
জাতীয়59 minutes ago

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে যে নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ

সূচক
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩১০ শেয়ারদর

সূচক
অর্থনীতি2 hours ago

দেশে বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সূচক
আইন-আদালত2 hours ago

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম