পুঁজিবাজার
ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিতে শেয়ারবাজার চাঙ্গা
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর বুধবার (১ এপ্রিল) সকালে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ প্রাথমিক লেনদেনে প্রায় ৪ শতাংশ বেড়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে দুটি সূচকই এখনও গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থার নিচে রয়েছে।
এদিকে জ্বালানি বাজারেও অস্থিরতা অব্যাহত রয়েছে। জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মার্চ মাসে মে ডেলিভারির ব্রেন্ট তেলের দাম রেকর্ড ৬৪ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজে হামলার হুমকি দিয়ে ইরান কার্যত গুরুত্বপূর্ণ এই শিপিং রুট বন্ধের পরিস্থিতি তৈরি করায় তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, তবে চুক্তি হোক বা না হোক যুক্তরাষ্ট্র নির্ধারিত সময় অনুযায়ীই পদক্ষেপ নেবে।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য তার দেশের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে। তবে ভবিষ্যতে কোনো আগ্রাসন ঠেকাতে নির্দিষ্ট গ্যারান্টি চান তিনি।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলকে বৈশ্বিক মানদণ্ড হিসেবে ধরা হয়। ভবিষ্যতের এক মাস পর ডেলিভারির চুক্তির ভিত্তিতে এর দাম নির্ধারিত হয়। ফলে এই দামের বৃদ্ধি সাধারণত জ্বালানির খুচরা মূল্যও বাড়িয়ে দেয়।
অর্থনীতিবিদদের মতে, মার্চে তেলের এই মূল্যবৃদ্ধি ১৯৯০ সালের ইরাকের কুয়েত আক্রমণ-এর পর সর্বোচ্চ মাসিক উত্থান। সে সময় দুই দেশের তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছিল।
এছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকেও তেল সরবরাহ ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় জ্বালানির দাম আরও বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, অন্তত এপ্রিলের শেষ পর্যন্ত সংঘাত চলতে পারে এই প্রত্যাশাই সাম্প্রতিক মূল্যবৃদ্ধির মূল কারণ।
বিশ্বজুড়ে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি দেখা দেওয়ায় তেল শোধনাগারগুলো উৎপাদন বাড়াতে বেশি দামে কাঁচা তেল কিনছে, যা বাজারে দামের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত-এ বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালায়।
বুধবার সন্ধ্যায় ট্রাম্প যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল হওয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়া এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের অগ্রগতির ওপর ভিত্তি করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ দুটির আর্থিক বাজারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে।
পুঁজিবাজার
২ এপ্রিল স্পট মার্কেটে যাচ্ছে ইউনিলিভার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) স্পট মার্কেটে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ৬ এপ্রিল, সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২ ও ৫ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৬ এপ্রিল, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
এমএন
পুঁজিবাজার
লিন্ডে বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ এপ্রিল, বিকাল ৩টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এমএন
পুঁজিবাজার
নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৩০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ জুলাই অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে।
এমএন
পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট ও সায়হাম কটন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এএ২” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪ ও ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সায়হাম কটন
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এ১” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪ ও ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমএন



