Connect with us

সারাদেশ

সব সম্প্রদায়ের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই: চসিক মেয়র

Published

on

পুঁজিবাজারে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিজয়া দশমী বিহিত পূজা ও প্রতিমা বিসর্জন চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় তিনি বলেন, আমরা চট্টগ্রামকে একটি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করছে। প্রতিটি ধর্মীয় উৎসবকে সবার উৎসব হিসেবে উদযাপন করার মাধ্যমে আমরা প্রকৃত নাগরিকত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় চেষ্টা করছে যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও আমরা সমস্ত সম্প্রদায়ের জনগোষ্ঠীকে নিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও সুন্দর শহর গড়ে তুলবো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, পূজা উপলক্ষ্যে নগরের বিভিন্ন মণ্ডপে সার্বিক সহযোগিতা প্রদান, বিদ্যুৎ ও আলোকসজ্জা সংস্কার, রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সিটি কর্পোরেশন সম্পন্ন করেছে। মেয়র হিসেবে আমি চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই। সবার সহযোগিতা নিয়ে আমি গড়ে তুলব ‘সেফ চট্টগ্রাম’।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, টুরিস্ট পুলিশ ইনচার্জ এস এম কামরুজ্জামান, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ, সহ-সভাপতি প্রদীপ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রতন চৌধুরী, বিপ্লব সেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাস টুনু, শ্রী প্রকাশ দাস অসিত, হিল্লোল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-

সারাদেশ

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

Published

on

পুঁজিবাজারে

মাদারীপুরের ডাসারায় ৪ দিন অনশনে বসার পর নিজের স্ত্রীকে ফিরে পেয়েছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮)। দুই পরিবারের সম্মতিতে রবিবার (৫ এপ্রিল) সকালে এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিতের সঙ্গে পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে সম্প্রতি একটি চাকরিতে যোগ দেওয়ার পর অনুশীলা বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে বৈবাহিক স্বীকৃতির দাবিতে গত মঙ্গলবার থেকে প্রেমিকার বাড়ির সামনে অনশন শুরু করেন বিশ্বজিত। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় মুরুব্বি মিহির হালদার বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলে তাদের ভুল বোঝাবুঝির সমাধান করা হয়েছে।

আমরা চাই নবদম্পতি সুখে-শান্তিতে জীবনযাপন করুক।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি সারা দেশে আলোচিত হয়েছিল। প্রশাসনের নজরে আসার পর দুই পরিবারকে সমাধানের জন্য বলা হয়। শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়েছে, বিষয়টি জেনে ভালো লাগছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

বাংলাদেশ ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই জ্বালানির দাম বেড়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published

on

পুঁজিবাজারে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকু বলেছেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। অনেক দেশে তা দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তবে বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়েনি, যা বর্তমান সরকারের একটি সাফল্য বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার চেষ্টা করছে যেন সব শ্রেণি-পেশার মানুষ ভালো থাকতে পারে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতেও কোনো সমস্যায় না পড়ে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শামা ওবায়েদ বলেন, জনগণকে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে জ্বালানি তেলের দামে কিছু সমন্বয় (অ্যাডজাস্টমেন্ট) আসতে পারে। তবে তা অবশ্যই জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি দায়িত্ব গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার প্রভাব সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ওপর পড়ছে। যুদ্ধের কারণে দেশের অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি সৌদি আরবে জনশক্তি প্রেরণের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত করেন। তার সেই ধারাবাহিকতায় বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।

বিএনপির এই নেত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে যুদ্ধকালেও ইরানসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে মূল্যায়ন করছে। ফলে প্রবাসীরা সেখানে নিরাপদে আছেন এবং প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানিতেও কোনো বড় ধরনের সংকট তৈরি হয়নি।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর আগেও তিনি এখানে এসেছিলেন এবং তখনো পরিস্থিতি সন্তোষজনক ছিল না। বর্তমান অবস্থাও অত্যন্ত নাজুক বলে তিনি উল্লেখ করেন। মানদণ্ড অনুযায়ী এই হাসপাতাল কোনো পর্যায়েই পড়ে না। এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকট রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ অন্যান্যরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

Published

on

পুঁজিবাজারে

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভো‌কেট মো. আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুদদার‌দের বিরুদ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল ও নদী খনন এবং দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল-জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপায় খান খনন কর্মসূচীতে অংশ নিবেন বলেও তি‌নি জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

Published

on

পুঁজিবাজারে

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তেলিয়াপাড়ার বৈঠক থেকেই মূলত মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণ এবং যুদ্ধের সূচনা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পরিকল্পনা এবং সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নেতৃত্বে দেশব্যাপী যুদ্ধ পরিচালিত হয় এবং সেক্টরভিত্তিক সংগঠনের সিদ্ধান্তও এখান থেকেই আসে।

তিনি আরও দাবি করেন, শেখ মুজিবুর রহমান-এর নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, সে সময় তিনি পাকিস্তানে বন্দি ছিলেন ।একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং তা বিকৃত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনজীবীরা। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ এবং দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তেলিয়াপাড়ার বৈঠক থেকেই মূলত মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণ এবং যুদ্ধের সূচনা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পরিকল্পনা এবং সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নেতৃত্বে দেশব্যাপী যুদ্ধ পরিচালিত হয় এবং সেক্টরভিত্তিক সংগঠনের সিদ্ধান্তও এখান থেকেই আসে।

তিনি আরও দাবি করেন, শেখ মুজিবুর রহমান-এর নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, সে সময় তিনি পাকিস্তানে বন্দি ছিলেন ।একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং তা বিকৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনজীবীরা। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ এবং দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী

Published

on

পুঁজিবাজারে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল। এই বিপ্লবটা সমাপ্ত হয়নি। বিপ্লবটি যদি প্রেসিডেন্ট জিয়ার চিন্তা-ধারণা দূরদর্শিতার আলোকে সমাপ্ত হতো তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত।’

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে মন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২.৬ কিলোমিটার সি-খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের খাল খনন বিপ্লবটি বাধাগ্রস্ত হয়েছে। চর্চা নেই, এখন চর্চা শুরু হয়েছে। তার মানে অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে এদেশে সমাপ্ত হবে।

যত বাধা-বিপত্তি বিপত্তিই থাকুক, কোনো কিছুই থাকবে না। খাল খালের গতিতে চলবে, প্রবাহ প্রবাহের গতিতে থাকবে। এটি হলো জনগণের চাওয়া, জনগণের পাওয়া।’

তিনি আরো বলেন, ‘খাল খনন করতে গিয়ে দেখি খালের মাঝখানে দোকান-বাড়িঘর গড়ে উঠেছে। যদি স্বনির্ভর বাংলাদেশের কাজ অব্যাহত থাকত তাহলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না। কলকারখানার বর্জ্য বা মানুষের বাসাবাড়ির ড্রেন খালে পড়ত না।’

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে সবশেষ খনন হওয়া সি-খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি খনন হলে সদরের হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা ও কৃষি কাজে সুফলভোগী হবেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার4 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে আইনি সংস্কারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

দর বৃদ্ধি শীর্ষে রংপুর ফাউন্ড্রী

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ৩৫৪ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার10 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো এটলাস বাংলাদেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পুঁজিবাজারে
পুঁজিবাজার4 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য5 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত5 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ5 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি6 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি6 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল6 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার4 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য5 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত5 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ5 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি6 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি6 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল6 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার4 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য5 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত5 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ5 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়5 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি6 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি6 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল6 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস