Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

অনাপত্তিপত্র ছাড়াই বিদেশ চলে গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

Published

on

একমি

বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র (এনওসি) না নিয়েই আমেরিকা চলে গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রিয়া দিবা।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. করার জন্য ২ বছরের শিক্ষাছুটিতে রয়েছেন তিনি, যা শুরু হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে। তবে শিক্ষাছুটির মেয়াদের শেষ সময়ে আমেরিকা গিয়েছেন তিনি। সূত্র মতে, চলতি বছরের অক্টোবর মাসে আমেরিকা গমন করেন তিনি এবং এখনও সেখানে অবস্থান করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে দপ্তরসূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের দেশের বাইরে যাওয়ার জন্য প্রতিষ্ঠান থেকে যে অনাপত্তিপত্র নিতে হয়, সেই অনুমোদন নেননি তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষিকার এম.ফিল. সুপারভাইজার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম বলেন, তাঁর এম.ফিল. সম্পূর্ণ হয়নি। আর আমার সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই। দেশের বাইরে গিয়েছেন কি না, সে বিষয়েও জানি না।

এবিষয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার বলেন, তাঁর দেশের বাইরে যাওয়ার বিষয়টি আমি অন্য সহকর্মীদের কাছ থেকে শুনেছি। তবে আমাকে তিনি এ বিষয়ে কিছু জানাননি। আর অনাপত্তিপত্রও নেননি। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে এবং তিনি যদি আসলেই এভাবে দেশের বাইরে গিয়ে থাকেন, তাহলে বিষয়টিতে চাকরির বিধিমালা লঙ্ঘিত হয়েছে। আশা করছি, প্রশাসন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা বলেন, তাঁর বিদেশ গমনের বিষয়টি আমি জানি না। এ বিষয়ে বিভাগ থেকে অবগত করলে জানতে পারব। পরবর্তীতে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।

এবিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, চাকরিরত অবস্থায় অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দেশের বাইরে যেতে হবে। অনুমতি ছাড়া যাওয়ার সত্যতা পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে সহকারী অধ্যাপক ফারহানা রিয়া দিবাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। পরবর্তীতে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে ফেসবুকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা গেছে তাঁকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শিক্ষাছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করে থাকে। এই বেতন নেওয়ার পরও ছুটি শেষে বিভাগে না ফিরে অন্য দেশে থেকে যাওয়ার নজির রয়েছে। এমন ঘটনা হলে প্রশাসনের অবশ্যই বেতনের সমপরিমাণ টাকা ফেরত নিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এম.ফিল. কিংবা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য শিক্ষাছুটিতে থাকা অবস্থায়ও শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়। এই বেতন নেওয়ার পরও ডিগ্রি নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে না ফিরে অন্য দেশে চলে যাওয়া সম্পূর্ণ অনৈতিক এবং প্রতারণার শামিল। এই ধরনের কার্যকলাপ দেশকে পিছিয়ে দিচ্ছে। এমন ঘটনা হলে প্রশাসনের অবশ্যই বেতনের সমপরিমাণ টাকা ফেরত নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

এসএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা

Published

on

একমি

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা মোতাবেক প্রতিটি পরীক্ষাকেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হবে।

রবিবার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর সংক্রান্ত নির্দেশনা জারি করে। গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবশ্যিকভাবে নির্দেশনা প্রতিপালন করার জন্য অনুরোধ জানানো হয়।

নির্দেশনা প্রতিপালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনা :

(১) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষাকেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে;

(২) যেসব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সেখানে পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে;

(৩) সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে;

(8) সব পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টানাতে হবে;

(৫) স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে;

(৬) কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না;

(৭) পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে;

(৮) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে;

(৯) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে;

(১০) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে;

(১১) সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবিতে গুচ্ছ ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৮.৫৩ শতাংশ

Published

on

একমি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ এবং অনুপস্থিত ছিলেন ১৬৭ জন।

আজ শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দুই পাশে স্থাপিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করে। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুস শাহীদ মিয়া বলেন, “ইবি কেন্দ্রে ১৪৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১২৮৯ শিক্ষার্থী, উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬৭ জন। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিজনুজ্জামান বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন ছিল। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, উপস্থিতির সংখ্যা ভালো ছিল। উপস্থিতির হার ৮৮.৫৩ শতাংশ। পরীক্ষা কক্ষে আমরা যা দেখলাম খুবই ভালো এবং সবাই পরীক্ষায় লিখেছে। তাদের প্রিপারেশনও ভালো এমনটা মনে হয়েছে। যেহেতু এটা শেষ পরীক্ষা। তারা জানিয়েছে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতবারের মত এবারও বিভিন্ন ছাত্র

এছাড়া, সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয় ছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সেবার ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সমাপ্ত হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

দুর্ঘটনার পরও থামেনি স্বপ্ন, ইবিতে বিশেষ বিবেচনায় পরীক্ষা দিলেন হৃদয়

Published

on

একমি

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও নিজের স্বপ্নকে থামতে দেননি হৃদয় সাহা। অদম্য মনোবল নিয়ে তিনি বিশেষ বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (GST) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হন এই ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা বেলা ১২টা পর্যন্ত চলে। তবে সড়ক দুর্ঘটনার কারণে ওই পরিক্ষার্থীর আনুমানিক ২০ মিনিট দেরি হয় বলে জানা গেছে। এসময় বিশ্ববিদ্যালয় মেডিকেল নিয়ে যেতে চাইলে তিনি পরীক্ষা দিবেন বলে জানান। পরবর্তীতে বিশেষ বিবেচনায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দায়িত্বরত বিএনসিসি ক্যাডেটগণ জানান, পরিক্ষার্থীকে অতিমাত্রায় কাঁপতে দেখা যায়। এবং তার পায়ে ইনজুরির কারণে হাঁটতে পারছিল না। পরবর্তীতে আমরা কাঁধে ভর করে পরীক্ষা কক্ষে পৌঁছে দিয়ে আসি। পরীক্ষা শেষে তাকে নিরাপদে পৌঁছে দিয়ে আসি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিলম্বে উপস্থিত পরীক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ঘটনাটা হলো তাকে অবশ্যই শুরুতে আসতে হবে। এরপরে নিয়ম হলো সে ঢুকতে পারবে না। কিন্তু কনসিডারেশনের সুযোগ আছে। সেই কনসিডারেশনের তো একটা নিয়ম আমরা দিয়েছি।

বিশেষ প্রেক্ষাপটে, দেখা গেল আনঅ্যাভয়েডেবল কোনো সারকামস্ট্যান্স যদি উদ্ভব হয়, যা আসলে কোনোভাবেই এড়ানোর সুযোগ ছিল না—সেক্ষেত্রে আমরা তাকে পরীক্ষার সুযোগ দিয়েছি। আর স্বেচ্ছায় আসলে তো সেটা আমরা কখনো অ্যালাও করবো না।”

উল্লেখ্য, সি ইউনিট পরীক্ষায় কুষ্টিয়া-ঝিনাইদহসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী জেলা থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন।

এমএন/এমএসএ

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ঘিরে ইবিতে কড়া নিরাপত্তা

Published

on

একমি

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা (শুক্রবার ২৭ মার্চ) শুরু হয়েছে। ‘সি’ ইউনিটের ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থীর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসবে ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থী। ইতোমধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চলতি শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ২১৭৭৪ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এর মধ্যে ২৭ মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১৪৫৬ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৯ হাজার ১৩৩ জন এবং ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় ১১ হাজার ১৮৫ জন ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে এনএসআই, ডিজিএফআই ও ডিএসবি কার্যক্রম শুরু করেছে এবং পুলিশ ও আনসার বাহিনী সারারাত ক্যাম্পাসে টহল দিবে। পরীক্ষার্থীদের নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে পুলিশ, র‍্যাব, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করবেন।

অভিভাবকদের জন্য ইবি থানার সামনে বিশেষ কর্নার, বসার স্থান ও ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রধান ফটকের উত্তর পাশে তথ্য ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং দুটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষার্থীদের ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ ছাড়া কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতবছরে পরীক্ষা পরিবেশকে সুন্দর রাখার জন্যে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সারা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এবং সাংবাদিক সকলে সহযোগিতা করেছে।

আশা করি এবছরও পরিক্ষার পরিবেশ এই ভাবেই থাকবে এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছেও এই তথ্য আছে। তাদের পক্ষ থেকেও সিকিউরিটির পর্যাপ্ত সুবিধা দেওয়া হচ্ছে। এই পরীক্ষার বিষয়ে একেবারে কেন্দ্রীয় পুলিশ থেকে শুরু করে সারা বাংলাদেশের সিকিউরিটির সবাই এখানে কানেক্টেড আছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

জিএসটি গুচ্ছ ভর্তি পরিক্ষা প্রস্তুতি সম্পন্ন, পরীক্ষা আজ

Published

on

একমি

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা শুক্রবার ২৭ মার্চ শুরু হচ্ছে। এবার মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৮০টি যার মধ্যে ‘সি’ ইউনিটের অংশ নিবে ২৫ হাজার ২১৬টি ভর্তিচ্ছু পরিক্ষার্থী।

এছাড়া, ‘বি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৯৩ হাজার ১০২টি এবং ‘এ’ ইউনিটের আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ১৬২টি। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার নেতৃত্ব প্রদানকারী ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া, শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার আবেদনের সুযোগ রাখা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপাতত আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে গতকালই যেভাবে গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন পাঠায় সেই পদ্ধতিতে আমরা কোশ্চেন সব জায়গায় পাঠিয়ে দিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাফল্যের সাথে আমরা সবাই প্রচেষ্টা করছি। আমাদের মধ্যে চমৎকার একটি মেলবন্ধনে একটি গ্রুপের মাধ্যমে আমরা এই কাজটিকে সার্থকতার সাথে এবং সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো বলে আশা করি।

ইবি উপাচার্য বলেন, ১৯ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র আছে। তবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যেহেতু তাদের কাঠামোগত অসুবিধার কারণে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো ক্যাপাসিটি নেই তাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

তিনি বলেন, গতবছর পরীক্ষা পরিবেশকে সুন্দর রাখার জন্যে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সারা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এবং সাংবাদিক সকলে সহযোগিতা করেছে। আশা করি এবছরও সেভাবে সহযোগিতা করবে। বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকেও সিকিউরিটির পর্যাপ্ত সুবিধা দেওয়া হচ্ছে। এই পরীক্ষার বিষয়ে একেবারে কেন্দ্রীয় পুলিশ থেকে শুরু করে সারা বাংলাদেশের সিকিউরিটির সবাই এখানে কানেক্টেড আছে।

উল্লেখ্য, ২৭ মার্চ শুক্রবার সি ইউনিট (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বি ইউনিট (মানবিক) এর পরীক্ষা ৩ এপ্রিল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং এ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা ১০ এপ্রিল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ডি-ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশিত হয়েছে। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

একমি একমি
পুঁজিবাজার3 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। ঢাকা স্টক...

একমি একমি
পুঁজিবাজার15 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

একমি একমি
পুঁজিবাজার3 hours ago

জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত...

একমি একমি
পুঁজিবাজার3 hours ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৪৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

একমি একমি
পুঁজিবাজার23 hours ago

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক...

একমি একমি
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল স্পিনিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং...

একমি একমি
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১১৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
একমি
পুঁজিবাজার3 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

একমি
পুঁজিবাজার15 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

একমি
জাতীয়24 minutes ago

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একমি
জাতীয়38 minutes ago

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

একমি
আইন-আদালত49 minutes ago

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

একমি
আন্তর্জাতিক58 minutes ago

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন

একমি
আন্তর্জাতিক1 hour ago

জ্বালানি সংকটে বিপর্যস্ত ফিলিপাইন, বন্ধ শত শত ফুয়েল স্টেশন

একমি
জাতীয়1 hour ago

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী

একমি
আবহাওয়া1 hour ago

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

একমি
জাতীয়2 hours ago

ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ

একমি
পুঁজিবাজার3 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

একমি
পুঁজিবাজার15 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

একমি
জাতীয়24 minutes ago

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একমি
জাতীয়38 minutes ago

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

একমি
আইন-আদালত49 minutes ago

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

একমি
আন্তর্জাতিক58 minutes ago

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন

একমি
আন্তর্জাতিক1 hour ago

জ্বালানি সংকটে বিপর্যস্ত ফিলিপাইন, বন্ধ শত শত ফুয়েল স্টেশন

একমি
জাতীয়1 hour ago

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী

একমি
আবহাওয়া1 hour ago

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

একমি
জাতীয়2 hours ago

ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ

একমি
পুঁজিবাজার3 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

একমি
পুঁজিবাজার15 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

একমি
জাতীয়24 minutes ago

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একমি
জাতীয়38 minutes ago

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

একমি
আইন-আদালত49 minutes ago

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

একমি
আন্তর্জাতিক58 minutes ago

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন

একমি
আন্তর্জাতিক1 hour ago

জ্বালানি সংকটে বিপর্যস্ত ফিলিপাইন, বন্ধ শত শত ফুয়েল স্টেশন

একমি
জাতীয়1 hour ago

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী

একমি
আবহাওয়া1 hour ago

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

একমি
জাতীয়2 hours ago

ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ