রাজনীতি
ঢাকা-৯ আসনে এক কেন্দ্রে তাসনিম জারার ভোট মাত্র ১৩৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এর মধ্যে ঢাকা-০৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবীব বিজয়ী হয়েছেন।
কেন্দ্রটির ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট। আর ফুটবল প্রতীকের তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।
এমএন
রাজনীতি
সুনামগঞ্জ-২: বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও রাজনৈতিক উদারতার অনন্য নজির স্থাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। নির্বাচনের প্রাথমিক ফলাফল আসার পর তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
এই আসনে ১০৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার ভোটে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এগিয়ে আছেন।
এমএস
রাজনীতি
মেহেরপুরের সব আসনেই এগিয়ে জামায়াত
মেহেরপুরের উভয় আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে মেহেরপুর-১ আসনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান। তিনি ভোট পেয়েছেন ৮১ হাজার ৭৭৮টি।
অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ৬৬ হাজার ৩৭৬টি ভোট।
এদিকে, মেহেরপুর-২ আসনে ৯০টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রের বেসরকারি ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদা। তিনি ৬৯ হাজার ৭১৫টি ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন ভোট পেয়েছেন ৫৮ হাজার ৬৭৪টি।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
এমএন
রাজনীতি
দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর বিশাল জয়: একাই পেলেন ১ লাখ ৭২ হাজার ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। ইতোমধ্যে এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়।
এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এমএন
রাজনীতি
শরীয়তপুর-৩: ৪৭ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে নুরুদ্দিন অপু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে নির্বাচর্নী ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এই আসনে ১১৭টি কেন্দ্রের ৪৭টি কেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) পেয়েছেন ৩৫ হাজার ৪৮৬ ভোট। অপরদিকে মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৬ হাজার ৫১৫ ভোট।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি বেশ থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এমএন
রাজনীতি
রাঙামাটিতে ৩০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষ
রাঙামাটির ২৯৯ সংসদীয় আসনে ৩০ ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখার সময় আরও কয়েকটি কেন্দ্রের ফলাফল প্রস্তুতের শেষ পর্যায়ে ছিল।
প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এড্যাভোকেট দীপেন দেওয়ান ২৬,০৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ২,৪৯৭ ভোট। অপরদিকে খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে আবু বক্কর সিদ্দিক ১,৭২১ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
এমএন



