পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন বাড়লো এক হাজার কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি টাকা।অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা বা ০ দশমিক ১৫ শতাংশ ।
বিদায়ী সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫২.১৬ পয়েন্ট বা ১.০৮ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২২.৬৯ পয়েন্ট বা ১.২২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৭.৮৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ।
সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৯ কোটি ৫৪ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১১৪ কোটি ৮৭ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২৮ কোটি ৭২ লাখ টাকা বা ৭.৪১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৬৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪১টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৯ মার্চ) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪ লক্ষ ২০ হাজার ৬৬০ টি শেয়ার ৮১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৮ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার টাকার ও তৃতীয় স্থানে জে কিউ বলপেনের ২ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল স্পিনিং
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৯ মার্চ) প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৪ পয়সা বা ৬ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ১৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংকের ৪.৩৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৮.২৬ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংকের ৪ শতাংশ, এ্যাকটিভ ফাইন কেমিক্যালসের ৩.৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৩.৮ শতাংশ এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ৩.৭৭ শতাংশ কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১১৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৯ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগের ৮.৯১ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, ড্যাফডিল কম্পিউটারসের ৭.৫৪ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, একমি পেস্টিসাইড লিমিটেডের ৫.৭৩ শতাংশ এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ ইউনিট দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৯ মার্চ) একমি পেস্টিসাইড লিমিটেডের ২৩ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৩২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ফাইন ফুডস, সিটি ব্যাংক পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শাইনপুকুর সিরামিক্স পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ২৫০ কোম্পানির
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫০ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৯ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৪ দশমিক ১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১০৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৪৬ কোটি ৪২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬০৩ কোটি ৮১ লাখ ৪৮ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির, বিপরীতে ২৫০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



