Connect with us

রাজনীতি

ভূমিধস বিজয়ের প্রত্যাশা নাসীরুদ্দীন পাটওয়ারীর

Published

on

ব্যাংক

ঢাকা-৮ আস‌নে বিএন‌পির প্রার্থী মির্জা আব্বাস জোর খাটা‌চ্ছেন বলে অভিযোগ ক‌রে‌ছেন ওই আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্প‌তিবার (১২ ফেব্রুয়ারি) দুপু‌রে শাহজানপু‌রে মির্জা আব্বাস ম‌হিলা ক‌লে‌জ কেন্দ্র প‌রিদর্শন শে‌ষে তি‌নি এ অভিযোগ করেন। তবে ভূমিধস বিজয়ের প্রত্যাশাও করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ মুখ্য সমন্বয়ক বলেন, “ সকাল থে‌কে তি‌নি (মির্জা আব্বাস) নি‌জের এলাকার এই কেন্দ্রে জোর দেখা‌চ্ছেন। তিন ঘণ্টা আমার পো‌লিং এজেন্টকে ঢুক‌তে দেওয়া হয়‌নি। প‌রে প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌পে তা‌দের প্রবেশ করা‌নো হ‌য়ে‌ছে। এই তিন ঘণ্টা কেন ঢুক‌তে দেওয়া হয়‌নি, কি হ‌য়ে‌ছে সেখা‌নে তার জবাব দি‌তে হ‌বে।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সন্ত্রাসী‌দের বিরু‌দ্ধে বরাবরই নি‌জের অবস্থান উল্লেখ ক‌রে পা‌টোয়ারী ব‌লেন,“প্রশাস‌নের সাম‌নে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়েছে। আমি তা‌দের ক্ষমা ক‌রে দি‌য়ে‌ছি। প্রশাস‌নের সাম‌নে য‌দি আর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘ‌টে আমি ছে‌ড়ে দে‌বে না, পাল্টা আঘাত কর‌ব। আগের মত সন্ত্রাসী‌দের বিরু‌দ্ধে আমার অবস্থান জি‌রো টলা‌রেন্স।”

তি‌নি ব‌লেন, “ভোট কে‌ন্দ্র ঘু‌রে যা দে‌খে‌ছি অধিকাংশ কে‌ন্দ্রে ভালো ভোট হ‌চ্ছে। কিন্তু এই কে‌ন্দ্রে গণতন্ত্র নাই। এত‌কিছুর পরও আমি আশাবাদী। ভূ‌মিধস বিজয় হ‌বে ইনশাআল্লাহ।”

এর আগে তি‌নি ঢাকা ৮ আস‌নে বি‌ভিন্ন কে‌ন্দ্র প‌রিদর্শন ক‌রেন। দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে মির্জা আব্বাসের ম‌হিলা ক‌লেজ কে‌ন্দ্রে আসেন।

এমএন

শেয়ার করুন:-

রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমান এগিয়ে

Published

on

ব্যাংক

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৩০৮ ভোট।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে আসনের সামগ্রিক পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচন কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল ঘোষণা করা হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ঢাকা-৮ আসনের কে কত ভোটে এগিয়ে

Published

on

ব্যাংক

ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১২৪২ ভোট। শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির-এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

সিলেট-১ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী খন্দকার আবদুল

Published

on

ব্যাংক

সিলেট-১ (সদর-নগর) আসনের পাঁচটি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ৮২৮ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। এতে বিএনপির প্রার্থী ৮২৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিলেট-১ আসনে মোট ভোটকেন্দ্র ২১৫টি। এর মধ্যে এখন পর্যন্ত পাঁচটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর গণনা চলমান রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য, সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত এক আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। তার মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াত আমিরের কেন্দ্রে ভোট পড়েছে ৫২ শতাংশ

Published

on

ব্যাংক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভোটকেন্দ্রে সাড়ে আট ঘণ্টায় ৫২ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটা পর্যন্ত রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৫ নম্বর কেন্দ্রে (বালক শাখা) মোট ৩৪১৮ জন ভোটারের মধ্যে ১৮০০ জন ভোট দিয়েছেন, যা ৫২ দশমিক শতাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪১৮ জন। এর মধ্যে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৮০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভোটার উপস্থিতির চিত্র:

কেন্দ্র নম্বর ২২ (মহিলা শাখা)– মোট ৩১৫৫ জন ভোটারের মধ্যে ১১৫৭ জন ভোট দিয়েছেন, যা ৩৭ শতাংশ।

কেন্দ্র নম্বর ২৩ (মহিলা শাখা)- মোট ৩১৮২ জন ভোটারের মধ্যে ১৪৩০ জন ভোট দিয়েছেন, যা ৪৪ দশমিক ৯৪ শতাংশ।

কেন্দ্র নম্বর ২৪ (বালক শাখা)– মোট ৩৩৭১ জন ভোটারের মধ্যে ১২৩২ ভোট দিয়েছেন, যা ৩৬ দশমিক ৫১ শতাংশ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত দাবি ১১ দলীয় জোটের

Published

on

ব্যাংক

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হেলাল বলেন,“তিনটি আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি। বিভিন্ন অনিয়ম ও জোরপূর্বক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তাই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট স্থগিত করে তদন্তের দাবি জানানো হয়েছে।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরো অভিযোগ করেন, “নরসিংদী-৪ আসনের বেলাবো উপজেলার একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ধানের শীষ প্রতীকে সিল মারছেন—এমন অভিযোগ তারা পেয়েছেন।”

এছাড়া ওই আসনে বিএনপির নেতাকর্মীরা জোরপূর্বক সিল মারার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

হেলাল বলেন, “বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এখনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমরা চাই পরিছন্ন ও গ্রহণযোগ্য ফলাফল আসুক।”

তিনি জানান, অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট শতাধিক ভিডিও ফুটেজ ও অনলাইন লিংক নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লার একটি আসনে তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান হেলাল। নোয়াখালী ও ঝালকাঠির কয়েকটি কেন্দ্রেও অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার2 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি2 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭