Connect with us

সারাদেশ

শরীয়তপুরে দুই বিশিষ্ট ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

Published

on

ব্লক

শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মাঝি পরিবারের নাঈম ইসলাম শামীম মাঝীর বড় চাচা কালা মিয়া মাঝি এবং আ. রহমান গাজীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) মরহুম নুরুল হক মাঝির বাজার খানকাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পারিবারিক সূত্রে জানা গেছে, কালা মিয়া মাঝি স্ট্রোকজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেন এবং জীবদ্দশায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অপরদিকে, আ. রহমান গাজী দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানাজা নামাজে ইমামতি করেন তারাবুনিয়া দরবার শরীফের পীর সাহেব, আলহাজ্ব হযরত মাওলানা আবু সালেহ। জানাজা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা দরবার শরীফের নকশেবন্দী মুজাদ্দেদী সাইফী সাহেব (মা.জি.আ.) ড. এস. এম. হুজ্জাতুল্লাহ।

দোয়ায় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তাওফিক এবং সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আ. মান্নান মাঝি, দেলোয়ার হোসেন মাঝি, মামুন সরকার, আল আমিন সুমন মাঝি, ইমরান সরকার, জহিরুল ইসলাম রোকন মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ। এলাকাবাসী মরহুমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অর্থসংবাদ/তাহের/এসএম

শেয়ার করুন:-

সারাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাক্ষাৎ

Published

on

ব্লক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতারা সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) পাবনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির সহসভাপতি এবং পরিচালকরা এতে উপস্থিত ছিলেন।

এ সময় তারা পাবনা জেলায় ৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগসহ সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড বিষয়ে রাষ্ট্রপতিকে জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাষ্ট্রপতি সংগঠনটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

Published

on

ব্লক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে একজনের পরীক্ষার পর হাম শনাক্ত করা গেছে। বাকিগুলো শনাক্ত হয়নি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কালেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এবছর হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে পজেটিভ আছে একজন। হাম সন্দেহে মারা গেছে ২৯ জন। এ ২৯ জনের (নমুনা) টেস্ট করেও হাম পজিটিভ পাওয়া যায়নি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে হাসপাতালের শিশু বিভাগের প্রধান বলেন, দুটি ওয়ার্ডের কর্নারে আলাদা করে (রোগীদের) আইসোলেশন করে রাখা হয়েছে। পরবর্তী সময়ে রোগী বাড়লে আমার সেটি দেখবো।

তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে। যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।

এসময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০-৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

খুলনার প্রথম নারী জেলা প্রশাসক হলেন হুরে জান্নাত

Published

on

ব্লক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাতকে খুলনা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসনের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার (২৯ মার্চ) খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে জেলার বর্তমান জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জেলা প্রশাসকের ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী, প্রায় ১৩৪ বছর আগে ১৮৯২ সালের জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় খুলনা। ব্রিটিশ আমলে এই জেলায় ৪৭ জন, পাকিস্তান আমলে ২১ ও স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ৪৩ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে সবাই ছিলেন পুরুষ। নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত সেই ক্ষেত্রে জেলার প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

শরীয়তপুরে ফিলিং স্টেশনে অভিযান, অনিয়মে জরিমানা ও তেল জব্দ

Published

on

ব্লক

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শরীয়তপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ সময় পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদ, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। অভিযানকালে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে ফিলিং স্টেশনগুলোকে সতর্ক করা হয়। একই সঙ্গে ক্রেতাদেরও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির দায়ে ভেদরগঞ্জের মেসার্স সোহাগ ট্রেডার্সকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া নির্ধারিত মূল্যের বেশি দামে ডিজেল বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্সবিহীন জ্বালানি মজুদ ও বিক্রির অপরাধে সখিপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ২ ড্রাম (প্রায় ৪০০ লিটার) ডিজেল জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

Published

on

ব্লক

নড়াইলের সদরে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিহত নাহিদ সরদার (৩৫) সদরের পেড়লী গ্রামের আকমার সরদারের ছেলে। আহত জিহাদুল (২৭) চামরুল গ্রামের জোহর আলীর ছেলে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।

বাগ্‌বিতণ্ডা পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে রওয়ানা দেন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে থাকে ট্রাকচালক। তুলারামপুর রেল সেতুর নিচে চাপা দিয়ে নাহিদ নিহত হন। গুরুতর আহত হন জিহাদুল।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ট্রাকচাপায় নাহিদ নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার16 hours ago

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক...

ব্লক ব্লক
পুঁজিবাজার16 hours ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড...

ব্লক ব্লক
পুঁজিবাজার16 hours ago

দর বৃদ্ধি শীর্ষে হাক্কানী পাল্প

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার16 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার17 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার20 hours ago

জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত...

ব্লক ব্লক
পুঁজিবাজার20 hours ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৪৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
সারাদেশ12 hours ago

রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাক্ষাৎ

ব্লক
আন্তর্জাতিক12 hours ago

জ্বালানি সাশ্রয়ে নতুন কৌশল, পাকিস্তানে শিগগিরই লকডাউন

ব্লক
জাতীয়13 hours ago

‘জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে’

ব্লক
জাতীয়13 hours ago

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি

ব্লক
জাতীয়13 hours ago

হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভীর ইন্তেকাল

ব্লক
অর্থনীতি13 hours ago

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

ব্লক
জাতীয়13 hours ago

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ব্লক
সারাদেশ13 hours ago

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

ব্লক
খেলাধুলা13 hours ago

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল করল জিওস্টার

ব্লক
আইন-আদালত13 hours ago

৬ দিনের রিমান্ডে সাবেক সেনাকর্মকর্তা আফজাল নাছের

ব্লক
সারাদেশ12 hours ago

রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাক্ষাৎ

ব্লক
আন্তর্জাতিক12 hours ago

জ্বালানি সাশ্রয়ে নতুন কৌশল, পাকিস্তানে শিগগিরই লকডাউন

ব্লক
জাতীয়13 hours ago

‘জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে’

ব্লক
জাতীয়13 hours ago

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি

ব্লক
জাতীয়13 hours ago

হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভীর ইন্তেকাল

ব্লক
অর্থনীতি13 hours ago

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

ব্লক
জাতীয়13 hours ago

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ব্লক
সারাদেশ13 hours ago

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

ব্লক
খেলাধুলা13 hours ago

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল করল জিওস্টার

ব্লক
আইন-আদালত13 hours ago

৬ দিনের রিমান্ডে সাবেক সেনাকর্মকর্তা আফজাল নাছের

ব্লক
সারাদেশ12 hours ago

রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাক্ষাৎ

ব্লক
আন্তর্জাতিক12 hours ago

জ্বালানি সাশ্রয়ে নতুন কৌশল, পাকিস্তানে শিগগিরই লকডাউন

ব্লক
জাতীয়13 hours ago

‘জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে’

ব্লক
জাতীয়13 hours ago

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি

ব্লক
জাতীয়13 hours ago

হেফাজতে ইসলামের নায়েবে আমির আবু তাহের নদভীর ইন্তেকাল

ব্লক
অর্থনীতি13 hours ago

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

ব্লক
জাতীয়13 hours ago

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ব্লক
সারাদেশ13 hours ago

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

ব্লক
খেলাধুলা13 hours ago

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল করল জিওস্টার

ব্লক
আইন-আদালত13 hours ago

৬ দিনের রিমান্ডে সাবেক সেনাকর্মকর্তা আফজাল নাছের