পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই বাংলাদেশ ওয়েল্ডিংয়ের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৬ টাকা ৯০ পয়সায়। আর আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৫ টাকা ১০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৪ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) কোম্পানিগুলোর মোট ৭৭ লক্ষ ৯৪ হাজার ৬২১ টি শেয়ার ৯২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৯৬ লক্ষ ০৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে জে কিউ বলপেনের ২ কোটি ৯৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৫ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে হাক্কানী পাল্প
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফর্মেশন সার্ভিসেস ৫.৯৪ শতাংশ, এ্যাপেক্স ট্যানারি ৫.৪৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৩৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৫.৩৪ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৫৫ শতাংশ, ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৪.৫৫ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৪.১৯ শতাংশ ইউনিট দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) একমি পেস্টিসাইড লিমিটেডের ১৯ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনটেক টেকনো ড্রাগ লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হাক্কানী পাল্প ও পেপার মিলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ফাইন ফুডস লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩১ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৬৬৩ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৩০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৩ পয়েন্ট কমে ১০৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ০৫ পয়েন্ট কমে ১৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৬৬৩ কোটি ৮৭ লাখ ০৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৪৬ কোটি ৪২ লাখ ৩৮ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির, বিপরীতে ২৩১ কোম্পানির দর কমেছে। আর ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



