Connect with us

পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

Published

on

সাপ্তাহিক

বিদায়ী সপ্তাহে (০৮ ফেব্রুযারি-১২ ফেব্রুযারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৭০ শতাংশ।

শনিবার (১৪ ফেব্রুযারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫১ শতাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৮ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঢাকা ব্যাংক,মুন্নু ফেব্রিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ফাইন ফুডস লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-

পুঁজিবাজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

Published

on

সাপ্তাহিক

বিদায়ী সপ্তাহে (০৮ ফেব্রুযারি-১২ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ১০ দশমিক ৮৮ শতাংশ।

শনিবার (১৪ ফেব্রুযারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সপ্তাহের দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহের দর পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৪.৭৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৪.৭৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪.৭১ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, শুরবিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩.৭৭ শতাংশ এবং এসজিআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৩.৭৪ শতাংশ দর কমেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

Published

on

সাপ্তাহিক

বিদায়ী সপ্তাহে (০৮ ফেব্রুযারি-১২ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৭ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার (১৪ ফেব্রুযারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্স সার্ভিসেস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩৭ দশমিক ৯৩ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ৩৬ দশমিক ৩৬ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৩০.৯৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি ২৮.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২৭.৯১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ২৭.২৭ শতাংশ,বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২৬.৩২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৫.০০ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৫.০০ শতাংশ দর বেড়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

Snehasish Barua

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র ১১০৯তম পরিচালনা পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁর নিয়োগ অনুমোদন দেয়।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্নেহাশীষ বড়ুয়া একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)-এর প্রতিষ্ঠাতা ও ফাউন্ডিং পার্টনার এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দীর্ঘ পেশাগত জীবনে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে কাজ করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)-এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এ সিনিয়র ম্যানেজার ছিলেন। এছাড়া গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আইএফআরএস, ইউএস গ্যাপ ও ট্রান্সফার প্রাইসিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী কার্যক্রমেও যুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে গঠিত আইটিএ ২০২৩ রিভিউ কমিটি এবং ২০২৫ সালের জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেন।

পরিচালনা পর্ষদের সভায় ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, স্নেহাশীষ বড়ুয়া দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দশকের বেশি সময় ধরে হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে সুপরিচিত একজন পেশাজীবী। তাঁর অভিজ্ঞতা ও পেশাগত সততা ডিএসই’র কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডিএসই আশা করছে, একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা ও নেতৃত্ব দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদারে সহায়ক হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

Published

on

সাপ্তাহিক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত ও পুঁজিবাজার। আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের সকল ব্যাংকিং কার্যক্রম এবং শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।

সূত্র মতে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ দুই দিন পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর পর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় পুঁজিবাজারে টানা চার দিন, অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো লেনদেন হবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র জানায়, ছুটি শেষে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে ডিএসই ও সিএসইতে লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

Published

on

সাপ্তাহিক

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই প্রক্রিয়া জটিল এবং হিসাব–নিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার সময় আপনি বলেছিলেন ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন। সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আমি বলেছি। এখন আমরা এটা কনসিডার করব। গভর্নর সাহেব তার মত করে বলেছেন। তবে আমরা বলেছি অবশ্যই যারা ডিপোজিটর, যাদের টাকা আছে সবাই পাবেন। ৪২ হাজার কোটি টাকা কেন দেওয়া হল? দ্বিতীয় বিষয়টি হলো শেয়ারহোল্ডার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, শেয়ারহোল্ডারদের বিষয় হলো টেকনিক্যাল। ব্যাংকগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে যাওয়ায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া একটি কারিগরি ও জটিল বিষয়। টেকনিক্যালরা বলে ওরা শেয়ার কিনেছে, ওরা তো ওনার, আপনি দেবেন কেন? তবু আমি বলেছি না, ওরা (শেয়ারহোল্ডাররা) হয় তো বাজারের সিগন্যাল দেখে শেয়ার কিনেছেন। আমি বলেছি দেখা যাক কতটুকু কি করা যায়।

অর্থ উপদেষ্টা বলেন, কিভাবে (ক্ষতিপূরণ) দেবো সেটা নিয়ে কাজ হচ্ছে। অবশ্যই পরবর্তী অর্থমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ব্যাংকের আর্থিক অবস্থা যখন নেতিবাচক হয়ে যায়, তখন পুরো দায় একতরফাভাবে শেয়ারহোল্ডারদের ওপর চাপিয়ে দেওয়াও যৌক্তিক নয়।

সেক্ষেত্রে কি সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ারের একটি অংশ ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা পাবেন? এমন প্রশ্ন করলে সালেহউদ্দিন বলেন, কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তার মডেল তৈরি করতে একটু সময় লাগবে। ধরেন কেউ বহু টাকার শেয়ার কিনেছেন, তাকে আংশিকভাবে শেয়ার দেওয়া হতে পারে বা বাকিটুকু হয় তো ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। ওটা একটু হিসাব করতে হবে। কারণ বার্ডেনটা (বোঝা) তো পুরোটা শেয়ারহোল্ডাররা নিতে পারেন না।

ব্যাংক খাত সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, শুধু এককালীন সিদ্ধান্তে সমস্যা সমাধান সম্ভব নয়। ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার, নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে আস্থা ফিরিয়ে আনা জরুরি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, শেয়ারবাজার ও বন্ড মার্কেটকে শক্তিশালী না করলে ব্যবসা-বাণিজ্য দীর্ঘমেয়াদে ব্যাংকনির্ভরই থেকে যাবে। ইকুইটি পার্টিসিপেশন ও বন্ড মার্কেট ছাড়া টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উদ্যোগগুলো পরবর্তী সরকার ধারাবাহিকভাবে এগিয়ে নিলে ব্যাংক খাতসহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

বিদায়ী সপ্তাহে (০৮ ফেব্রুযারি-১২ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বিদায়ী সপ্তাহে (০৮ ফেব্রুযারি-১২ ফেব্রুযারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ইন্টারন্যাশনাল...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বিদায়ী সপ্তাহে (০৮ ফেব্রুযারি-১২ ফেব্রুযারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন...

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার4 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

সাপ্তাহিক সাপ্তাহিক
অর্থনীতি4 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার4 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার4 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
সাপ্তাহিক
রাজনীতি4 minutes ago

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর

সাপ্তাহিক
জাতীয়13 minutes ago

বেতন ছাড়াও যেসব সুযোগ-সুবিধা পান সংসদ সদস্যরা

সাপ্তাহিক
জাতীয়17 minutes ago

মেয়াদ শেষে অন্তর্বর্তী সরকারের কে কী করবেন?

সাপ্তাহিক
সারাদেশ36 minutes ago

কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে ৫৭ জনের জামানত বাজেয়াপ্ত

সাপ্তাহিক
আন্তর্জাতিক1 hour ago

ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক
রাজনীতি1 hour ago

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাপ্তাহিক
রাজনীতি2 hours ago

এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন হবে

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব

সাপ্তাহিক
জাতীয়3 hours ago

নির্বাচিত সংসদ সদস্যরা যে দুই বিষয়ে শপথ নেবেন

সাপ্তাহিক
রাজনীতি4 minutes ago

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর

সাপ্তাহিক
জাতীয়13 minutes ago

বেতন ছাড়াও যেসব সুযোগ-সুবিধা পান সংসদ সদস্যরা

সাপ্তাহিক
জাতীয়17 minutes ago

মেয়াদ শেষে অন্তর্বর্তী সরকারের কে কী করবেন?

সাপ্তাহিক
সারাদেশ36 minutes ago

কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে ৫৭ জনের জামানত বাজেয়াপ্ত

সাপ্তাহিক
আন্তর্জাতিক1 hour ago

ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক
রাজনীতি1 hour ago

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাপ্তাহিক
রাজনীতি2 hours ago

এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন হবে

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব

সাপ্তাহিক
জাতীয়3 hours ago

নির্বাচিত সংসদ সদস্যরা যে দুই বিষয়ে শপথ নেবেন

সাপ্তাহিক
রাজনীতি4 minutes ago

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর

সাপ্তাহিক
জাতীয়13 minutes ago

বেতন ছাড়াও যেসব সুযোগ-সুবিধা পান সংসদ সদস্যরা

সাপ্তাহিক
জাতীয়17 minutes ago

মেয়াদ শেষে অন্তর্বর্তী সরকারের কে কী করবেন?

সাপ্তাহিক
সারাদেশ36 minutes ago

কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে ৫৭ জনের জামানত বাজেয়াপ্ত

সাপ্তাহিক
আন্তর্জাতিক1 hour ago

ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক
রাজনীতি1 hour ago

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাপ্তাহিক
রাজনীতি2 hours ago

এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন হবে

সাপ্তাহিক
জাতীয়2 hours ago

নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব

সাপ্তাহিক
জাতীয়3 hours ago

নির্বাচিত সংসদ সদস্যরা যে দুই বিষয়ে শপথ নেবেন