Connect with us

অর্থনীতি

রেলপথ উন্নয়নে ৬৮.৮ কোটি ডলার দিচ্ছে এডিবি

Published

on

দরপতনের

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৩৫ কিলোমিটার রেলপথের আধুনিকায়ন ও নতুন নির্মাণে ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি বাংলাদেশকে ৬৮.৮ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৮ হাজার ৪০৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২.১৭ টাকা ধরে)।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এডিবি জানায়, এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়নের পাশাপাশি একটি ২.৫ কিলোমিটার দীর্ঘ বাইপাস নির্মাণ করা হবে। এর ফলে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারগামী ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশনে না থেমেই যাতায়াত করতে পারবে, যা ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, এ প্রকল্প ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল পরিষেবার সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করবে। এটি বিশেষ করে পর্যটন এবং মৎস্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শক্তিশালী ট্রান্সপোর্ট ও ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে এই বিনিয়োগ সহায়ক হবে। ট্রান্স-এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে করিডোরটি বর্তমানে দেশের ৩২ শতাংশ যাত্রী এবং ৫৫ শতাংশ পণ্য পরিবহন পরিচালনা করে।

অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ৩৫ কিলোমিটার রেলপথের ট্র্যাক উঁচুকরণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হবে। সেইসঙ্গে ৩০টি জ্বালানি সাশ্রয়ী লোকোমোটিভ (ইঞ্জিন) ক্রয় করা হবে, যা কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে এবং তিনটি স্টেশনকে আধুনিক ও ব্যবহারবান্ধব করা হবে, যেখানে বেসরকারি বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ থাকবে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন:-

অর্থনীতি

দুই দফা আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

Published

on

দরপতনের

দেশের বাজারে গত শনিবার (২৮ মার্চ) এক দিনে দুই দফায় ৬৫৯০ টাকা বেড়েছিল সোনার দাম। সেই হিসাবে আজ সোমবার (৩০ মার্চ) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।

গত শনিবার (২৮ মার্চ) এ সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার এই দাম সমন্বয় করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন দাম অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

কর না বাড়িয়ে আওতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার : তিতুমীর

Published

on

দরপতনের

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী চার মাসের মধ্যে এর ফল দৃশ্যমান হবে। আমরা একটি ড্যাশবোর্ড চালু করেছি, যেখানে রিয়েল-টাইম ডেটা পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘এনবিআর এরই মধ্যে তিনটি টাস্কফোর্স গঠন করেছে, যারা দিন-রাত কাজ করছে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে শঙ্কা ও উদ্বেগ রয়েছে, বিশেষ করে অর্থায়ন নিয়ে।

তবে সরকার দেশীয় পন্থায়, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচির অর্থায়ন নিশ্চিত করবে।’

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এটি চালুর আগে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাপ্ত স্কোরের ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ ছিল না, যা অতীতের ভাতা ব্যবস্থায় দেখা গেছে।’

কর অব্যাহতি কমানো প্রসঙ্গে তিতুমীর বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে এসআরওনির্ভর সুবিধা দেওয়ার একটি সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে আসা গেছে।

রাজস্ব বাড়াতে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে—অপচয় ও অপ্রয়োজনীয় রিবেট কমানো, পারফরম্যান্সভিত্তিক প্রণোদনা চালু এবং কর ফাঁকি রোধ।’

তিনি আরো বলেন, ‘আগে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার সংস্কৃতি ছিল। এখন আমরা পারফরম্যান্স বেজড ইনসেনটিভে যাচ্ছি। এতে রাজস্ব আয় বাড়বে এবং অর্থনীতিতে শৃঙ্খলা আসবে।’

এনবিআরকে দুই ভাগ করার সিদ্ধান্তকে যৌক্তিক আখ্যা দিয়ে এ বিষয়ে আলোচনা করে সামনে এগোনো হবে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্তর্বর্তী সরকারের আগে একের পর এক তেল-গ্যাসের দাম বাড়ানো হলেও জনগণের সরকার মূল্যস্ফীতির চিন্তা করে এমনটা করবে না বলেও জানান তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

লিড সনদ পেল নতুন ৫টি কারখানা

Published

on

দরপতনের

বাংলাদেশের নতুন পাঁচটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ অর্জন করেছে।

এর ফলে, দেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে ২৮০টিতে দাঁড়িয়েছে এবং পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিশ্বসেরা হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই নতুন সংযোজনের ফলে, বাংলাদেশে এখন ১১৮টি প্ল্যাটিনাম ও ১৪৩টি গোল্ড রেটেড লিড সনদপ্রাপ্ত আরএমজি কারখানা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে বাংলাদেশের ৫২টি কারখানা রয়েছে, যা টেকসই ও পরিবেশবান্ধব শিল্প অনুশীলনের প্রতি দেশটির দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।

শিল্প সূত্র অনুযায়ী, নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড ইউনিট-৭, ঢাকার সুরমা গার্মেন্টস লিমিটেড, ধামরাইয়ের নাফা অ্যাপারেলস লিমিটেড ইউনিট-২, সাভারের উইন্টার ড্রেস লিমিটেড ও চট্টগ্রামের মেহের গার্মেন্টস লিমিটেড।

এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড ইউনিট- ৭.৬৭ পয়েন্ট পেয়ে লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ এর অধীনে গোল্ড সনদ অর্জন করেছে, অন্যদিকে সুরমা গার্মেন্টস লিমিটেড ৭১ পয়েন্ট পেয়ে লিড ও+এম: এক্সিসটিং বিল্ডিং ভি৪-গাই এর অধীনে গোল্ড সনদ অর্জন করেছে।

নাফা অ্যাপারেলস লিমিটেড ইউনিট-০২.৬৫ পয়েন্ট পেয়ে লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ এর অধীনে গোল্ড সনদ পেয়েছে। উইন্টার ড্রেস লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়ে লিড ও+এম: এক্সজিসটিং বিল্ডিং ভি৪.১-এর অধীনে প্ল্যাটিনাম সনদ অর্জন করেছে ও মেহের গার্মেন্টস লিমিটেড ৮৯ পয়েন্ট পেয়ে প্ল্যাটিনাম সনদ অর্জন করেছে।

শিল্প নেতারা বলেছেন, এই অর্জনটি তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও পরিবেশগতভাবে টেকসই উৎপাদন ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। বর্তমানে সবুজ পোশাক কারখানার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

এই খাতটি টেকসই উন্নয়ন ও বিশ্ব বাজারে প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করতে ক্রমবর্ধমানভাবে জ্বালানি দক্ষতা, পানি সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং কর্মক্ষেত্রের উন্নত মানের ওপর মনোযোগ দিচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

এনবিআর: অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতা

Published

on

দরপতনের

দেশে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের হার বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এ পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। রবিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ২০২৫-২০২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তিশ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতা উল্লিখিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।

রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে।

করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারছেন।

গত কয়েক দিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করেছেন এবং বেশির ভাগ করদাতাকে স্বল্প সময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।

অনলাইনে দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন। সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।

যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি, তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদের অবশ্যই ৩১ মার্চ তারিখের আগে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের আগে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।

যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল দফা স্বর্ণের দাম

Published

on

দরপতনের

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩২টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম বিকাল ৪টা থেকেই কার্যকর হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দরপতনের দরপতনের
পুঁজিবাজার2 minutes ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার20 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে হাক্কানী পাল্প

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার36 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। ঢাকা স্টক...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার48 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার4 hours ago

জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার4 hours ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৪৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার23 hours ago

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
দরপতনের
পুঁজিবাজার2 minutes ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার20 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে হাক্কানী পাল্প

দরপতনের
পুঁজিবাজার36 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

দরপতনের
পুঁজিবাজার48 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

দরপতনের
জাতীয়56 minutes ago

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দরপতনের
জাতীয়1 hour ago

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

দরপতনের
আইন-আদালত1 hour ago

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

জ্বালানি সংকটে বিপর্যস্ত ফিলিপাইন, বন্ধ শত শত ফুয়েল স্টেশন

দরপতনের
জাতীয়2 hours ago

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী

দরপতনের
পুঁজিবাজার2 minutes ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার20 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে হাক্কানী পাল্প

দরপতনের
পুঁজিবাজার36 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

দরপতনের
পুঁজিবাজার48 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

দরপতনের
জাতীয়56 minutes ago

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দরপতনের
জাতীয়1 hour ago

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

দরপতনের
আইন-আদালত1 hour ago

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

জ্বালানি সংকটে বিপর্যস্ত ফিলিপাইন, বন্ধ শত শত ফুয়েল স্টেশন

দরপতনের
জাতীয়2 hours ago

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী

দরপতনের
পুঁজিবাজার2 minutes ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার20 minutes ago

দর বৃদ্ধি শীর্ষে হাক্কানী পাল্প

দরপতনের
পুঁজিবাজার36 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড

দরপতনের
পুঁজিবাজার48 minutes ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৬৩ কোটি টাকা

দরপতনের
জাতীয়56 minutes ago

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দরপতনের
জাতীয়1 hour ago

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

দরপতনের
আইন-আদালত1 hour ago

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন

দরপতনের
আন্তর্জাতিক2 hours ago

জ্বালানি সংকটে বিপর্যস্ত ফিলিপাইন, বন্ধ শত শত ফুয়েল স্টেশন

দরপতনের
জাতীয়2 hours ago

সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু ৩০ এপ্রিল: প্রধানমন্ত্রী