Connect with us

অর্থনীতি

২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল সোনার দাম, ভরি কত?

Published

on

সূচক

দেশের বাজারে সোনার দাম আরও একবার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গতকাল সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। এই দাম কমানোর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এখন আরো কিছুটা কমানো হলো।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৯১ টাকা কমিয়ে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। আজ সকাল ৯টা ২৯ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-

অর্থনীতি

১৩২ কোটি শেয়ার ইস্যুর সম্মতি পেল পাওয়ার গ্রিড

Published

on

সূচক

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) ১৩২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর সম্মতি পেয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার বিদ্যুৎ বিভাগের অনুকূলে শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ইস্যু করা হবে।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে কোম্পানিটিকে এ সম্মতি দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তথ্যানুসারে, বিদ্যুৎ বিভাগের কাছ থেকে এসব শেয়ারের ইকুইটি হিসেবে ১ হাজার ৩২৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা নিয়ে ব্যবসা করেছে পাওয়ার গ্রিড। ৩০ জুন ২০২৪ পর্যন্ত এসব শেয়ার ‘ডিপোজিট ফর শেয়ার’ হিসেবে জমা ছিল।

এর আগে সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছর পর্যন্ত ‘ডিপোজিট ফর শেয়ার’ হিসাবে জমাকৃত মোট ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৯৭৬টি অগ্রাধিকারমূলক শেয়ার বিদ্যুৎ বিভাগের সচিবের নামে ইস্যুর জন্য বিএসইসির সম্মতি পায় পাওয়ার গ্রিড।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৩৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৬৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৯ টাকা ২৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬১ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৮৯ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৪৭ পয়সায়।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিডের অনুমোদিত মূলধন ১৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৯১৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ৪৮৭ কোটি ৬৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৯৯১। এর ৫৮ দশমিক ৫০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ২২, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ৫৬, বিদেশি বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

Published

on

সূচক

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৫৩৯ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫৯ দশমিক ৩৭ মিলিয়ন বা ২৯ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হলেন নাবিল মোস্তাফিজুর রহমান

Published

on

সূচক

রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নাবিল মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। গত ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমেএ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা নাবিল মোস্তাফিজুর রহমানকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ অনুযায়ী তার নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা, সুশাসন নিশ্চিত করা এবং গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে একীভূত হচ্ছে সম্মিলিত ইসলামি ব্যাংক।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

সারা দেশে আজ থেকে পণ্য বিক্রি করবে টিসিবি

Published

on

সূচক

পবিত্র রমজান উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনায় নিম্ন আয়ের মানুষের সহায়তায় এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) এই বিক্রয় কার্যক্রম চলবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্যান্য সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫টি জেলা শহরে ৫টি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কেনার সুযোগ পাবেন। এই কার্যক্রমের আওতায় প্রায় ৩৫ লাখ উপকারভোগীর মাঝে মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে।

একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল—প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ১ কেজি—প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল ২ কেজি—প্রতি কেজি ৭০ টাকা, ছোলা ১ কেজি—প্রতি কেজি ৬০ টাকা, খেজুর আধা কেজি—১৬০ টাকা করে কিনতে পারবেন।

টিসিবি জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রমও চলমান থাকবে। রমজান উপলক্ষে এই কার্ডধারীদের জন্য ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চ মাসে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।

কার্ডধারী পরিবারগুলো আগের নির্ধারিত মূল্যে ভোজ্যতেল, চিনি ও ডাল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা (৬০ টাকা/কেজি) এবং খেজুর (১৬০ টাকা/কেজি) কিনতে পারবেন।

যেকোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে টিসিবি জানিয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, জানা গেল কারণ

Published

on

সূচক

বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং প্রধান বাজারগুলোতে ছুটির কারণে লেনদেন সীমিত থাকায় স্বর্ণের দাম কিছুটা কমেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম আজ শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৭ দশমিক ৭ ডলারে নেমেছে। দিনের শুরুতে দাম ১ শতাংশের বেশি কমেছিল। খরব রয়টার্সের।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদনে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে এবং চীনসহ এশিয়ার বেশ কিছু দেশে চন্দ্র নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি ছিল। এর ফলে বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি ও তারল্য বা লিকুইডিটি কম ছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ছুটির কারণে লেনদেন কম হওয়ায় সোনার দাম বর্তমানে আউন্সপ্রতি ৫ হাজার ডলারের আশপাশে ঘোরাঘুরি করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ডলারের মান কিছুটা বাড়ায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণের কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনৈতিক উপাত্তে দেখা গেছে, জানুয়ারিতে ভোক্তা মূল্য বা ইনফ্লেশন প্রত্যাশার চেয়ে কম বাড়লেও কর্মসংস্থানের হার অপ্রত্যাশিতভাবে বেড়েছে। এ অবস্থায় আগামী ১৮ মার্চ ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের মতো অনুৎপাদনশীল সম্পদের দাম বাড়ে।

 

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সূচক সূচক
পুঁজিবাজার2 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫২ শেয়ারের দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে...

সূচক সূচক
পুঁজিবাজার18 hours ago

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড-এর উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারের লক-ইন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।...

সূচক সূচক
পুঁজিবাজার18 hours ago

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা’ নিশ্চিতের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে বিসিএমআইএর অভিনন্দন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।...

সূচক সূচক
পুঁজিবাজার21 hours ago

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭...

সূচক সূচক
পুঁজিবাজার22 hours ago

দরপতনের শীর্ষে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড...

সূচক সূচক
পুঁজিবাজার22 hours ago

দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৩১ টির শেয়ারদর বৃদ্ধি...

সূচক সূচক
পুঁজিবাজার22 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
সূচক
জাতীয়4 minutes ago

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

সূচক
জাতীয়42 minutes ago

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সূচক
অর্থনীতি57 minutes ago

১৩২ কোটি শেয়ার ইস্যুর সম্মতি পেল পাওয়ার গ্রিড

সূচক
জাতীয়1 hour ago

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

সূচক
লাইফস্টাইল1 hour ago

রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল

সূচক
জাতীয়1 hour ago

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা

সূচক
আন্তর্জাতিক2 hours ago

কঠিন বাস্তবতায় রোজা শুরু করেছে ফিলিস্তিনিরা

সূচক
পুঁজিবাজার2 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫২ শেয়ারের দরপতন

সূচক
আন্তর্জাতিক2 hours ago

মাইন বিস্ফোরণে পশ্চিম তীরে ১৩ বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

সূচক
জাতীয়2 hours ago

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সূচক
জাতীয়4 minutes ago

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

সূচক
জাতীয়42 minutes ago

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সূচক
অর্থনীতি57 minutes ago

১৩২ কোটি শেয়ার ইস্যুর সম্মতি পেল পাওয়ার গ্রিড

সূচক
জাতীয়1 hour ago

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

সূচক
লাইফস্টাইল1 hour ago

রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল

সূচক
জাতীয়1 hour ago

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা

সূচক
আন্তর্জাতিক2 hours ago

কঠিন বাস্তবতায় রোজা শুরু করেছে ফিলিস্তিনিরা

সূচক
পুঁজিবাজার2 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫২ শেয়ারের দরপতন

সূচক
আন্তর্জাতিক2 hours ago

মাইন বিস্ফোরণে পশ্চিম তীরে ১৩ বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

সূচক
জাতীয়2 hours ago

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সূচক
জাতীয়4 minutes ago

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

সূচক
জাতীয়42 minutes ago

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সূচক
অর্থনীতি57 minutes ago

১৩২ কোটি শেয়ার ইস্যুর সম্মতি পেল পাওয়ার গ্রিড

সূচক
জাতীয়1 hour ago

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

সূচক
লাইফস্টাইল1 hour ago

রোজা শেষে স্বস্তি পেতে ইফতারে রাখুন ৫ মৌসুমি ফল

সূচক
জাতীয়1 hour ago

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা

সূচক
আন্তর্জাতিক2 hours ago

কঠিন বাস্তবতায় রোজা শুরু করেছে ফিলিস্তিনিরা

সূচক
পুঁজিবাজার2 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫২ শেয়ারের দরপতন

সূচক
আন্তর্জাতিক2 hours ago

মাইন বিস্ফোরণে পশ্চিম তীরে ১৩ বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

সূচক
জাতীয়2 hours ago

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী