Connect with us

সারাদেশ

সখিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

Published

on

পর্ষদ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিবউল্লাহ কলেজের সামনের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সাব্বির মাদবরের মালিকানাধীন মার্কেটটিতে আগুন লাগার পর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে কনফেকশনারি, মুদি দোকান, টেইলার্স ও গোডাউনসহ সাতটি দোকানের মালামাল, আসবাবপত্র, ইলেকট্রনিকসসহ প্রায় সবকিছুই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দোকান মালিক সাব্বির মাদবর জানান, দুপুরে ফোনে খবর পাই। ছুটে এসে দেখি পুরো মার্কেট আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস চেষ্টা করলেও কিছুই আর রক্ষা করা যায়নি। ভাড়াটিয়াদের সবকিছুই নষ্ট হয়ে গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বৈদ্যুতিক শব্দের মতো কিছু শুনে দেখি ধোঁয়া বের হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষতি অনেক বেশি হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।

অর্থসংবাদ/তাহের/এসএম

শেয়ার করুন:-

জাতীয়

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Published

on

পর্ষদ

টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীরা নববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিল। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ, সংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Published

on

পর্ষদ

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে আগামী অর্থবছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে তিনি জানান, জুন মাসের মধ্যে চালু করা হবে ‘হেলথ কার্ড’ কর্মসূচি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন বছরে দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হচ্ছে, পাশাপাশি কৃষিঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা কার্যক্রম এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হাম রোগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে ইতোমধ্যে হামের টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের জন্য হাম প্রতিরোধী টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমেছে। আশা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। মেলায় গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন উপাদান প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

তারাবুনিয়ায় রাতে গৃহবধূর গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই

Published

on

পর্ষদ

শরীয়তপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিন খার কান্দি এলাকায় দুর্বৃত্তদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৪টার দিকে নাজমুল খানের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূর গলা থেকে জোরপূর্বক স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভুক্তভোগী নাজমুল খান জানান, হঠাৎ টান দিয়ে গলার স্বর্ণালঙ্কার ছিঁড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তিনি ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

পর্ষদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মানবপাচার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের কিছু অঞ্চলে-বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায়-এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে।

সবাইকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের তথ্য ও সচেতনতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, সে সম্পর্কে তথ্য প্রদান করলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এরপর টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে মাঠে ১৬৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ইলিশের বাড়িতেও বৈশাখের আগুন

Published

on

পর্ষদ

পহেলা বৈশাখ উপলক্ষ্যে ‘ইলিশের বাড়ি’ খ্যাত ভোলায় ইলিশের দামে আগুন লেগেছে। বর্তমানে বাজারে এক কেজি ওজনের একটি ইলিশের দাম ঠেকেছে সাড়ে তিন হাজার টাকায়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১৩ এপ্রিল) ভোলার শহরের কিচেন মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন সব শ্রেণি-পেশার মানুষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উৎসবের অজুহাতে রাতারাতি দর বাড়িয়ে সাধারণ ক্রেতাদের পকেট কাটছেন অসাধু ব্যবসায়ীরা। আর অতিরিক্ত দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা সাধ থাকলেও সাধ্যের অভাবে ইলিশ না কিনেই বাড়ি ফিরছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শহরের মাছের বাজার ঘুরে দেখা গেছে, ভোলার বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা, ৭০০-৯৫০ গ্রামের ওজনের ইলিশ ২ হাজার ৫শ থেকে ৩ হাজার, ৫০০-৬০০ গ্রামের ইলিশ ২ হাজার, ৩০০-৪০০ গ্রামের ইলিশ ১ হাজার ৪শ টাকা এবং জাটকার কেজিও ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি মণ ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ২৮ হাজার থেকে ৩২ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

ইলিশ কিনতে আসা ক্রেতারা বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে ইলিশ কিনতে আসছিলাম। কিন্তু সর্বনিম্ন জাটকার দামও ১ হাজার টাকা কেজি। আর ৫০০-৬০০ গ্রামের ইলিশ ২ হাজার টাকা দেখে অবাক হয়েছি। আমার তো এমন আয় নেই। তাই ইলিশ না কিনে রুই মাছ কিনে বাড়ি চলে যাচ্ছি।

বাজারের ইলিশ বিক্রেতা মো. নিরব, বিল্লাল ও মহিউদ্দিন জানান, নদীতে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা। সব জেলেরা নদীতে যায় না। আবার পহেলা বৈশাখের কারণে ঢাকায় ইলিশের চাহিদা বেশি। এজন্য ভোলার মাছঘাটগুলোতে ইলিশের দাম চড়া। আমরাও দাম বেশি দিয়ে কিনে বাজারের ১০০-২০০ টাকার বেশি লাভ করতে পারি না। তবে পহেলা বৈশাখ ও ইলিশের নিষেধাজ্ঞা শেষ হলে আবারও ইলিশের দাম অর্ধেক কমে যাবে।

ভোলার তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. কামাল ব্যাপারী জানান, ইলিশের নিষেধাজ্ঞার কারণে বেশি ভাগ জেলেই নদীতে যায় না। পহেলা বৈশাখের কারণে ঢাকার পাইকারি আড়তে ইলিশের পাঠানোর চাপ রয়েছে। এ কারণে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ বেচা-বিক্রি হচ্ছে। ঘাটে পাইকারি, ব্যাপারী ও ক্রেতা বেশি হওয়ায় নিলামে ইলিশের দাম বেশি উঠে যায়। এ কারণে ইলিশের দাম বেশি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞার মধ্যে কেউ যদি ইলিশ মাছ ধরে বা ঘাট-বাজারের বেচা-বিক্রি করে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

পর্ষদ সভার তারিখ জানালো এসকোয়ার নিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

পর্ষদ সভার তারিখ জানালো পিপলস ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার হোসেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১২৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 days ago

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
জাতীয়13 hours ago

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পর্ষদ
ধর্ম ও জীবন13 hours ago

দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান

পর্ষদ
আন্তর্জাতিক14 hours ago

কমলো তেলের দাম

পর্ষদ
জাতীয়14 hours ago

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

পর্ষদ
জাতীয়14 hours ago

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

পর্ষদ
সারাদেশ15 hours ago

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যে‌তে চাইলে ব্যয় বহনের প্রমাণ দিতে হবে

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

পর্ষদ
খেলাধুলা15 hours ago

সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম

পর্ষদ
জাতীয়13 hours ago

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পর্ষদ
ধর্ম ও জীবন13 hours ago

দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান

পর্ষদ
আন্তর্জাতিক14 hours ago

কমলো তেলের দাম

পর্ষদ
জাতীয়14 hours ago

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

পর্ষদ
জাতীয়14 hours ago

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

পর্ষদ
সারাদেশ15 hours ago

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যে‌তে চাইলে ব্যয় বহনের প্রমাণ দিতে হবে

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

পর্ষদ
খেলাধুলা15 hours ago

সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম

পর্ষদ
জাতীয়13 hours ago

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পর্ষদ
ধর্ম ও জীবন13 hours ago

দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিদ্যমান

পর্ষদ
আন্তর্জাতিক14 hours ago

কমলো তেলের দাম

পর্ষদ
জাতীয়14 hours ago

জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

পর্ষদ
জাতীয়14 hours ago

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

পর্ষদ
সারাদেশ15 hours ago

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, জুনে আসছে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যে‌তে চাইলে ব্যয় বহনের প্রমাণ দিতে হবে

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষাচুক্তি স্থগিত করল ইতালি

পর্ষদ
খেলাধুলা15 hours ago

সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম