Connect with us

সারাদেশ

টুঙ্গিপাড়ায় শান্তিতে ভোটগ্রহণ, দুপুরে গড় উপস্থিতি ১৯.২০ শতাংশ

Published

on

ব্যাংক

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে এবার ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলার কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান চললেও ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম। দুপুর ১২টা পর্যন্ত এই উপজেলায় গড় ভোট পড়ার হার দাঁড়িয়েছে ১৯.২০ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রগুলো ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও টহল লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।

সচিব বলেন, ‘সারা দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

ইসি সচিব আরও জানান, সারা দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে শুরু হবে ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে।

এমএন

শেয়ার করুন:-

সারাদেশ

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

Published

on

ব্যাংক

নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনেকে প্রত্যাহার করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন। অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনও বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনি দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

শেরপুরে ব্যালট বই ছিনতাই, ধানের শীষে সিল মারা বই উদ্ধার

Published

on

ব্যাংক

শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু সময় আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেয়া ছিল। তবে একটি গণভোটের ব্যালট বই এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এরআগে, শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ৭টার আগেই ভোটারদের কেন্দ্রে এসে ভোটার নম্বর বের করে লাইনে দাঁড়াতে দেখা যায়। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার ১৪৫টি কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেওয়া হয়ে গেছে

Published

on

ব্যাংক

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন লাকী বেগম নামে এক নারী ভোটার। প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে প্রবেশ করার পর তিনি জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
  • সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হারেছা খাতুন
  • পোলিং কর্মকর্তা মাসুম খান
  • পোলিং কর্মকর্তা সালমা আক্তার

হারেছা খাতুন গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক এবং সালমা আক্তার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাসুম খানের কর্মস্থলের তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও প্রিজাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, সকালে ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান লাকী বেগম। দীর্ঘ অপেক্ষার পর ভোটগ্রহণ কক্ষে গিয়ে তিনি জানতে পারেন, তার ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘একজন ভোটার অভিযোগ করেছিলেন। তার অভিযোগের ভিত্তিতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরে ওই নারী ভোটারের ভোট নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী টেন্ডার ভোট হিসেবে গ্রহণ করা হয়েছে।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫

Published

on

ব্যাংক

মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের পাশে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং একপর্যায়ে আলুর জমিতে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় ৫ জনকে আটক করা হয়। একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গ্রেফতাররা: রহমত মাঝি (৪২), পারভেজ মাঝি (২৭), মো. কামাল (৩৭), আরশাদ মাঝি ও সালিম মাঝি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটে। তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হলেও বেলা ১২টার দিকে আরও দুই দফা ককটেল বিস্ফোরণ হয়। সেনাবাহিনী পৌঁছালে দৌড়ে পালানোর চেষ্টা করা ৫ জনকে আটক করা হয়।

এর আগে ভোররাতে মোল্লাকান্দির মহেশপুর এলাকা থেকে নাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুসারে একটি আগ্নেয়াস্ত্র এবং ২০টি ককটেলও উদ্ধার করা হয়।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তীতুমীর জানান, বিস্ফোরণের সময় ভোটকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ি শুরু হলে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী আসার ৭–৮ মিনিট পর গেট খুলে দেওয়া হয় এবং ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুটবল এবং ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বিস্ফোরণ ঘটেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন আলী জানিয়েছেন, কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ফরিদপুরে বিএনপি ও খেলাফতের তিন নেতাকর্মী আটক

Published

on

ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আটকরা হলেন, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ও মো. রবিউল। বিএনপি নেতা আবুল কামালকে জয়ঝাপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে, খেলাফত নেতা আমজাদকে নারানদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে ও রবিউলকে ইউসুফদিয়া স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল ভোটকেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তিনকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিবে। এতে যদি কেউ বাধা দেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারী রিটানিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আইনি ব্যবস্থা নেবেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার2 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি2 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
বিনোদন17 seconds ago

ভোট দিয়ে আঙুলের অমোচনীয় কালি দেখালেন নায়িকারা

ব্যাংক
জাতীয়5 minutes ago

৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

ব্যাংক
রাজনীতি8 minutes ago

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত দাবি ১১ দলীয় জোটের

ব্যাংক
সারাদেশ13 minutes ago

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

ব্যাংক
সারাদেশ18 minutes ago

শেরপুরে ব্যালট বই ছিনতাই, ধানের শীষে সিল মারা বই উদ্ধার

ব্যাংক
জাতীয়22 minutes ago

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

ব্যাংক
জাতীয়27 minutes ago

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

ব্যাংক
সারাদেশ31 minutes ago

এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেওয়া হয়ে গেছে

ব্যাংক
সারাদেশ35 minutes ago

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫

ব্যাংক
রাজনীতি39 minutes ago

নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে মেনে নেব: তারেক রহমান

ব্যাংক
বিনোদন17 seconds ago

ভোট দিয়ে আঙুলের অমোচনীয় কালি দেখালেন নায়িকারা

ব্যাংক
জাতীয়5 minutes ago

৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

ব্যাংক
রাজনীতি8 minutes ago

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত দাবি ১১ দলীয় জোটের

ব্যাংক
সারাদেশ13 minutes ago

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

ব্যাংক
সারাদেশ18 minutes ago

শেরপুরে ব্যালট বই ছিনতাই, ধানের শীষে সিল মারা বই উদ্ধার

ব্যাংক
জাতীয়22 minutes ago

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

ব্যাংক
জাতীয়27 minutes ago

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

ব্যাংক
সারাদেশ31 minutes ago

এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেওয়া হয়ে গেছে

ব্যাংক
সারাদেশ35 minutes ago

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫

ব্যাংক
রাজনীতি39 minutes ago

নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে মেনে নেব: তারেক রহমান

ব্যাংক
বিনোদন17 seconds ago

ভোট দিয়ে আঙুলের অমোচনীয় কালি দেখালেন নায়িকারা

ব্যাংক
জাতীয়5 minutes ago

৩৬ হাজার ৩১ কেন্দ্রে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

ব্যাংক
রাজনীতি8 minutes ago

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত দাবি ১১ দলীয় জোটের

ব্যাংক
সারাদেশ13 minutes ago

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

ব্যাংক
সারাদেশ18 minutes ago

শেরপুরে ব্যালট বই ছিনতাই, ধানের শীষে সিল মারা বই উদ্ধার

ব্যাংক
জাতীয়22 minutes ago

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

ব্যাংক
জাতীয়27 minutes ago

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

ব্যাংক
সারাদেশ31 minutes ago

এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেওয়া হয়ে গেছে

ব্যাংক
সারাদেশ35 minutes ago

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫

ব্যাংক
রাজনীতি39 minutes ago

নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে মেনে নেব: তারেক রহমান