Connect with us

পুঁজিবাজার

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনতে সরকারের সম্মতি

Published

on

পর্ষদ

লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। দেশি লাভজনক কয়েকটি রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান ডাইরেক্ট লিস্টিং (সরাসরি তালিকাভুক্ত) হবে। আর বহুজাতিক কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তারা শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে বোর্ড সভার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

বুধবার (৭ জানুয়ারি) প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে পুঁজিবাজারে আনার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থ উপদেষ্টা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ এমন তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে এই ১০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা; শিল্প উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। এ ছাড়া আইসিবির চেয়ারম্যান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বৈঠকে উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেস্লে বাংলাদেশ পিএলসি। বৈঠকে শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এখন শেয়ারবাজার মোটামুটি আইনের মধ্যে এসেছে। এখন আমাদের শেয়ারবাজারের গভীরতা বাড়ানো ও আস্থা ফেরানো দরকার। আস্থা ফেরানোর জন্য আমরা বলেছি সরকারি ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ার অফলোড করতে।’

বহুজাতিক কোম্পানিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওখানে আমাদেরও (সরকারের) শেয়ার আছে, কিন্তু তালিকাভুক্ত নয়।’ তাহলে কি তালিকাভুক্তির প্রক্রিয়া এখন শুরু হবে? কোম্পানিগুলো কি রাজি হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শুরু হবে। ওরা বলেছে, ওদের সিদ্ধান্ত বোর্ড ছাড়া হবে না। তবে সরকারকে আমরা সম্মতি দিয়েছি।’ এ বিষয়ে তো আগেও আলোচনা হয়েছে-সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে এত দূর যায়নি। এবার মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।’ বর্তমান সরকারের মেয়াদে কোনো কোম্পানি তালিকাভুক্ত করা সম্ভব হবে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। এগুলো জটিল। কোম্পানি আইনকে তো আমরা উপেক্ষা করতে পারি না।’

অতীতে দেখা গেছে, মিটিং হয় কিন্তু কোনো কিছু বাস্তবায়ন হয় না। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেস্টা বলেন, ‘আমরা তো শিল্প মন্ত্রণালয় থেকে চিঠিও পেয়েছি। ওরা শেয়ার ছাড়বে।’ বৈঠক শেষে আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ বলেন, ‘সরকার চাচ্ছে পাবলিক ইন্টারেস্টে। পাবলিক ইন্টারেস্টের চেয়ে কোনো বড় ইন্টারেস্ট কারও নেই। নেস্লে যদি বোম্বেতে লিস্টেড থাকতে পারে, আমাদের এখানে সমস্যাটা কী? ইউনিলিভারের জিএসকে-এর অংশ তালিকাভুক্ত, কিন্তু তাদের মূল অংশ তালিকাভুক্ত নয়। কিন্তু বোম্বেতে টপ টেনের মধ্যে আছে। পাকিস্তানে আছে, থাইল্যান্ডে আছে।’

তিনি বলেন, ‘আমি বলব তারা যদি কিছু ইনসেনটিভ চায়, করছাড় চায় সেটা দেওয়া হোক। আর যদি না আসে তাহলে কর বাড়িয়ে দিতে হবে। ভেরি সিম্পল। তা না হলে আরও বহুদিন আমাদের অপেক্ষা করতে হবে।’ কোম্পানিগুলো কি মিটিংয়ে সম্মতি দিয়েছে? সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘ওদের মেসেজ দেওয়া হয়েছে এবং দেশের মানুষ যে চাচ্ছে, এগুলো অনেক ভালো করে তাদের জানানো হয়েছে।’

দেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘সেগুলোর বিষয়ে শিল্প মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বলা হয়েছে। সচিবরা ছিলেন, তাঁরা সম্মতি দিয়েছেন। সমস্যা হলো দেরি করে ফেলে। ডাইরেক্ট লিস্টিংয়ে দেরি হওয়ার কোনো কারণ আমি দেখি না।’ আবু আহমেদ বলেন, ‘ইউনিলিভারে সরকারের ৪০ শতাংশের মতো শেয়ার আছে। এ ৪০ শতাংশের মধ্যে ৫ শতাংশও ছাড়তে চাই না। আমি বলি, আমার সরকারি শেয়ারও বেচতে পারবে না? ওরা বলে বিদেশে ওদের বোর্ড মিটিং লাগবে।’

শেয়ার করুন:-

পুঁজিবাজার

পর্ষদ সভার তারিখ জানালো এসকোয়ার নিট

Published

on

পর্ষদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার

Published

on

পর্ষদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পর্ষদ সভার তারিখ জানালো পিপলস ইন্স্যুরেন্স

Published

on

পর্ষদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

Published

on

পর্ষদ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ৬৫ হাজার ৬১৫ টি শেয়ার ৯৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সিটি ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

Published

on

পর্ষদ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৪.২৩ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৮৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৮৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ৩.৭৫ শতাংশ এবং এশিয়া ইন্সুরেন্স পিএলসির ৩.৭৫ শতাংশ দর কমেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

পর্ষদ সভার তারিখ জানালো এসকোয়ার নিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

পর্ষদ সভার তারিখ জানালো পিপলস ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার হোসেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১২৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
জাতীয়14 hours ago

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পর্ষদ
ধর্ম ও জীবন14 hours ago

দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

কমলো তেলের দাম

পর্ষদ
জাতীয়15 hours ago

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

পর্ষদ
জাতীয়16 hours ago

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

পর্ষদ
সারাদেশ16 hours ago

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যে‌তে চাইলে ব্যয় বহনের প্রমাণ দিতে হবে

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

পর্ষদ
খেলাধুলা17 hours ago

সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম

পর্ষদ
জাতীয়14 hours ago

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পর্ষদ
ধর্ম ও জীবন14 hours ago

দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

কমলো তেলের দাম

পর্ষদ
জাতীয়15 hours ago

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

পর্ষদ
জাতীয়16 hours ago

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

পর্ষদ
সারাদেশ16 hours ago

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যে‌তে চাইলে ব্যয় বহনের প্রমাণ দিতে হবে

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

পর্ষদ
খেলাধুলা17 hours ago

সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম

পর্ষদ
জাতীয়14 hours ago

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পর্ষদ
ধর্ম ও জীবন14 hours ago

দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

কমলো তেলের দাম

পর্ষদ
জাতীয়15 hours ago

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

পর্ষদ
জাতীয়16 hours ago

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

পর্ষদ
সারাদেশ16 hours ago

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যে‌তে চাইলে ব্যয় বহনের প্রমাণ দিতে হবে

পর্ষদ
আন্তর্জাতিক16 hours ago

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

পর্ষদ
খেলাধুলা17 hours ago

সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম