Connect with us

জাতীয়

প্রথমবার অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর ও প্রতিমন্ত্রী শামা

Published

on

দরপতনের

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে, মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার প্রথমদিনে মন্ত্রিপরিষদে ব্যস্ত সময় পার করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। একই দিন, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে বিমানবন্দরে বিদায় জানান শামা ওবায়েদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়েদের সঙ্গে।

এমএন

শেয়ার করুন:-

জাতীয়

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

Published

on

দরপতনের

ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে। সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে।

কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে।

এই রমজানেই কি এটি শুরু হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। এটুকু আমি জানি।

সিপিবি বলেছে যে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের ওপর পড়বে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তো চালু হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কেবল মেকানিজম বা কার্যক্রমটি কীভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ করছি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পে-স্কেল বাস্তবায়নে যে বার্তা দিলেন নতুন অর্থমন্ত্রী

Published

on

দরপতনের

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে-স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন অর্থমন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে যে মোট এমাউন্ট কত। এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব। বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ। এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কতটুকু কখন কীভাবে বাস্তবায়ন করা যায়। সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়। এটি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর করার কথা জানানো হয়।

বেতন কমিশন সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে।

উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

তবে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জানিয়েছিলেন পে-স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Published

on

দরপতনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে, মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তারেক রহমান। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

আমি কিন্তু জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে : ধর্মমন্ত্রী

Published

on

দরপতনের

বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আপনারা যে মাননীয় মন্ত্রী বলেন, আমি কিন্তু জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে, কারণ জনগণ ভোট দিয়েছে কাজ করার জন্য।

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগণের কামলা হিসেবে তাদের কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বললে একটু খারাপ লাগে, কায়কোবাদ বললেই হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ধর্মমন্ত্রী বলেন, আপনাদের (সাংবাদিক) মাধ্যমে জনগণের কাছে একটা আহ্বান জানাই—বাংলাদেশের মুসলমান ভাই-বোনেরা, এই রমজান অত্যন্ত পবিত্র মাস। আপনার সবাই দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, সহিহ বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চালাতে পারি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

Published

on

দরপতনের

মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই তিন সিটি নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

ইসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা উঠেছিল। সেসময় তিন বড় সিটি করপোরেশন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয় ইসিকে।

পরে অবশ্য বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সম্মতি দেয়নি সরকার।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২ জুন। সেই হিসাবে গত বছরের ১ জুন এই সিটির পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ৩ জুন। এই সিটির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, এই সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। এই তিন সিটিতে নির্বাচনের প্রস্তুতি সবচেয়ে জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে ইসি। এ কারণে প্রথম দফায় সিটিগুলোতেই নির্বাচন আয়োজন করতে চাইছে তারা।

ইসি সূত্র জানায়, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুত ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করবে। চট্টগ্রাম সিটির জন্য সময় খুবই সীমিত থাকায় সেখানে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, তাদের মূল দায়িত্বই হচ্ছে নির্বাচন আয়োজন। সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হয় তাদের। সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আয়োজনের পথে এগোবেন তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
পরবর্তী: --:--
সেহরী শেষ --:--
ইফতার --:--

পুঁজিবাজারের সর্বশেষ

দরপতনের দরপতনের
পুঁজিবাজার1 minute ago

শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার15 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার27 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার43 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার3 hours ago

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ-এর প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার20 hours ago

সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজারে সেবা সম্প্রসারণ ও গ্রাহক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্রোকারেজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ...

দরপতনের দরপতনের
পুঁজিবাজার21 hours ago

পুঁজিবাজার সংস্কারে আমীর খসরুর ওপর ভরসা ডিবিএ-র, নতুন অর্থমন্ত্রীকে অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
দরপতনের
পুঁজিবাজার1 minute ago

শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার15 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

দরপতনের
পুঁজিবাজার27 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দরপতনের
পুঁজিবাজার43 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

দরপতনের
জাতীয়56 minutes ago

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

দরপতনের
সারাদেশ1 hour ago

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দরপতনের
রাজনীতি1 hour ago

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে চৌগাছার বিভিন্ন সংগঠনের অভিনন্দন

দরপতনের
সারাদেশ2 hours ago

যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী গুড়ের মেলা অনুষ্ঠিত, উৎসবে মেতেছেন গাছি ও দর্শনার্থীরা

দরপতনের
রাজনীতি2 hours ago

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ, মিলবে যেসব তথ্য

দরপতনের
অর্থনীতি2 hours ago

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, নেপথ্যে কী?

দরপতনের
পুঁজিবাজার1 minute ago

শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার15 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

দরপতনের
পুঁজিবাজার27 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দরপতনের
পুঁজিবাজার43 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

দরপতনের
জাতীয়56 minutes ago

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

দরপতনের
সারাদেশ1 hour ago

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দরপতনের
রাজনীতি1 hour ago

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে চৌগাছার বিভিন্ন সংগঠনের অভিনন্দন

দরপতনের
সারাদেশ2 hours ago

যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী গুড়ের মেলা অনুষ্ঠিত, উৎসবে মেতেছেন গাছি ও দর্শনার্থীরা

দরপতনের
রাজনীতি2 hours ago

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ, মিলবে যেসব তথ্য

দরপতনের
অর্থনীতি2 hours ago

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, নেপথ্যে কী?

দরপতনের
পুঁজিবাজার1 minute ago

শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দরপতনের
পুঁজিবাজার15 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

দরপতনের
পুঁজিবাজার27 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দরপতনের
পুঁজিবাজার43 minutes ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

দরপতনের
জাতীয়56 minutes ago

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

দরপতনের
সারাদেশ1 hour ago

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দরপতনের
রাজনীতি1 hour ago

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে চৌগাছার বিভিন্ন সংগঠনের অভিনন্দন

দরপতনের
সারাদেশ2 hours ago

যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী গুড়ের মেলা অনুষ্ঠিত, উৎসবে মেতেছেন গাছি ও দর্শনার্থীরা

দরপতনের
রাজনীতি2 hours ago

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ, মিলবে যেসব তথ্য

দরপতনের
অর্থনীতি2 hours ago

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, নেপথ্যে কী?