Connect with us

সারাদেশ

শারীরিক প্রতিবন্ধকতা হার মানল গণতন্ত্রের কাছে: হুইলচেয়ারে এসে ভোট দিলেন জুয়েল

Published

on

ব্যাংক

শারীরিক প্রতিবন্ধকতা যে ভোটাধিকার প্রয়োগে বাধা হতে পারে না, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৪১ বছর বয়সী মো. জুয়েল রানা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হুইলচেয়ারে এসে তিনি নিজের ভোট প্রদান করেন।

মো. জুয়েল রানা শাহেদনগর মালোপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে। তিনি কথা বলতে ও হাঁটতে পারেন না। ভোট দিতে হুইলচেয়ারে করে কেন্দ্রে আসেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রটি তিন তলায় হওয়ায় তাকে সিঁড়ি বেয়ে ওপরে তুলতে সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় কয়েকজন মানুষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভোট প্রদান শেষে কথা বলতে না পারলেও তার চোখেমুখে আনন্দের ছাপ দেখা যায়। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগে তার উপস্থিতি কেন্দ্রে থাকা অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

এমএন

শেয়ার করুন:-

সারাদেশ

ছেলের বিজয় কামনায় ভোট দিলেন আখতারের মা

Published

on

ব্যাংক

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সকালে তার মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার মা রোকেয়া বেগম। তবে আখতার হোসেন নিজে ঢাকার ভোটার হওয়ায় এই আসনে ভোট দিতে পারেননি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ছেলের প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে রোকেয়া বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দোয়া করি দিছি। শাপলা কলি মার্কায় ভোট দিছি। আল্লাহ রহম করুক, বাবা যেন উঠি যায় (জয়লাভ করে)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মাকে কেন্দ্রে নিয়ে আসা প্রসঙ্গে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, একজন সন্তান হিসেবে আমার মা আমাকে ভোট দিচ্ছেন, এই দৃশ্য দেখা আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আশা করছি, রংপুরের মানুষ সব বাধা উপেক্ষা করে শাপলা কলি প্রতীকেই ভোট দেবেন এবং শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হবো।

ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন অভিযোগ করেন, গতকাল রাত থেকেই বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অনিয়ম ও সংঘর্ষের খবর আমাদের কাছে আসছে। শাপলা কলি ও দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে; এমনকি গতকাল এক কর্মীর স্কার্ফ খুলে নেওয়া এবং মাইক কেড়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের চরম দুর্বলতা লক্ষ্য করছি। এভাবে চলতে থাকলে নির্বাচনের ফলাফল নিয়ে শঙ্কা তৈরি হবে। আমরা আহ্বান জানাই, আপনারা সাহসিকতার সঙ্গে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আপনাদের ভূমিকা স্বচ্ছ হলে জনগণ আপনাদের পাশেই থাকবে।

ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বুলবুল আহমদ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৫২ জন। এরমধ্যে নারী ভোটার ১ হাজার ৯৮৪ এবং পুরুষ ভোটার ১ হাজার ৭৬৪ জন। সকাল সাড়ে ৭টা থেকেই মোট ৭টি বুথে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে।

উল্লেখ্য, রংপুর-৪ আসনে এবার বহুমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সকাল থেকেই এই জনপদের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ফেনীতে ভোটকেন্দ্রে জামায়াতকর্মীর ওপর হামলা: অভিযুক্ত বিএনপির ২ কর্মী

Published

on

ব্যাংক

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মধ্যম ফরহাদ নগর গ্রামের মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মী বকু ও স্বপনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে জামায়াতকর্মী রেজাউল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিষয়টি অবগত নই। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ফেনী জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হান্নান বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার জন্য জোর দাবি জানাচ্ছি।

ফেনী মডেল থানার ওসি ফৌজুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদের স্ত্রী

Published

on

ব্যাংক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপির লোকজন আমাকে রড দিয়ে মারছে। আমার ফোন কেড়ে নিয়েছে। আমাকে মারার ভিডিও ধারণ করেছে, ফোন ভেঙে ফেলেছে। আমার ড্রাইভারকে কয়েকজন মিলে এক সঙ্গে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযোগে বলা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল ব্যক্তি বঁটি, রামদা ও শটগান নিয়ে রাস্তায় অবস্থান নেয় এবং হামলা চালায়। এ সময় শ্যামলী সুলতানার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ভিডিও করতে গেলে অন্য একজনের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান দাবি করেন, অতিদ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি জানান, হান্নান মাসুদ স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এখানে কাউকে হামলা করা হয়নি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

আবার সুযোগ পাব কি-না জানি না, তাই ভোট দিতে এসেছি: ৯৫ বছরের শফিকুর

Published

on

ব্যাংক

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টিও ঝাপসা। কিন্তু মনের জোর আর ভোটাধিকার প্রয়োগের অদম্য ইচ্ছা তাকে ঘর থেকে টেনে এনেছে ভোটকেন্দ্রে। তিনি ৯৫ বছর বয়সী শফিকুর রহমান, চট্টগ্রামের হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকার স্থায়ী বাসিন্দা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, শফিকুর রহমান রিকশায় করে ভোট দিতে এসেছেন। ভোট দেওয়া শেষে মেয়ের জামাতার সঙ্গে ঘরে ফিরে যাচ্ছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘গত ১৭ বছর জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই ভোট দিতে এসেছি। অনেক বয়স হয়ে গেছে, আগামীবার ভোট পর্যন্ত বেঁচে থাকবো কি-না জানি না। তাই এবার ভোট দিতে এসেছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ’ভোট দিতে এসে কোনো হয়রানিতে পড়তে হয়নি। আমার পছন্দ মতো ভোট দিতে পেরেছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি।’

শফিকুরে সঙ্গে থাকা তার মেয়ের জামাতা বলেন, অনেক বয়স হয়েছে আমার শ্বশুরের। তিনি ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে কেন্দ্রে এনেছি। এখানকার ভোটের পরিবেশ ভালো।

ওই কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিতি তেমন নাই। বাইরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটিতে বিএনপির প্রার্থী মীর মো. নাছির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিনসহ ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আসনটিতে বিএনপির বিপরীতে তেমন কোনো শক্ত অবস্থান দেখা যায়নি।

ভোটারদের মতে, অনায়াসে জয় পাবে বিএনপি প্রার্থী মীর হেলাল।

আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ ১ হাজার ৯১৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক ২

Published

on

ব্যাংক

পটুয়াখালীর কলাপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জালিয়াতি ও নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক দুটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আটকরা হলেন- তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদার (৪৬)। অপরদিকে সকাল নয়টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিষয়টি নিশ্চিত করে সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার2 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি2 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
সারাদেশ1 hour ago

ছেলের বিজয় কামনায় ভোট দিলেন আখতারের মা

ব্যাংক
রাজনীতি1 hour ago

খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে উত্তেজনা: বিএনপি নেতার মৃত্যু

ব্যাংক
রাজনীতি1 hour ago

ফেনীতে ভোটকেন্দ্রে জামায়াতকর্মীর ওপর হামলা: অভিযুক্ত বিএনপির ২ কর্মী

ব্যাংক
রাজনীতি2 hours ago

ভোটকেন্দ্রে দেখা কাবিলা-পাটোয়ারীর, চাইলেন ভোট

ব্যাংক
রাজনীতি2 hours ago

ভোট দিতে পেরে আনন্দিত হাবিবুর রশিদ

ব্যাংক
সারাদেশ2 hours ago

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদের স্ত্রী

ব্যাংক
সারাদেশ2 hours ago

আবার সুযোগ পাব কি-না জানি না, তাই ভোট দিতে এসেছি: ৯৫ বছরের শফিকুর

ব্যাংক
জাতীয়2 hours ago

এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট

ব্যাংক
জাতীয়2 hours ago

ঈদের মতো উৎসব চলছে ভোটগ্রহণ, গড়তে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ব্যাংক
সারাদেশ2 hours ago

কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক ২

ব্যাংক
সারাদেশ1 hour ago

ছেলের বিজয় কামনায় ভোট দিলেন আখতারের মা

ব্যাংক
রাজনীতি1 hour ago

খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে উত্তেজনা: বিএনপি নেতার মৃত্যু

ব্যাংক
রাজনীতি1 hour ago

ফেনীতে ভোটকেন্দ্রে জামায়াতকর্মীর ওপর হামলা: অভিযুক্ত বিএনপির ২ কর্মী

ব্যাংক
রাজনীতি2 hours ago

ভোটকেন্দ্রে দেখা কাবিলা-পাটোয়ারীর, চাইলেন ভোট

ব্যাংক
রাজনীতি2 hours ago

ভোট দিতে পেরে আনন্দিত হাবিবুর রশিদ

ব্যাংক
সারাদেশ2 hours ago

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদের স্ত্রী

ব্যাংক
সারাদেশ2 hours ago

আবার সুযোগ পাব কি-না জানি না, তাই ভোট দিতে এসেছি: ৯৫ বছরের শফিকুর

ব্যাংক
জাতীয়2 hours ago

এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট

ব্যাংক
জাতীয়2 hours ago

ঈদের মতো উৎসব চলছে ভোটগ্রহণ, গড়তে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ব্যাংক
সারাদেশ2 hours ago

কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক ২

ব্যাংক
সারাদেশ1 hour ago

ছেলের বিজয় কামনায় ভোট দিলেন আখতারের মা

ব্যাংক
রাজনীতি1 hour ago

খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে উত্তেজনা: বিএনপি নেতার মৃত্যু

ব্যাংক
রাজনীতি1 hour ago

ফেনীতে ভোটকেন্দ্রে জামায়াতকর্মীর ওপর হামলা: অভিযুক্ত বিএনপির ২ কর্মী

ব্যাংক
রাজনীতি2 hours ago

ভোটকেন্দ্রে দেখা কাবিলা-পাটোয়ারীর, চাইলেন ভোট

ব্যাংক
রাজনীতি2 hours ago

ভোট দিতে পেরে আনন্দিত হাবিবুর রশিদ

ব্যাংক
সারাদেশ2 hours ago

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদের স্ত্রী

ব্যাংক
সারাদেশ2 hours ago

আবার সুযোগ পাব কি-না জানি না, তাই ভোট দিতে এসেছি: ৯৫ বছরের শফিকুর

ব্যাংক
জাতীয়2 hours ago

এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট

ব্যাংক
জাতীয়2 hours ago

ঈদের মতো উৎসব চলছে ভোটগ্রহণ, গড়তে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ব্যাংক
সারাদেশ2 hours ago

কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক ২