Connect with us

সারাদেশ

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

Published

on

ব্যাংক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে বসানো সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরা হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বিভিন্ন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে।

প্রধান শিক্ষক মিরা হাসান বলেন, আমাদের স্কুলে ভোট উপলক্ষ্যে চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরায় সংযোগ না থাকায় চোরের কোনো ফুটেজ নাই আমাদের কাছে। তবে চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সেই সাথে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ‎ ‎

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এহসানুল হক শিপন সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরশুদিন ছোট ঘিকমলা স্কুল ভোটকেন্দ্র থেকে একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে, দিনের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখে যান। ফলে সকল ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এবং এই সময়েই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ক্যামেরার কভারেজ অংশটি ইতোমধ্যেই নতুন করে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। ‎ ‎

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষকরা। যার কারণে ক্যামেরা চোর শনাক্ত করা যায় নাই। তবে বিদ্যালয়ের বাকি ৩টি ক্যামেরা দিয়েই নজরদারি করা হচ্ছে। ‎ উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজবাড়ী-২ পাংশা বালিয়াকান্দি ও কালুখালী আসনে ১৯৮টি ভোটকেন্দ্র ও মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

এমএন

শেয়ার করুন:-

সারাদেশ

জাল ভোট দিতে আসা যুবকের কারাদণ্ড

Published

on

ব্যাংক

চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও কেন্দ্রে জাল ভোট দিতে এসে হারেছ বেপারী নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৯ নম্বর কেন্দ্র রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও এ ঘটনা ঘটে। কারাদণ্ডাদেশ প্রাপ্ত যুবক ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা যায়, উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দিতে আসেন হারেছ বেপারী। এসময় তাকে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান কালের কণ্ঠকে বলেন, হারেছ বেপারী নামক এক ব্যক্তি ভোট দিতে আসেন।
এ সময় যাচাই-বাছাই জাল ভোটের বিষয়টি নিশ্চিত এবং তিনি স্বীকার করার পর তাকে এ দণ্ড দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) আসনের ১৫৬টি কেন্দ্রে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে হাজীগঞ্জের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই উপজেলায় ৫ লাখ ১৪ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এখানে ৬ জন প্রতিদ্বন্ধীতা করছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

Published

on

ব্যাংক

বরিশালের বাবুগঞ্জে রাজন শিকদার নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক রাজন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে আসেন রাজন।
এ সময় ভোটকেন্দ্র থেকে প্রায় ৪০০ গজ দূরে অবস্থান করছিলেন তিনি। হঠাৎ সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাঁকে আটক করে এবং পরে জোর করে তাঁকে গাড়িতে তোলা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘটনার সময় উপস্থিত সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে একাধিক সাংবাদিকের মুঠোফোন নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

এদিকে, রাজন শিকদারকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তাঁর পরিবারের সদস্যরা। এ সময় পরিবারের কয়েকজন নারী সদস্য সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাঠিচার্জ করা হয়। ঠিক ওই সময় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন ঘটনাস্থলে পৌঁছান।
তাঁর সঙ্গে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে করে রাজন শিকদারকে বাবুগঞ্জ উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বলেন, পরে বিস্তারিত জানানো হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গঙ্গাচড়ায় বিএনপি নেতা আটক

Published

on

ব্যাংক

রংপুরের গঙ্গাচড়ায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, রংপুর-১ আসনে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন রিপন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমন অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের সামনে থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তাকে আটক করে। পরে আটক রিপনকে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গঙ্গাচড়া সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

Published

on

ব্যাংক

বাগেরহাটের শরণখোলার একটি ভোটকেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের দুই নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের ৩৪ নম্বর সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আহতরা হলেন জামায়াত সমর্থিত সাব্বির (২৪), আরিফ (২৩), তরিকুল (২৮), হাফিজুর (৩২), সাইফুল (২৭), সোবাহান (৩০), কামরুল (৩৫), নাজমা বেগম (৫০), ফরিদা বেগম (৫২) ও নাজমুল (২৬)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া আহত বিএনপি সমর্থকরা হলেন সিদ্দিক (৪০), বাদল (২৯), রফিকুল (২৮), মিজান (৩২) ও ফারুক (৪৮)। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সোনাতলা ভোটকেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে প্রথমে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ভোট দিতে যাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হন।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, আমাদের ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে রওনা হন। তারা সোনাতলা গ্রামের হাবিব মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা বিএনপির ২০ থেকে ২৫ জন কর্মী-সমর্থক লাঠিসোঁটা নিয়ে আমাদের (জামায়াত) নারী-পুরুষ ভোটারদের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই নারী ভোটারসহ ১০ জন আহত হন। এছাড়া আমাদের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বিএনপি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ভোটারদের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এতে আমাদের দলের (বিএনপি) পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষে বসে মীমাংসা করা হবে।

জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার বিষয়টি ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপির সভাপতি আনোয়ার পঞ্চায়েত আরো বলেন, সোনাতলা গ্রামের এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার সমস্ত কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটারের উপিস্থিতিও ভালো। আর কোথাও যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেব্যাপারে আমাদের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার বলেন, নির্বাচনী সংঘর্ষে আহত হয়ে ১৫ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. সামিনুল হক বলেন, সকালে সোনাতলা কেন্দ্র থেকে আধা কিলোমিটার দূরত্বে বিএনপি-জামায়াতের দুই পক্ষের ভোটারদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এতে ভোট প্রদান বা কেন্দ্রে কোনো বিরূপ প্রভাব পড়েনি। শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

চট্টগ্রামে শহরের চেয়ে গ্রামে ভোটার উপস্থিতি বেশি

Published

on

ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামে শহরের তুলনায় গ্রামীণ ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে। বিকেল ৩টা পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ কালের কণ্ঠকে জানান, বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সর্বোচ্চ ৪৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে-২২ শতাংশ। শহরাঞ্চলের আসনগুলোর মধ্যে বিকেল ৩টা পর্যন্ত কোনো আসনেই ৩০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৪৪ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রাম-১ (মীরসরাই) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৪৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ৩৯ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৩৮ শতাংশ এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৩৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

অপরদিকে শহরকেন্দ্রিক আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ৩০ শতাংশ এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ২৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। গণভোট থাকায় এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো ভোটার কেন্দ্রে উপস্থিত থাকলে তার ভোট প্রদান শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার2 days ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি2 days ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার2 days ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
সারাদেশ2 minutes ago

জাল ভোট দিতে আসা যুবকের কারাদণ্ড

ব্যাংক
সারাদেশ6 minutes ago

বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

ব্যাংক
রাজনীতি12 minutes ago

২১ অনিয়মের অভিযোগ করল এনসিপি

ব্যাংক
সারাদেশ16 minutes ago

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গঙ্গাচড়ায় বিএনপি নেতা আটক

ব্যাংক
সারাদেশ19 minutes ago

শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ব্যাংক
সারাদেশ23 minutes ago

চট্টগ্রামে শহরের চেয়ে গ্রামে ভোটার উপস্থিতি বেশি

ব্যাংক
সারাদেশ27 minutes ago

ভোটকেন্দ্রে রুমিন ফারহানা ও জুনায়েদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি-মারামারি

ব্যাংক
সারাদেশ32 minutes ago

গাইবান্ধায় ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বাশেদ আলীর

ব্যাংক
সারাদেশ40 minutes ago

চৌদ্দগ্রামের তিন ইউনিয়নের ২৫ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই, জাল ভোটের অভিযোগ

ব্যাংক
রাজনীতি45 minutes ago

সময়ের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন : তারেক রহমান

ব্যাংক
সারাদেশ2 minutes ago

জাল ভোট দিতে আসা যুবকের কারাদণ্ড

ব্যাংক
সারাদেশ6 minutes ago

বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

ব্যাংক
রাজনীতি12 minutes ago

২১ অনিয়মের অভিযোগ করল এনসিপি

ব্যাংক
সারাদেশ16 minutes ago

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গঙ্গাচড়ায় বিএনপি নেতা আটক

ব্যাংক
সারাদেশ19 minutes ago

শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ব্যাংক
সারাদেশ23 minutes ago

চট্টগ্রামে শহরের চেয়ে গ্রামে ভোটার উপস্থিতি বেশি

ব্যাংক
সারাদেশ27 minutes ago

ভোটকেন্দ্রে রুমিন ফারহানা ও জুনায়েদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি-মারামারি

ব্যাংক
সারাদেশ32 minutes ago

গাইবান্ধায় ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বাশেদ আলীর

ব্যাংক
সারাদেশ40 minutes ago

চৌদ্দগ্রামের তিন ইউনিয়নের ২৫ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই, জাল ভোটের অভিযোগ

ব্যাংক
রাজনীতি45 minutes ago

সময়ের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন : তারেক রহমান

ব্যাংক
সারাদেশ2 minutes ago

জাল ভোট দিতে আসা যুবকের কারাদণ্ড

ব্যাংক
সারাদেশ6 minutes ago

বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

ব্যাংক
রাজনীতি12 minutes ago

২১ অনিয়মের অভিযোগ করল এনসিপি

ব্যাংক
সারাদেশ16 minutes ago

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গঙ্গাচড়ায় বিএনপি নেতা আটক

ব্যাংক
সারাদেশ19 minutes ago

শরণখোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ব্যাংক
সারাদেশ23 minutes ago

চট্টগ্রামে শহরের চেয়ে গ্রামে ভোটার উপস্থিতি বেশি

ব্যাংক
সারাদেশ27 minutes ago

ভোটকেন্দ্রে রুমিন ফারহানা ও জুনায়েদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি-মারামারি

ব্যাংক
সারাদেশ32 minutes ago

গাইবান্ধায় ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বাশেদ আলীর

ব্যাংক
সারাদেশ40 minutes ago

চৌদ্দগ্রামের তিন ইউনিয়নের ২৫ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই, জাল ভোটের অভিযোগ

ব্যাংক
রাজনীতি45 minutes ago

সময়ের মধ্যে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন : তারেক রহমান