Connect with us

জাতীয়

বিজয়া দশমী আজ, রাজধানীর যেসব ঘাটে হবে প্রতিমা বিসর্জন

Published

on

সিটি ব্রোকারেজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী বৃহস্পতিবার (২ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব।

সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাজধানীর যেসব ঘাটে হবে প্রতিমা বিসর্জন

রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে। ঘাটগুলো হলো- বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।

তবে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে।

প্রতিমা বিসর্জনকে ঘিরে নিরাপত্তার প্রসঙ্গে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ সদস্য। এ ছাড়াও অতিরিক্ত আরও প্রায় ২ হাজার ৪০০ ফোর্স মোতায়েন থাকবে।

তিনি বলেন, প্রতিমা বিসর্জন উপলক্ষে পলাশীর মোড়, রায়সাহেব বাজার ও ওয়াইজঘাটে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।

শেয়ার করুন:-

জাতীয়

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

Published

on

সিটি ব্রোকারেজ

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্য দিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গতকাল সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশটিতে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু হয়েছে।

ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।

রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

Published

on

সিটি ব্রোকারেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ত্রয়োদশ জাতীয় সংদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকারের নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

সিটি ব্রোকারেজ

নবনির্বাচিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে জনগণের জন্য স্বস্তিদায়ক একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে আসন্ন রমজানে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার সিদ্ধান্তসমূহ সাংবাদিকদের জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন—সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব-স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি, তারা যেন যেকোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামীতে যে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহরি, ইফতার, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যে বিষয়গুলো বলেছেন—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সেগুলো কীভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন।

নুর বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে। সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কী করা যায়। সামগ্রিকভাবেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু আমি দুটো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমাদের জায়গা থেকে আমরা একটা বিষয় তার দৃষ্টিতে আনার চেষ্টা করেছি, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশ মিডল ইস্ট বেজড। মিডল ইস্টের সঙ্গে কিন্তু শ্রমবাজার ওপেনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সেটার একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু মাঝখানে নানাবিধ কারণে সেটার একটা ছন্দপতন হয়েছে, বন্ধ হয়েছে অনেক জায়গার শ্রমবাজার। সেখানে শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমাদের জায়গা থেকে এটিও বলেছি, তার জায়গা থেকেও আরও কিছু পরামর্শ আমাদের দিয়েছেন যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলব।

এছাড়া সরকার ১৮০ দিনের একটি পরিকল্পনা নেবে বলেও জানান তিনি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, লক্ষ্য এখন দেশ গড়া: মির্জা ফখরুল

Published

on

সিটি ব্রোকারেজ

সদ্য গঠিত সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে অফিস করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে এবং আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই সময়ের চ্যালেঞ্জ, সরকারের চ্যালেঞ্জটা কী, জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে— টু বিল্ড দ্য নেশন (দেশকে গড়ে তোলা)। আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশের জন্য, আই হ্যাভ এ প্ল্যান (আমার একটা পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মির্জা ফখরুল বলেন, ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান… ইনগ্রেডিয়েন্ট (উপাদান), যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এটার পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক, একেবারে গ্রাসরুট (তৃণমূল) মানুষের সঙ্গে। আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি কিন্তু একসময় নিজে লোকাল গভর্নমেন্টে ছিলাম।

তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে কিছু ধারণা রাখি। আমি বিশ্বাস করি যে আপনাদের এই মন্ত্রণালয়কে অত্যন্ত ডাইনামিক (গতিময়) একটা মন্ত্রণালয়ে পরিণত করতে পারব। মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারব।

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর দাবি করে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, না না, অতটা খারাপ না। আপনারা যতটা খারাপভাবে দেখছেন, অতটা খারাপ না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ (উন্নত) হয়েছে। অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি (ব্যাষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা) এটা অনেক ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা কন্ট্রোলে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সবার সমন্বিত প্রচেষ্টায় এটাকে আরও ভালো করতে পারব।

গত দেড় বছর ব্যাপক মবজাস্টিস হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, অবশ্যই। এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে। একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই। এক-দেড় বছর আমরা পার হয়েছি একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে। তারা একটা ইলেকশন দিয়ে গেছে। ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে। এটাই তো একটা বড় অ্যাচিভমেন্ট (অর্জন)। আমি তো মনে করি, দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট (এটা একটা ভালো অর্জন)।

আওয়ামীলীগ বিহীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা, প্রশ্নে তিনি বলেন, না, এটা কিন্তু জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হয়েছে। এবং এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা একসেপ্টেবল টু অল (গ্রহণযোগ্য) হয়েছে, সকলের কাছে।

আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে, প্রশ্নে মন্ত্রী বলেন, এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাব।

অন্তর্বর্তী সরকারের কার্ক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রয়োজন নেই। কারণ তারা একটা বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে। সেই সময়, আমি মনে করি, আমার দলও মনে করে যতটুকু প্রয়োজন ছিল, তারা সেই কাজের সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কী ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি। সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দেম (তাদের সেই কৃতিত্ব)। দিতেই হবে। তারা অনেক ভালো কাজ করেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

Published

on

সিটি ব্রোকারেজ

জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।ৃ

প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।

গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ ফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ফলের বিস্তারিত তুলে ধরে ইসি সচিব জানান, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সিটি ব্রোকারেজ সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার13 hours ago

সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজারে সেবা সম্প্রসারণ ও গ্রাহক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্রোকারেজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ...

সিটি ব্রোকারেজ সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার14 hours ago

পুঁজিবাজার সংস্কারে আমীর খসরুর ওপর ভরসা ডিবিএ-র, নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের...

সিটি ব্রোকারেজ সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার17 hours ago

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৩...

সিটি ব্রোকারেজ সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার17 hours ago

দরপতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।...

সিটি ব্রোকারেজ সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার17 hours ago

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়া

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৮২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সিটি ব্রোকারেজ সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার18 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ঢাকা স্টক...

সিটি ব্রোকারেজ সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার18 hours ago

সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার13 hours ago

সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

সিটি ব্রোকারেজ
অর্থনীতি13 hours ago

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

সিটি ব্রোকারেজ
জাতীয়14 hours ago

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার14 hours ago

পুঁজিবাজার সংস্কারে আমীর খসরুর ওপর ভরসা ডিবিএ-র, নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন

সিটি ব্রোকারেজ
কর্পোরেট সংবাদ14 hours ago

জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলিয়াস আহমেদ ইফাজ

সিটি ব্রোকারেজ
রাজনীতি15 hours ago

জামায়াত ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণমানুষের কল্যাণে রাজনীতি করে: ড.হেলাল উদ্দিন

সিটি ব্রোকারেজ
জাতীয়15 hours ago

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিটি ব্রোকারেজ
জাতীয়15 hours ago

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি ব্রোকারেজ
জাতীয়16 hours ago

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, লক্ষ্য এখন দেশ গড়া: মির্জা ফখরুল

সিটি ব্রোকারেজ
ক্যাম্পাস টু ক্যারিয়ার16 hours ago

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার13 hours ago

সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

সিটি ব্রোকারেজ
অর্থনীতি13 hours ago

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

সিটি ব্রোকারেজ
জাতীয়14 hours ago

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার14 hours ago

পুঁজিবাজার সংস্কারে আমীর খসরুর ওপর ভরসা ডিবিএ-র, নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন

সিটি ব্রোকারেজ
কর্পোরেট সংবাদ14 hours ago

জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলিয়াস আহমেদ ইফাজ

সিটি ব্রোকারেজ
রাজনীতি15 hours ago

জামায়াত ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণমানুষের কল্যাণে রাজনীতি করে: ড.হেলাল উদ্দিন

সিটি ব্রোকারেজ
জাতীয়15 hours ago

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিটি ব্রোকারেজ
জাতীয়15 hours ago

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি ব্রোকারেজ
জাতীয়16 hours ago

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, লক্ষ্য এখন দেশ গড়া: মির্জা ফখরুল

সিটি ব্রোকারেজ
ক্যাম্পাস টু ক্যারিয়ার16 hours ago

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার13 hours ago

সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

সিটি ব্রোকারেজ
অর্থনীতি13 hours ago

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

সিটি ব্রোকারেজ
জাতীয়14 hours ago

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

সিটি ব্রোকারেজ
পুঁজিবাজার14 hours ago

পুঁজিবাজার সংস্কারে আমীর খসরুর ওপর ভরসা ডিবিএ-র, নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন

সিটি ব্রোকারেজ
কর্পোরেট সংবাদ14 hours ago

জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলিয়াস আহমেদ ইফাজ

সিটি ব্রোকারেজ
রাজনীতি15 hours ago

জামায়াত ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণমানুষের কল্যাণে রাজনীতি করে: ড.হেলাল উদ্দিন

সিটি ব্রোকারেজ
জাতীয়15 hours ago

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

সিটি ব্রোকারেজ
জাতীয়15 hours ago

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি ব্রোকারেজ
জাতীয়16 hours ago

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, লক্ষ্য এখন দেশ গড়া: মির্জা ফখরুল

সিটি ব্রোকারেজ
ক্যাম্পাস টু ক্যারিয়ার16 hours ago

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা