Connect with us

সারাদেশ

ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Published

on

ব্যাংক

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:-

সারাদেশ

ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর: প্রিজাইডিং কর্মকর্তার ‘ভুল’ স্বীকার

Published

on

ব্যাংক

মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে।

তিনি সরমঙ্গল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পরে তিনি বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযোগের পর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করেন।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। স্বাক্ষরিত শিটগুলো জব্দ করে নতুন শিট সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

বগুড়ায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশের বেশি

Published

on

ব্যাংক

বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় জেলাজুড়ে গড়ে ৫৩ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আসনভিত্তিক ভোটের হারে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে বগুড়া-৬ (সদর) আসন, যেখানে ৫৬ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া বগুড়া-১ আসনে ৫০ দশমিক ৭৯ শতাংশ, বগুড়া-২ আসনে ৫১ শতাংশ, বগুড়া-৩ আসনে ৫২ দশমিক ৯৮ শতাংশ, বগুড়া-৪ আসনে ৫৫ দশমিক ৮৭ শতাংশ, বগুড়া-৫ আসনে ৫১ দশমিক ১৯ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৫৩ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে।

ভোটের এই হার নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘সব কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

উল্লেখ্য, বগুড়ার সাতটি নির্বাচনী এলাকায় পোস্টাল ব্যালট ব্যতীত মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা

Published

on

ব্যাংক

কিশোরগঞ্জের হোসেনপুরে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অন্য একজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। কর্তৃপক্ষ তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরে ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বিচার করে তাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাটি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: মির্জা ফখরুল

Published

on

ব্যাংক

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। দুপুর দুইটার দিকে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল জানান, নির্বাচনে সামগ্রিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর তারা পাননি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং দুপুর দুইটা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে তার ধারণা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ভোলায় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সাময়িক ভোট বন্ধ

Published

on

ব্যাংক

ভোলায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেন্দ্রটিতে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার আরিনগর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, ককটেল বিস্ফোরণের ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কেন্দ্রটিতে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিস্তারিত আসছে…

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার2 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি2 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
সারাদেশ3 minutes ago

ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর: প্রিজাইডিং কর্মকর্তার ‘ভুল’ স্বীকার

ব্যাংক
সারাদেশ9 minutes ago

বগুড়ায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশের বেশি

ব্যাংক
সারাদেশ12 minutes ago

কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা

ব্যাংক
রাজনীতি16 minutes ago

প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করলেও সেনাবাহিনী সামাল দিয়েছে: জামায়াত আমির

ব্যাংক
সারাদেশ23 minutes ago

সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: মির্জা ফখরুল

ব্যাংক
রাজনীতি26 minutes ago

ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব: নাসীরুদ্দিন পাটওয়ারী

ব্যাংক
জাতীয়31 minutes ago

রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাংক
অন্যান্য36 minutes ago

হেরে যাবে বুঝতে পেরে জামায়াত টাকা দিয়ে ভোট কিনতে নেমেছে: ইশরাক

ব্যাংক
সারাদেশ40 minutes ago

ভোলায় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সাময়িক ভোট বন্ধ

ব্যাংক
সারাদেশ47 minutes ago

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

ব্যাংক
সারাদেশ3 minutes ago

ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর: প্রিজাইডিং কর্মকর্তার ‘ভুল’ স্বীকার

ব্যাংক
সারাদেশ9 minutes ago

বগুড়ায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশের বেশি

ব্যাংক
সারাদেশ12 minutes ago

কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা

ব্যাংক
রাজনীতি16 minutes ago

প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করলেও সেনাবাহিনী সামাল দিয়েছে: জামায়াত আমির

ব্যাংক
সারাদেশ23 minutes ago

সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: মির্জা ফখরুল

ব্যাংক
রাজনীতি26 minutes ago

ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব: নাসীরুদ্দিন পাটওয়ারী

ব্যাংক
জাতীয়31 minutes ago

রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাংক
অন্যান্য36 minutes ago

হেরে যাবে বুঝতে পেরে জামায়াত টাকা দিয়ে ভোট কিনতে নেমেছে: ইশরাক

ব্যাংক
সারাদেশ40 minutes ago

ভোলায় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সাময়িক ভোট বন্ধ

ব্যাংক
সারাদেশ47 minutes ago

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

ব্যাংক
সারাদেশ3 minutes ago

ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর: প্রিজাইডিং কর্মকর্তার ‘ভুল’ স্বীকার

ব্যাংক
সারাদেশ9 minutes ago

বগুড়ায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশের বেশি

ব্যাংক
সারাদেশ12 minutes ago

কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা

ব্যাংক
রাজনীতি16 minutes ago

প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করলেও সেনাবাহিনী সামাল দিয়েছে: জামায়াত আমির

ব্যাংক
সারাদেশ23 minutes ago

সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: মির্জা ফখরুল

ব্যাংক
রাজনীতি26 minutes ago

ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব: নাসীরুদ্দিন পাটওয়ারী

ব্যাংক
জাতীয়31 minutes ago

রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যাংক
অন্যান্য36 minutes ago

হেরে যাবে বুঝতে পেরে জামায়াত টাকা দিয়ে ভোট কিনতে নেমেছে: ইশরাক

ব্যাংক
সারাদেশ40 minutes ago

ভোলায় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সাময়িক ভোট বন্ধ

ব্যাংক
সারাদেশ47 minutes ago

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি