পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইলস
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিটি ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইলস, রানার অটো, ইস্টার্ন লুব্রিকেন্টস, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৯ কোটি ২০ লাখ ০৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) কোম্পানিগুলোর মোট ৬৩ লাখ ৭১৬ টি শেয়ার ৬৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ২০ লাখ ০৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৪৯ লাখ ১১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৪ কোটি ৬৮ লাখ ৫১ হাজারটাকার ও তৃতীয় স্থানে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইল
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) ডিএসইতে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ৪ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৮.৮২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ৮.৭৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৫৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ৮.১১ শতাংশ কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে একমি পেস্টিসাইড
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৭৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ একমি পেস্টিসাইড লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়টারের ৫.৪৩ শতাংশ, বিডি থাই ফুডের ৪.৩৫ শতাংশ, স্যালভো অর্গানিক ৪.২৮ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে ৩.৯৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স পিএলসির ৩.৮৫ শতাংশ এবং টেকনো ড্রাগ লিমিটেডের ৩.৮২ শতাংশ ইউনিট দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) ব্র্যাক ব্যাংক পিএলসির ২৫ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস লিমিটেড এবং ইনটেক লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৮৫ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৮ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৬৮৫ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫২ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১০৫৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ৩১ পয়েন্ট কমে ১৯৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৬৮৫ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬৩ কোটি ৮৭ লাখ ০৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৭টি কোম্পানির, বিপরীতে ২৭৮ কোম্পানির দর কমেছে। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



