পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ৬৬৮ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৬৬৮ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১১১৯ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ২১৩০ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৬৬৮ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ২২২ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৮ শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ২২২ কোটি টাকা ছাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১১১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২১২৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ২৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ২৮ হাজার ৩৫৪টি শেয়ার ৭৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীনফোন লিমিটেডের ১৪ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৫ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকার এবং তৃতীয় স্থানে পদ্মা অয়েল পিএলসির ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস, স্কয়ার টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এবং লনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে দি প্রিমিয়ার ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৫৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৫ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড।
এমএন
পুঁজিবাজার
পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানিটি ৬৫ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪১ কোটি ১৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এমএন



