Connect with us

জাতীয়

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব

Published

on

ব্যাংক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এ সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। সারাদেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এখনো নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর।’

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শফিকুল আলম বলেন, বিদেশে প্রচলন আছে টেলিভিশনে কাকে আপনি টকশোতে আনবেন, যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আমাদের দেশে এটার বিপরীত। একটা লোক যদি ডাহা মিথ্যা কথা বলে, তাকে আপনি টকশোতে আনছেন। কারণ তাকে আনলে আপনার টকশোটা গরম হবে। টিভির জনপ্রিয়তা বাড়বে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘টিভি হিসেবে আপনি জোর করে তাকে দিয়ে বলা মিথ্যা কথাটা জনগণকে দিচ্ছেন। এ মিথ্যা প্রচারিত হচ্ছে, সারাদেশে ছড়িয়ে যাচ্ছে। আপনি এগুলো জেনেও তাকে আপনি ডেকে আনছেন। আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্টমার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার বাদ যায়নি যা বলা হয়নি। আমরা উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা মিনিস্ট্রি নিয়ে মিথ্যাচার দেখছি, সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার দেখেছি। সুতরাং এটা থেকে বেরিয়ে আসতে হবে।’

প্রেস সচিব বলেন, আমাদের এ সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছে। সংস্কার কমিশনের কাজও যথেষ্ট অগ্রগতি হয়েছে। কী পরিমাণ সংস্কার হয়েছে তার স্পষ্ট দলিল থাকবে। আর গণভোটের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘দেশে এখন কোনো ধরনের মব ভায়োলেন্স নেই। আর বাংলাদেশে অনেক আগে থেকে মব ভায়োলেন্স ছিল। আমাদের সময়ও কিছু মব ভায়োলেন্স হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু এখন সব ধরনের মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে এসে গেছে। যারা মব বায়োলেন্স ভয় পান বা এসব নিয়ে কথা বলেন তাদের ভেতরে দুর্বলতা আছে। তারা স্বৈরাচারের দোসর।’

শফিকুল আলম বলেন, ‘৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালিয়ে গেছেন বলে এক ব্যক্তি বিভ্রান্ত ছড়াচ্ছেন। কিন্তু এ টাকার হিসাব তিনি কোথায় পেলেন আমার জানা নাই। এখন ডাহা মিথ্যা বললে অনেকের জনপ্রিয়তা বাড়ে। তাই জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকে মিথ্যাচার করে থাকেন।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-

জাতীয়

এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট

Published

on

ব্যাংক

ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩৪৮টি। শতাংশের হিসেবে যা ৯ দশমিক ৪২।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন বলেন, আমাদের কেন্দ্রে ৩৩৩৭ জন ভোটার রয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৪৮ ভোট সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ২০১ ও ১৪৭ মহিলা ভোট।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই কেন্দ্রে ভোট দিয়ে ছেলের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী এবং ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা।

তিনি বলেন, আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আমি আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।

প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা- ৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন। নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে লড়ছেন মো. আব্দুল মান্নান।

এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ, গণঅধিকার পরিষদ – জিওপির মো. ফখরুল ইসলাম।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঈদের মতো উৎসব চলছে ভোটগ্রহণ, গড়তে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

Published

on

ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারক বাদ। এ সময় উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গুলশানের এ আসনটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

তিতুমীর কলেজ কেন্দ্রে আড়াই ঘণ্টায় ২৫১ ভোট: পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক

Published

on

ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ২৫১টি ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮২ জন। সে হিসেবে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭ দশমিক ৮৯ শতাংশ। এখনো ভোট বাকি প্রায় ৯২ দশমিক ১১ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. শাহিনুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, এটি শুধুমাত্র মহিলা কেন্দ্র। সকাল ১০টা পর্যন্ত ২৫১টি ভোট কাস্ট হয়েছে, পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে। মানুষজন উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এমনটা হলেই সবকিছু সুন্দরভাবে ভোট সম্পন্ন হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে পুরো কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, মোট ছয়টি বুথ রয়েছে মহিলা ভোটাররা ভোট দিচ্ছেন। কেন্দ্রের সামনের সড়কের অস্থায়ী প্রচারণা বুথগুলোতে বিভিন্ন দলের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করছেন।

এর আগে, আজ সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও ব্যাপক নজরদারি রয়েছে। জানা গেছে, ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন।

এ ছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ

Published

on

ব্যাংক

ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

এমন গুরুত্বপূর্ণ ঢাকা-১৫ আসনে আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকায় ভোটার সংখ্যা ২৩৬১। সবাই নারী। এই ভোট কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৫ শতাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে ভোট গ্রহণের কাজে সংশ্লিষ্টরা বলছেন, ভোটকেন্দ্র বড়। ভোট কেন্দ্রের অভ্যন্তরে বড় মাঠ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বৃদ্ধির আশা তাদের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আসনে আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

তিনি বলেন, এই কেন্দ্রের মোট ভোটার-২৩৬১ (মহিলা)। সাড়ে ৯টা পর্যন্ত ৫ শতাংশের একটু বেশি ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও আশা করি বাড়বে।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। ভোটকেন্দ্রের মাঠে দীর্ঘ লাইন নেই। ভোটাররা আসছেন নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

কেন্দ্রে দায়িত্বরত সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাপ্টেইন সাইফ বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। প্রতিটি কেন্দ্রের পাশে সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। কোন কেন্দ্রে ঝামেলা হলে ২ মিনিটের মধ্যেই কেন্দ্রে পৌঁছাতে পারবো আমরা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঘোড়ায় চড়ে ভোটকেন্দ্র টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

Published

on

ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সামনে ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে, যা ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা গেছে, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিচ্ছে। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে তারা ধীর গতিতে চলাচল করছিল। এরসাথে যুক্ত করা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান। এর মধ্যে রয়েছে—‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় ভোটকেন্দ্রের আশপাশে অশ্বারোহী দলকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়। অনেকেই ঘোড়াগুলোকে ঘিরে সেলফি, ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ছয় সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন এসআই রফিকুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।

তিনি আরও বলেন, ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।

এর আগে আজ সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও ব্যাপক নজরদারি রয়েছে। জানা গেছে, ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন।

এ ছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের।

সরেজমিনে দেখা গেছে, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিচ্ছে। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে তারা ধীর গতিতে চলাচল করছিল। এরসাথে যুক্ত করা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান। এর মধ্যে রয়েছে—‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’।

এসময় ভোটকেন্দ্রের আশপাশে অশ্বারোহী দলকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়। অনেকেই ঘোড়াগুলোকে ঘিরে সেলফি, ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

ছয় সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন এসআই রফিকুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।

তিনি আরও বলেন, ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।

এর আগে আজ সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও ব্যাপক নজরদারি রয়েছে। জানা গেছে, ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন।

এ ছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার2 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি2 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
রাজনীতি6 minutes ago

ফেনীতে ভোটকেন্দ্রে জামায়াতকর্মীর ওপর হামলা: অভিযুক্ত বিএনপির ২ কর্মী

ব্যাংক
রাজনীতি19 minutes ago

ভোটকেন্দ্রে দেখা কাবিলা-পাটোয়ারীর, চাইলেন ভোট

ব্যাংক
রাজনীতি24 minutes ago

ভোট দিতে পেরে আনন্দিত হাবিবুর রশিদ

ব্যাংক
সারাদেশ30 minutes ago

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদের স্ত্রী

ব্যাংক
সারাদেশ35 minutes ago

আবার সুযোগ পাব কি-না জানি না, তাই ভোট দিতে এসেছি: ৯৫ বছরের শফিকুর

ব্যাংক
জাতীয়41 minutes ago

এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট

ব্যাংক
জাতীয়50 minutes ago

ঈদের মতো উৎসব চলছে ভোটগ্রহণ, গড়তে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ব্যাংক
সারাদেশ57 minutes ago

কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক ২

ব্যাংক
জাতীয়1 hour ago

তিতুমীর কলেজ কেন্দ্রে আড়াই ঘণ্টায় ২৫১ ভোট: পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক

ব্যাংক
রাজনীতি1 hour ago

ব্রাহ্মণবাড়িয়ায় জোর করে সিল মারার পায়তারা করেছে : রুমিন ফারহানা